Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 July, 2025, 09:25 pm
Last modified: 06 July, 2025, 09:33 pm

Related News

  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • পুরোনো শেয়ারধারীদের মালিকানায় ফেরার সুযোগ ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলবে: বিশেষজ্ঞদের সতর্কতা
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ

ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে

ধামাকা শপিংয়ের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার বকেয়া পাওনার অভিযোগ রয়েছে বিভিন্ন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের। গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের পরও সরবরাহকারীদের অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুজতবা আলীসহ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।
টিবিএস রিপোর্ট
06 July, 2025, 09:25 pm
Last modified: 06 July, 2025, 09:33 pm

ই-কমার্স কোম্পানি ধামাকা শপিং-এর চেয়ারম্যান ডা. মুজতবা আলীকে (এম. আলী) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভাটারা থানার নন-জিআরও বিভাগের উপপরিদর্শক মো. মোস্তফা হোসেন জানান, গত শনিবার রাত সোয়া ৮টার দিকে ধামাকা শপিংয়ে প্রতারিত ভুক্তভোগীরা এম. আলীকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবেদনে বলা হয়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, মুজতবা আলীর বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলায় চেক জালিয়াতির মামলায় ছয় মাসের কারাদণ্ডের তথ্য রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগীদের মাধ্যমে গ্রেপ্তারের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ধামাকা শপিংয়ের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার বকেয়া পাওনার অভিযোগ রয়েছে বিভিন্ন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের। গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের পরও সরবরাহকারীদের অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুজতবা আলীসহ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

Related Topics

টপ নিউজ

ধামাকা / ধামাকা শপিং / চেয়ারম্যান / কারাগারে / অর্থ লোপাট / অর্থ পাচার / ই-কমার্স প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • পুরোনো শেয়ারধারীদের মালিকানায় ফেরার সুযোগ ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলবে: বিশেষজ্ঞদের সতর্কতা
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net