Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
গুলিবর্ষণে একদিনেই নিহত ১১৪, রক্তাক্ত মিয়ানমারের রাজপথ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 March, 2021, 10:45 am
Last modified: 28 March, 2021, 12:12 pm

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • অপারেশন ১০২৭: তিন মাসে পর্যুদস্ত মিয়ানমারের জান্তা সরকার, বিপুল ক্ষয়ক্ষতির শিকার
  • শুধু ইউক্রেন নয়, মিয়ানমারের বিষয়েও সমান সক্রিয় হতে হবে আইসিসিকে

গুলিবর্ষণে একদিনেই নিহত ১১৪, রক্তাক্ত মিয়ানমারের রাজপথ

নিরাপত্তা বাহিনীর হামলায় নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
টিবিএস ডেস্ক
28 March, 2021, 10:45 am
Last modified: 28 March, 2021, 12:12 pm
ছবি রয়টার্সের সৌজন্যে

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে শনিবার অন্তত ১১৪ জন আন্দোলনকারী মারা গেছেন। 

গত ১ ফেব্রুয়ারি সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের ৪৪টি শহরজুড়ে সংঘটিত চলমান বিক্ষোভে শনিবারই সবচেয়ে বেশি সংখ্যক লোক নিহত হলো।  

দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, গতকাল সামরিক জান্তার ছোঁড়া গুলিতে মান্ডালে ১৩ বছরের এক কিশোরী নিহত হয়। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২০ জন শিশু-কিশোর নিহত হল। 

বার্তা সংস্থা সিএনএন স্বতন্ত্রভাবে নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

শনিবার দেশটিতে 'সশস্ত্র বাহিনী দিবস' দিবস উদযাপন করেছে সামরিক বাহিনী। রাজধানীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সামরিক প্যারেডের পর নির্বাচন দেওয়ার ঘোষণা দেন দেশটির সামরিক জান্তা প্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, তবে কবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এ সম্পর্কে কিছু জানাননি তার বক্তব্যে।

বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রতক্ষ্যদর্শীদের সূত্রে জানা গেছে, মিন অং হ্লাইং দেশের মানুষকে ও গণতন্ত্র রক্ষায় লড়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে এত প্রাণহানি ঘটে।  

"গণতন্ত্র রক্ষায় দেশবাসীর সঙ্গে একত্রে কাজ করবে সেনাবাহিনী," রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের লাইভে বলেন তিনি। 

অন্যদিকে বহিষ্কৃত নীতিনির্ধারকদের নিয়ে গঠিত সিআরপিএইচের মুখপাত্র ড. সাশা বলেন, "আজ সশস্ত্র বাহিনীর জন্য লজ্জার দিন"।  

"সামরিক বাহিনী ৩০০ জনেরও বেশি নিরীহ নাগরিককে হত্যা করার পর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করছে," বলেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক সতর্কবার্তায় জানানো হয়, প্রতিবাদকারীদের মাথা ও বুকে গুলির ঝুঁকি রয়েছে। তবু সে হুমকি ও ঝুঁকি উপেক্ষা করে গতকাল শনিবার সারাদেশে জান্তাবিরোধী বিক্ষোভ হয়। ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসে প্রতিবাদী জনতা।  

গতকাল জাতিসংঘের মহাসচিব এবং মিয়ানমারে অবস্থিত জাতিসংঘের কার্যালয় এই সহিংসতার বিরুদ্ধে গণমাধ্যমে নিজেদের বিবৃতি প্রকাশ করেন।   

জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হকের বিবৃতিতে বলা হয়, "গত মাসে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে যে মিলিটারি ক্র্যাকডাউন অব্যাহত রয়েছে, তাতে আজ সবচাইতে রক্তক্ষয়ী দিন দেখল মিয়ানমার। এটি অগ্রহণযোগ্য এবং দ্রুত এই সঙ্কটের একটি দৃঢ় এবং সংঘবদ্ধ আন্তর্জাতিক সমাধান প্রয়োজন"।

"নিরাপত্তা বাহিনীর হামলায় নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব"।

মিয়ানমারে অবস্থিত জাতিসংঘের কার্যালয় থেকে জানানো হয়, "এ সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এটি এখনই বন্ধ করতে হবে। যারা এ হত্যাকান্ড ঘটাচ্ছে তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনা উচিত"।  

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শরণার বার্গনার জানান, "যে কোনও সামরিক বাহিনীর দায়িত্ব হওয়া উচিত, শান্তি নিশ্চিত করা এবং জনগণকে সুরক্ষা দেয়া। কিন্তু তাতমাদাও নিজেদেরই মানুষের বিরুদ্ধে কাজ করছে"। 

মিয়ানমার নাও এর তথ্যমতে, শনিবার ভোরে ইয়াঙ্গুনের ডালা শহরতলিতে একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভরত জনতার উপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে কমপক্ষে চার জন নিহত হয়। সেখানে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।  

ইনসেইনের এক প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় অনূর্ধ্ব -২১ ফুটবল দলের খেলোয়াড়সহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

মিয়ানমার নাও আরও জানায়, মান্ডালের একাধিক ঘটনায় অন্তত ১৩ জন মানুষ মারা গেছেন। মান্ডালের পার্শ্ববর্তী সাগায়িং, বাগো অঞ্চলের লাশিও শহর ও অন্যান্য স্থানের ঘটনায়ও একাধিক মৃত্যু সংবাদ পাওয়া গেছে।

অলাভজনক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারের (এএপিপি) দাবি, অং সান সু চির নির্বাচিত সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৩২৮ জন মারা গেছেন।  

তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলেই ধারণা দেশটির নাগরিক ও বিভিন্ন মানবাধিকার সংস্থার। 

  • রয়টার্স ও সিএনএন অবলম্বনে 

 
 
 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • অপারেশন ১০২৭: তিন মাসে পর্যুদস্ত মিয়ানমারের জান্তা সরকার, বিপুল ক্ষয়ক্ষতির শিকার
  • শুধু ইউক্রেন নয়, মিয়ানমারের বিষয়েও সমান সক্রিয় হতে হবে আইসিসিকে

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net