Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
মিয়ানমারে প্রধান শহরগুলোতে আংশিক সামরিক আইন জারি, রক্তাক্ত দিনে নিহত ৩৯

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 March, 2021, 09:20 am
Last modified: 15 March, 2021, 11:26 am

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ৫ সদস্য
  • ঘুমধুম সীমান্ত দিয়ে এবার পালিয়ে আশ্রয় নিলেন মিয়ানমারের ৩ সেনা

মিয়ানমারে প্রধান শহরগুলোতে আংশিক সামরিক আইন জারি, রক্তাক্ত দিনে নিহত ৩৯

“দুষ্কৃতকারী, আক্রমণকারী, মিয়ানমারের গণমানুষের শত্রু- এই অশুভ স্টেট এডমিনিস্ট্রাটিভ কাউন্সিলকে প্রতিফোঁটা রক্তের দায় নিতে হবে”
টিবিএস ডেস্ক
15 March, 2021, 09:20 am
Last modified: 15 March, 2021, 11:26 am
ছবি-রয়টার্স

মিয়ানমারের শিল্প এলাকা বলে পরিচিত হ্লাইংথায়ায় জান্তাবিরোধী বিক্ষোভে সেনা-পুলিশের গুলিতে রবিবার (১৪ মার্চ) কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।  

এছাড়া দেশটির অন্যান্য শহরে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন ১৬ জন। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন। অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) বার্তা সংস্থা রয়টার্সকে এটি নিশ্চিত করে। 

পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান শুরুর পর এদিনই সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করল দেশটি।  

এদিকে চীনা দূতাবাস জানায়, হ্লাইংথায়ায় কয়েকটি চীনা কারখানায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা অগ্নিসংযোগ ঘটিয়েছে। এ হামলায় অনেক চীনা শ্রমিক আহত হয়েছেন এবং কারখানার ভেতর আটকা পড়েছেন। তাদের নিরাপত্তা  ও চীনের সম্পদ রক্ষার আহবান জানায় দূতাবাস। 

চীনা-অর্থায়িত কারখানায় হামলার পর দূতাবাস এ পরিস্থিতিকে 'অত্যন্ত মারাত্মক' হিসেবে আখ্যায়িত করে। 

এক বিবৃতিতে বলা হয়, "সর্বপ্রকার সহিংসতা বন্ধ করতে, আইন অনুসারে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে এবং চীনা কোম্পানি ও শ্রমিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে চীন মায়ানমারের প্রতি আহবান জানাচ্ছে"।

কারখানার আগুনের ঘটনায় কোন দল এখন পর্যন্ত দায় স্বীকার করে নি।

এদিকে বিবৃতি প্রকাশের পরপরই চীনা দূতাবাসের ফেসবুক পেজ মিয়ানমারের ভাষায় লেখা নেতিবাচক মন্তব্যে ভরে ওঠে। 

মিয়ানমারের সেনা অভ্যুত্থানে চীনের সমর্থন রয়েছে বলে ভাবা হয়। ফলে মিয়ানমারে চীনের প্রতি বিরোধিতা বেড়ে গেছে সম্প্রতি। 

বিক্ষোভকারীদের নেত্রী আই থিনজার মাং ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, 'এখন পর্যন্ত মাত্র দুটি কারখানা পুড়েছে'। 

তিনি বলেন, "যদি আপনারা মিয়ানমারে ব্যবসা চালিয়ে যেতে চান, তাহলে আগে দেশটির মানুষের শ্রদ্ধা আদায় করতে শিখুন"।

যদিও জান্তাশাসিত মীরাবতী টেলিভিশন জানিয়েছে, হ্লাইংথায়ায় চারটি গার্মেন্টস কারখানা ও একটি সার কারখানায় আগুন লাগিয়ে দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে চাইলে প্রায় দুই হাজার বিক্ষোভকারী পথ আটকে দাঁড়ায়। 

পরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে হ্লাইংথায়াসহ ইয়াঙ্গুনের দুটি এলাকায় সামরিক আইন জারির ঘোষণা দেয়া হয়। 

সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত এবং বর্তমানে বিলুপ্তপ্রায় সংসদের একজন প্রতিনিধি, ডাক্তার সাসা হ্লাইংথায়ার জনগণের সাথে সংহতি প্রকাশ করেছেন।

এক বার্তায় তিনি বলেন, "দুষ্কৃতকারী, আক্রমণকারী, মিয়ানমারের গণমানুষের শত্রু- এই অশুভ স্টেট এডমিনিস্ট্রাটিভ কাউন্সিলকে প্রতিফোঁটা রক্তের দায় নিতে হবে"। 

এএপিপি এর মতে, রবিবারের পর নিহত বিক্ষোভকারীদের  সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জনে। এছাড়া শনিবার পর্যন্ত ২,১৫০ জনকে আটক করা হয়েছে, এখন পর্যন্ত মুক্তি পেয়েছে ৩০০ জনের মত।  

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী একজন আলোকচিত্রী বলেন, "এটা ভয়ঙ্কর। আমার চোখের সামনে বিক্ষোভকারীদের গুলি করা হয়। আমি কখনো এই দৃশ্য ভুলতে পারব না"। 

রয়টার্স অবলম্বনে

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / মিয়ানমার সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ৫ সদস্য
  • ঘুমধুম সীমান্ত দিয়ে এবার পালিয়ে আশ্রয় নিলেন মিয়ানমারের ৩ সেনা

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net