Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
প্রতিবাদের প্রতীক যখন ট্যাটু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 March, 2021, 03:35 pm
Last modified: 15 March, 2021, 03:43 pm

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

প্রতিবাদের প্রতীক যখন ট্যাটু

‘আমি আমার পরবর্তী প্রজন্মকে এই ট্যাটু দেখিয়ে বলতে চাই যে, আমরা কী অসীম কষ্টের ভেতর দিয়ে গেছি এবং পরে ‘কীভাবে সেই ব্যবস্থা থেকে মুক্তিলাভ করেছি’।  
টিবিএস ডেস্ক
15 March, 2021, 03:35 pm
Last modified: 15 March, 2021, 03:43 pm
ছবি-রয়টার্স

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক জান্তা। ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়। এর কয়েকদিন পরই পুরো মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হয়। 

আস্তে আস্তে এ বিক্ষোভ হয়ে উঠে সহিংস; বাড়তে থাকে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা। প্রথমদিকে ইয়াঙ্গুনের রাস্তায় গাড়ির হর্ন এবং রান্না করার হাড়ি-পাতিল বাজিয়ে প্রতিবাদ জানায় তারা। প্রতিবাদের অংশ হিসেবে কালো কিংবা লাল ফিতা পরেন কেউ কেউ।  

সামরিক জান্তার বিরোধিতায় এবার নতুন হাতিয়ার হিসেবে যুক্ত হলো-অভ্যুত্থানবিরোধী ট্যাটু। 

কেউ নিজেদের গায়ে 'ভয় থেকে মুক্তি' অথবা 'বসন্ত বিপ্লব' লিখিয়ে নিচ্ছেন, তো কেউবা অং সান সুচি'র মুখাবয়ব ও বিশ্বজুড়ে জনপ্রিয় প্রতিবাদের প্রতীক তিন আঙ্গুলের স্যালুট অঙ্কিত করছেন। 

ট্যাটু পার্লারগুলোও জানায় যে, পহেলা ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এসব মোটিফ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে নাগরিকদের মাঝে।

একটি এডভোকেসি সংস্থার মতে, এখন পর্যন্ত অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ৮০ জনের উপর মানুষের প্রাণ হারিয়েছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কর্তৃক আটক করা হয়েছে ২,১০০ এর বেশি মানুষকে।  যদিও উভয় ক্ষেত্রেই প্রকৃত সংখ্যাটা আরও বেশি। 

ইয়াঙ্গুনের একটি পার্লারে ট্যাটু করাচ্ছিলেন একজন তরুণী (২৩)। নাম ও পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, "সেদিন অভ্যুত্থানের সংবাদ শোনার পর মনে হয়েছিল আমার আর কোন ভবিষ্যত নেই। আমি তখন মনে মনে অত্যন্ত ব্যথিত হই এবং আমি চাই না এ ব্যথাটা ভুলে যেতে"।  

তিনি নিজের গায়ে 'ভয় থেকে মুক্তি' ট্যাটু করিয়ে নিতে নিতে তিনি বলেন, "আমি আমার পরবর্তী প্রজন্মকে এই ট্যাটু দেখিয়ে বলতে চাই যে, আমরা কী অসীম কষ্টের ভেতর দিয়ে গেছি এবং পরে 'কীভাবে সেই ব্যবস্থা থেকে মুক্তিলাভ করেছি"।

বিক্ষোভের সাথে সংহতি প্রকাশের অংশ হিসেবে অনেক ট্যাটুশিল্পী বিনে পয়সায়ও ট্যাটু এঁকে দিচ্ছেন।  

"তারা আমাদের অস্ত্রের মুখে ভয় দেখিয়েছে। কিন্তু আমরা ভয় পেলে আমাদের এ বিপ্লব-আন্দোলন সার্থক হবে না", বলেন ট্যাটু পার্লারের আরেকজন গ্রাহক। 

"আমাদের তাই সবার আগে নিজেদের মনের ভয় থেকে মুক্ত হতে হবে"।

গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও কিছু সহযোগী দেশের নেতারা মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধারে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন। 
 

  • রয়টার্স অবলম্বনে

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / মিয়ানমার / মিয়ানমার বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net