Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
মিয়ানমারে গুলিতে ৮ বিক্ষোভকারী নিহত; যুদ্ধ-কৌশল ব্যবহারের অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 March, 2021, 02:15 pm
Last modified: 11 March, 2021, 04:11 pm

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

মিয়ানমারে গুলিতে ৮ বিক্ষোভকারী নিহত; যুদ্ধ-কৌশল ব্যবহারের অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে

'এই অনুশোচনাহীন কমান্ডাররা ইতোমধ্যেই মানবতাবিরোধী অপরাধ করার মাধ্যমে তাদের সেনাদল মোতায়েন এবং খুনের কৌশলগুলো প্রয়োগ করছেন।'
টিবিএস ডেস্ক
11 March, 2021, 02:15 pm
Last modified: 11 March, 2021, 04:11 pm
ফাইল ছবি: ৯ মার্চ ২০২১, মিয়ানমারের ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের সংঘাতের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স

মিয়ানমারে চলমান সেনাশাসন-বিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনী যুদ্ধ-কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠনগুলো।

মিয়াইং শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভকালে ছয়জন নিহত হন। ওই বিক্ষোভে অংশগ্রহণকারীদের একজন টেলিফোনে রয়টার্সকে এ তথ্য জানানোর পাশাপাশি আরও উল্লেখ করেন, গুলিবিদ্ধদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

৩১ বছর বয়সী ওই যুবক বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। এমন আঘাত আসবে, ভাবতেও পারিনি।'

অন্যদিকে, মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের নর্থ ড্যাগোন অঞ্চলে আরেক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রাজপথে রক্তাক্ত অবস্থায় তার পড়ে থাকার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবারের এইসব মৃত্যুর ঘটনার আগে, চলমান এই আন্দোলনে আরও অন্তত ৬০ জন নিহত এবং প্রায় ২ হাজার জন গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করেছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস অ্যাডভোকেসি গ্রুপ।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, মিয়ানমারের সামরিক বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে মরণাস্ত্র ব্যবহার করছে এবং একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

'সেনা কর্মকর্তারা ব্যক্তিগতভাবে এইসব বাজে সিদ্ধান্ত নিচ্ছেন,' বলে জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডিরেক্টর অব ক্রাইসিস রেসপন্স- জোয়ান মেরিনার।

তিনি আরও অভিযোগ তোলেন, 'এই অনুশোচনাহীন কমান্ডাররা ইতোমধ্যেই মানবতাবিরোধী অপরাধ করার মাধ্যমে তাদের সেনাদল মোতায়েন এবং খুনের কৌশলগুলো প্রয়োগ করছেন।'

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / মিয়ানমার অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net