Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2026, 12:25 pm
Last modified: 23 May, 2026, 12:32 pm

Related News

  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়

শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার

টিবিএস রিপোর্ট
23 May, 2026, 12:25 pm
Last modified: 23 May, 2026, 12:32 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়া চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা ও সংঘর্ষের ঘটনার পর প্রধান অভিযুক্ত মনির হোসেনের (৩০) বিরুদ্ধে গতকাল (২২ মে) মামলা হয়েছে। মামলা দায়েরের পর বিকেলে আদালতে হাজির করা হলে আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক আবু বকর সিদ্দিকের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিশুটির পিতা বাদী হয়ে বাকলিয়া থানায় মনির হোসেনকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান মনিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আদালতে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন।'

পুলিশ আরও জানিয়েছে, মেডিকেল ওসিসি প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের তীব্রতার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) ঘটনার সময় শিশুটির বাবা ঢাকায় ছিলেন এবং মা পোশাক কারখানায় কর্মরত ছিলেন। মা-বাবা ঘরে না থাকায় দম্পতির তিন সন্তান তাদের নানির কাছে ছিল। এই সুযোগে স্থানীয় ডেকোরেশনের কর্মচারী মনির হোসেন কৌশলে চার বছরের ওই শিশুটিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করে।

বিকেলে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশ অভিযান চালায়। বিকেল তিনটার দিকে নুর হোসেন চেয়ারম্যানঘাটা বালুরমাঠ সংলগ্ন একটি গোডাউনের কক্ষ থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে বাকলিয়ার মিয়াখান নগরের আলী স্টোর বিল্ডিংয়ে বসবাস করছিলেন। তিনি নিজেও দুই কন্যাসন্তানের জনক।

এদিকে বিকেলে মনির হোসেনকে গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় পুরো বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজিত স্থানীয় জনতা পুলিশের গাড়ি আটকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ও জনতার মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।

বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের কয়েকটি পিকআপ ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এই সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। পুলিশ প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ১০টার দিকে কৌশলে আসামিকে নিরাপদ হেফাজতে নিতে সক্ষম হয়।

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ধর্ষণ / শিশু ধর্ষণ / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net