Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
13 November, 2019, 07:45 pm
Last modified: 13 November, 2019, 07:52 pm

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে আনার প্রস্তাব রুমিন ফারহানার, নোটিশ দেওয়ার পরামর্শ স্পিকারের

অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রধানমন্ত্রী

"দুদক ইতোমধ্যে সিঙ্গাপুর সরকারকে সেখানকার ক্যাসিনোতে জুয়ার সাথে জড়িত বাংলাদেশিদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য অনুরোধ করেছে"
ইউএনবি
13 November, 2019, 07:45 pm
Last modified: 13 November, 2019, 07:52 pm
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্র ও সমাজের সমস্ত ক্ষেত্র থেকে অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত ক্যাসিনো ও ঘুষসহ সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (জাপা) এমপি রওশন আরা মান্নানের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্র ও সমাজের সমস্ত ক্ষেত্র থেকে অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত আইন প্রয়োগকারী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর অভিযান অব্যাহত থাকবে।”

প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সকল অপরাধীর বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।

জাপা এমপি মুজিবুল হকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে। 

“দুর্নীতিবিরোধী অভিযানের সময় সরকারি কর্মচারী ও রাজনীতিবিদসহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে,” যোগ করেন তিনি।

দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে সিঙ্গাপুর সরকারকে সেখানকার ক্যাসিনোতে জুয়ার সাথে জড়িত বাংলাদেশিদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য অনুরোধ করেছে, বলেন শেখ হাসিনা।

জাপা এমপি রুস্তম আলী ফরাজির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার দুর্নীতি, সন্ত্রাসবাদ, মাদক সেবন ও জুয়াসহ সকল সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘শূন্য-সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত থাকবে।”

ভবিষ্যতে কেউ যাতে অবৈধ ক্যাসিনো কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “জেলা, উপজেলা ও পৌরসভাসহ সর্বত্র দুর্নীতি, মাদক, সন্ত্রাসবাদ ও জুয়াসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।”

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / জাতীয় সংসদ / দুর্নীতির বিরুদ্ধে অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে আনার প্রস্তাব রুমিন ফারহানার, নোটিশ দেওয়ার পরামর্শ স্পিকারের

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net