Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ইউক্রেনে রুশ আগ্রাসনে বাড়ছে তেলের দাম, ভাগ্য ফিরছে মার্কিন তেল টাইকুনদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 March, 2022, 05:30 pm
Last modified: 21 March, 2022, 05:53 pm

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প

ইউক্রেনে রুশ আগ্রাসনে বাড়ছে তেলের দাম, ভাগ্য ফিরছে মার্কিন তেল টাইকুনদের

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকান তেল টাইকুন ও শিল্পপতিদের সম্মিলিত আয় হয়েছে ২৩৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি। 
টিবিএস ডেস্ক
21 March, 2022, 05:30 pm
Last modified: 21 March, 2022, 05:53 pm
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে তুলেছে। আর এর মাধ্যমে মার্কিন তেল ও গ্যাস ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন বলে জানা গেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন সংকটের কারণে সৃষ্ট অস্থিতিশীল তেলের বাজারের সুযোগে মার্কিন এক কোম্পানি প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন।

শুক্রবারে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে আমেরিকান তেল টাইকুন ও শিল্পপতিদের সম্মিলিত নিট আয় হয়েছে ২৩৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি। 

ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার তেল, গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা ও দাম দুটই বাড়িয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের মূল্য বেড়েছে প্রায় ৩২ শতাংশ। 

যুক্তরাষ্ট্রের কন্টিনেন্টাল রিসোর্সেস ইনক-এর যুগ্মপ্রতিষ্ঠাতা হ্যারল্ড হ্যাম, ব্লুমবার্গের সম্পদ সূচকে ২৮ ধাপ এগিয়ে এখন ৯৩তমতে অবস্থান করছেন। প্রতিবেদন অনুযায়ী, ৭৬ বছর বয়সী এই শিল্পপতি বর্তমানে ১৮.৬ বিলিয়ন ডলার সম্পদের মালিক। কিন্ডার মর্গান ইনক-এর যুগ্মপ্রতিষ্ঠাতা রিচার্ড কিন্ডারের মোট সম্পত্তিও বেড়েছে। জানা গেছে, কোম্পানিতে তার অংশীদারিত্ব বৃদ্ধি পেয়ে সাড়ে ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানো আগে থেকেই আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস কোম্পানিগুলোর আয় বাড়ছিল। কোভিড-১৯ মহামারির বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে তেলের চাহিদা বাড়াতে থাকলেও সরবরাহ স্বল্পতার কারণে দাম বৃদ্ধি পাচ্ছিল। আর ওই পরিস্থিতিতে ইউক্রেন সংকট যোগ করেছে নতুন মাত্রা।

এদিকে, আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) শুক্রবার বিশ্বব্যাপী তেলের চাহিদা কমাতে ১০-দফা সম্বলিত একটি পরিকল্পনা প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, এই 'জরুরি ব্যবস্থা' চার মাসের মধ্যে দৈনিকভিত্তিতে ২.৭ মিলিয়ন ব্যারেল তেলের চাহিদা কমাতে সক্ষম। আইইএ-এর মতে, ইউক্রেন সংকট বিগত কয়েক দশকের মধ্যে বিশ্বকে সবচেয়ে বড় তেল সংকটের মুখোমুখি করেছে। ওপেকের সেক্রেটারি-জেনারেল মোহাম্মদ সানুসি বারকিন্দো সম্প্রতি বলেছেন, "বিশ্বের কোথাও এমন সক্ষমতা নেই, যা রাশিয়া দৈনিক উৎপাদিত ৭ মিলিয়ন ব্যারেল তেলের প্রতিস্থাপন হিসেবে কাজ করতে পারে।"

ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড চলতি সপ্তাহে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এই মাসের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ১৩৯ মার্কিন ডলারে গিয়ে ঠেকেছে।


 

  • সূত্র: বিজনেস ইনসাইডার
     

Related Topics

টপ নিউজ

অপরিশোধিত জ্বালানি তেল / তেলের দাম / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / ইউক্রেন / রাশিয়া / যুক্তরাষ্ট্র / মার্কিন তেল ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net