Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বকেয়ার ২০০ কোটি টাকা চায় ধামাকার সাপ্লায়াররা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 August, 2021, 09:35 pm
Last modified: 17 August, 2021, 09:39 pm

Related News

  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে
  • গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ, ধামাকা শপিং সংশ্লিষ্টদের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ
  • ধামাকার গ্রাহকদের ৮৪ কোটি টাকা নিজ অ্যাকাউন্টে সরিয়েছেন এমডি চিশতি
  • ধামাকার কোনো অনুমোদন ও লাইসেন্স নেই: র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত কর্মকর্তারা   
  • প্রতারণার অভিযোগে ধামাকার ৩ শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার 

বকেয়ার ২০০ কোটি টাকা চায় ধামাকার সাপ্লায়াররা

আজ মঙ্গলবার সাপ্লায়াররা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
টিবিএস রিপোর্ট
17 August, 2021, 09:35 pm
Last modified: 17 August, 2021, 09:39 pm

ই-কমার্স কোম্পানি ধামাকা শপিং ডটকম-এর কাছে সাপ্লায়ারদের পাওনা ২০০ কোটি টাকা। এই বকেয়া টাকা উদ্ধারের জন্য তারা সরকারি কর্তৃপক্ষের সহায়তা চাচ্ছে।

আজ মঙ্গলবার সাপ্লায়াররা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে তারা বলেছে, চুক্তি অনুসারে ধামাকা ১০ কার্যদিবসের মধ্যে পাওনা পরিশোধ করবে বলে কথা ছিল। কিন্তু ইতোমধ্যে ১৫০ কার্যদিবস পেরিয়ে যাওয়ার পরও প্রতিষ্ঠানটির ২০০ কোটি টাকা পরিশোধ বাকি আছে।

চিঠিতে বলা হয়েছে, ই-কমার্স কোম্পানিটি এবং এর কর্মকর্তারা কয়েকবার অর্থ প্রদানের তারিখ দিয়েও ওই তারিখে টাকা দেয়নি।

ধামাকার সাপ্লায়াররা বাণিজ্যমন্ত্রীকে মানবিক দিক বিবেচনা করে তাদের পাওনা টাকা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করে। এক্ষেত্রে এসএমই ব্যবসায়ী হিসেবে তাদের দুর্দশাকে বিবেচনায় নেওয়ার অনুরোধ জানায় বাণিজ্যমন্ত্রীকে।

ধামাকা অর্থপাচার করছে, এমন তথ্যের ভিত্তিতে গত ২৭ জুলাই বাংলাদেশ ব্যাংক ই-কমার্স প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ১৪টি ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ করে। জব্দ করা হিসাবগুলোর মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন চিশতীর ব্যক্তিগত ব্যাংক হিসাবও রয়েছে।

গত বছরের নভেম্বরে ব্যবসা শুরু করলেও ধামাকা এখনও নিজস্ব ব্যাংক হিসাব খুলতে পারেনি। প্রতিষ্ঠানটি এসব ব্যক্তিগত হিসাবের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছে।

গত বছরের নভেম্বরে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে কাজ শুরুর পর থেকে ধামাকা গাড়ি ও মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে ৪০–৫০ শতাংশ ছাড়ের অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল অঙ্কের অগ্রিম অর্থ সংগ্রহ করে বলে জানা গেছে।

মার্সিডিজ-বেঞ্জসহ বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের গাড়িতেও কোম্পানিটি ৩৫ শতাংশ ছাড় দেয়।

Related Topics

টপ নিউজ

ধামাকা শপিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে
  • গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ, ধামাকা শপিং সংশ্লিষ্টদের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ
  • ধামাকার গ্রাহকদের ৮৪ কোটি টাকা নিজ অ্যাকাউন্টে সরিয়েছেন এমডি চিশতি
  • ধামাকার কোনো অনুমোদন ও লাইসেন্স নেই: র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত কর্মকর্তারা   
  • প্রতারণার অভিযোগে ধামাকার ৩ শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net