Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2026, 07:35 pm
Last modified: 04 May, 2026, 07:46 pm

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ

সভাপতি পদপ্রার্থী ও সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, ‘নির্ধারিত সময়ে এসেও আমরা লাইব্রেরি মিলনায়তনে ঢুকতে পারিনি। অথচ একটি পক্ষ আগে থেকেই ভেতরে ছিল এবং তারা ফরম সংগ্রহ করেছে। প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেও তিনি ধরছেন না।’
টিবিএস রিপোর্ট
04 May, 2026, 07:35 pm
Last modified: 04 May, 2026, 07:46 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) নির্ধারিত সময়েই ফরম নিতে গেলেও তারা লাইব্রেরি কক্ষে প্রবেশ করতে পারেননি বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনের তফশিল অনুযায়ী, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে আওয়ামী লীগ ও বাম ঘরানার আইনজীবীদের একটি অংশ 'সাধারণ আইনজীবী ফোরাম'-এর ব্যানারে সমিতির লাইব্রেরির সামনে যান।

তবে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, 'মুক্তিযোদ্ধের স্বপক্ষের আইনজীবীদের প্যানেল ফর্ম নিতে গেলে বিএনপির আইনজীবীরা বাধা দিয়েছে। আমাদের গতবারের মতো এবারও ফরম নিতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনার লাইব্রেরিতে থাকলেও তারা এই বিষয়ে কোনো সহযোগিতা বা পদক্ষেপ নেয়নি।'

সভাপতি পদপ্রার্থী ও সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, 'নির্ধারিত সময়ে এসেও আমরা লাইব্রেরি মিলনায়তনে ঢুকতে পারিনি। অথচ একটি পক্ষ আগে থেকেই ভেতরে ছিল এবং তারা ফরম সংগ্রহ করেছে। প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেও তিনি ধরছেন না।'

এ সময় লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে আওয়ামীপন্থী আইনজীবীরা 'ভোট চোর', 'ভুয়া ভুয়া'সহ বিভিন্ন স্লোগান দেন। 

প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট রৌশন আরা বেগম বলেন, 'কে কাকে বাধা দিয়েছে সেটা আমাদের দেখার বিষয় না। এখানে যারা এসেছেন, তাদের মনোনয়ন ফরম দেওয়া হয়েছে এবং জমাও নেওয়া হয়েছে।'

আওয়ামীপন্থী আইনজীবীদের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত বছরও একইভাবে তাদের মনোনয়ন ফরম নিতে বাধা দেওয়া হয়েছিল, যার ফলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই একটি প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়।

তাদের ভাষ্য, ১৩৩ বছরের ঐতিহ্যবাহী এই সমিতিতে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করে একটি পক্ষ একতরফা আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে, যা পেশাজীবীদের জন্য 'লজ্জাজনক' এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপত্তি শুনানি, ৮ মে প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২১ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / আইনজীবী সমিতি নির্বাচন / আওয়ামীপন্থী / মনোনয়ন ফরম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net