Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
প্রতারণার অভিযোগে ধামাকার ৩ শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2021, 12:15 pm
Last modified: 29 September, 2021, 02:22 pm

Related News

  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে
  • গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ, ধামাকা শপিং সংশ্লিষ্টদের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ
  • ধামাকার গ্রাহকদের ৮৪ কোটি টাকা নিজ অ্যাকাউন্টে সরিয়েছেন এমডি চিশতি
  • ধামাকার কোনো অনুমোদন ও লাইসেন্স নেই: র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত কর্মকর্তারা   
  • ৫ দিনের মধ্যে সমাধান না পেলে আইনের পথে হাঁটবে ধামাকার ভুক্তভোগী মার্চেন্টরা

প্রতারণার অভিযোগে ধামাকার ৩ শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার 

র‍্যাবের সদস্যরা আজ সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ও ইমতিয়াজকে গ্রেপ্তার করে; অন্যদিকে ইব্রাহীম স্বপনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।   
টিবিএস রিপোর্ট
29 September, 2021, 12:15 pm
Last modified: 29 September, 2021, 02:22 pm

ই-কমার্স প্ল্যাটফর্ম ধামাকা শপিং-এর সিওও (চিফ অপারেটিং অফিসার) সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামাকা শপিংয়ের সিওও (চিফ অপারেটিং অফিসার) সিরাজুল ইসলাম রানা, ক্যাটাগরি হেড (মোবাইল ফ্যাশন ও লাইফ স্টাইল) ইমতিয়াজ হাসান সবুজ এবং ক্যাটাগরি হেড (ইলেক্ট্রনিক্স) ইব্রাহীম স্বপন। 

গ্রেপ্তারকৃতরা সবাই ২০২০ সাল থেকেই প্রতিষ্ঠানটির সাথে যুক্ত রয়েছেন। 

র‍্যাবের সদস্যরা আজ সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ও ইমতিয়াজকে গ্রেপ্তার করে; অন্যদিকে ইব্রাহীম স্বপনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।   

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান গণমাধ্যমকে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

এর আগে,  গত ২৩ সেপ্টেম্বর 'ধামাকা শপিং ডটকমের' চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী থানায় সাড়ে ১১ লাখ টাকা প্রতারণার অভিযোগে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার শামিম খান নামের এক ব্যবসায়ী মামলা করেন।

এছাড়া গত ১০ সেপ্টেম্বর ধামাকা শপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এসএমডি জসিম উদ্দিন চিশতিসহ তার স্ত্রী-দুই সন্তান ও এক ভাতিজা এবং ধামাকা শপিংয়ের আরেক পরিচালকসহ চারটি প্রতিষ্ঠানের মামলা করে সিআইডি।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সূত্রে জানা গেছে, এই টাকার বেশিরভাগই যুক্তরাষ্ট্রে পাচার করেছেন ধামাকা শপিংয়ের এমডি ও তার পরিবারের সদস্যরা। তবে ঠিক কী কারণে সিআইডি দেশে থাকা বাকি আসামিদের গ্রেপ্তার করছে না সে বিষয়ে কেউ কোন সুস্পষ্ট বক্তব্য দিতে রাজি হয়নি। 

এজাহার সূত্রে জানা যায়, ধামাকা শপিং প্রায় ৫ লাখ গ্রাহকের কাছ থেকে বিভিন্ন লোভনীয় অফারে পণ্য দেওয়ার নামে ৮০৩.৫১ কোটি টাকা গ্রহণ করে। শুরুতে কিছু গ্রাহককে পণ্য দিলেও পরবর্তীতে আর কাউকেই পণ্য না দিয়ে অর্থ আত্মসাৎ করেছে তারা।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহের জমা ও উত্তোলন স্লিপ এবং দেশের বাইরে সম্পদের তথ্য পাওয়া গেলে পাচারকৃত অর্থ ও সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে।

ধামাকা শপিংয়ের বিষয়ে গত ৩০ জুন থেকে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ই-কমার্সের নামে বিভিন্ন পণ্যের লোভনীয় অফার ও ভার্চুয়াল সিগনেচার কার্ড বিক্রি করে অর্থ পাচারের অনুসন্ধানে নামে সিআইডি।

মামলায় আসামিরা হলেন- ধামাকা শপিংয়ের ও ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএস জসিম উদ্দিন চিশতি, তার স্ত্রী ও ইনভেরিয়েন্ট টেলিকমের পরিচালক সাইদা রোকশানা খানম, তার ছেলে ও ইনভেরিয়েন্ট টেকনোলজিসের চেয়্যারম্যান তাসরিফ রিদয়ান চিশতি, ছেলে ও ইনভেরিয়েন্ট টেকনোলজিসের পরিচালক মাসফিক রিদয়ান চিশতি, ইনভেরিয়েন্ট টেকনোলজিসের এমডি নাজিমুদ্দিন আসিফ এবং ধামাকা শপিং ও ইনভেরিয়েন্ট টেলিকমের পরিচালক সাফওয়ান আহমেদ।

এছাড়াও মামলায় ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড, মাইক্রো ট্রেড, ইনভেরিয়েন্ট টেকনোলজিস লিমিটেড ও মাইক্রো ট্রেড ফুড অ্যান্ড ব্রেভারেজ লিমিটেডকেও আসামি করা হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

ধামাকা শপিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে
  • গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ, ধামাকা শপিং সংশ্লিষ্টদের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ
  • ধামাকার গ্রাহকদের ৮৪ কোটি টাকা নিজ অ্যাকাউন্টে সরিয়েছেন এমডি চিশতি
  • ধামাকার কোনো অনুমোদন ও লাইসেন্স নেই: র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত কর্মকর্তারা   
  • ৫ দিনের মধ্যে সমাধান না পেলে আইনের পথে হাঁটবে ধামাকার ভুক্তভোগী মার্চেন্টরা

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net