Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 June, 2026, 11:55 am
Last modified: 04 June, 2026, 11:57 am

Related News

  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতায় এবিবির গভীর উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

বুধবার সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের বৃহস্পতিবার এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানায়।
টিবিএস রিপোর্ট
04 June, 2026, 11:55 am
Last modified: 04 June, 2026, 11:57 am

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের একটি প্ল্যাটফর্ম 'সচেতন গ্রাহক ফোরাম' এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানিয়েছে। এ আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকের বিভিন্ন শাখার কিছু কর্মকর্তা কলম বিরতি পালন করছেন বলে জানা গেছে।

তবে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আমাদের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেউ গ্রাহকসেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

জানা গেছে, বুধবার সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের বৃহস্পতিবার এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানায়।

ওই আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকের অনেক শাখার কর্মকর্তা কলম বিরতি পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও এ বিষয়ে কেউ সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে কয়েকটি শাখায় গিয়ে গ্রাহকদের সেবা কার্যক্রমে বিঘ্ন দেখা গেছে।

এ বিষয়ে আলতাফ হুসাইন বলেন, "গ্রাহকদের সেবা না দিলে সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমাদের কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত। তবে কোনো শাখায় কী হচ্ছে, তা প্রধান কার্যালয়ে বসে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব নয়।"

আন্দোলনের কারণে গ্রাহকেরা যদি একযোগে অর্থ তুলে নিতে শুরু করেন, তাহলে ব্যাংকের পরিস্থিতি কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোনো ব্যাংক থেকে যদি গ্রাহকেরা একদিনেই সব টাকা তুলে নেয়, তাহলে সেই ব্যাংক বন্ধ হয়ে যাবে। বাস্তবে এমনটি কখনো ঘটে না।"

তিনি আরও বলেন, "আন্দোলনসহ বিভিন্ন কারণে অর্থ উত্তোলনের চাপ কিছুটা বেড়েছে। তবে সেটি এখনো সহনীয় পর্যায়ে রয়েছে, যদিও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। হলে সেটি সবারই নজরে আসত।"

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / কলম বিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতায় এবিবির গভীর উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net