Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির কমিটি গঠন

খেলা

টিবিএস রিপোর্ট
08 November, 2021, 10:20 pm
Last modified: 08 November, 2021, 10:24 pm

Related News

  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির কমিটি গঠন

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ডের পর কেবল বাংলাদেশই সবগুলো ম্যাচ হেরেছে। এমন ভরাডুবির পর অনেক জায়গাতেই পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি।
টিবিএস রিপোর্ট
08 November, 2021, 10:20 pm
Last modified: 08 November, 2021, 10:24 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছুই মন মতো যায়নি বাংলাদেশের। প্রত্যাশার ধারে কাছেও ছিল না বাংলাদেশের পারফরম্যান্স। উল্টো টানা হারে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। বিশ্বকাপে কেন এই ব্যর্থতা, সেটার বিভিন্ন দিক খুঁজতে 'রিভিউ কমিটি' গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। দুই সদস্য বিশিষ্ট রিভিউ কমিটি গঠন করা হয়েছে। কমিটির দুই সদস্য হলেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলে এই কমিটি খুঁজে দেখবে বিশ্বকাপে বাংলাদেশ কেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। এরপর তারা তাদের পর্যবেক্ষণ বিসিবিকে জানাবে।

বিশ্বকাপে ভরাডুবির পর অনেক জায়গাতেই পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। ইতোমধ্যে দলের টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। স্থানীয় অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এমনকি প্রধান কোচের রাসেল ডমিঙ্গোকেও বিদায় জানানোর কথা ভাবা হচ্ছে।

হার দিয়ে প্রথম পর্ব শুরু করে বাংলাদেশ। পরের দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে ওঠে তারা। কিন্তু এই পর্বে একটি ম্যাচেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। হারের পাশাপাশি ছিল ভুলের ছড়াছড়ি। শ্রীলঙ্কার বিপক্ষে মুঠোয় থাকা ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ পরের চার ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়ে। এবারের বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ডের পর কেবল বাংলাদেশই সবগুলো ম্যাচ হেরেছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / রিভিউ কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net