Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
মৎস্য খাতের কম করহার সুবিধার অপব্যবহার, এনবিআরের নজরদারি

অর্থনীতি

রিয়াদ হোসেন
26 March, 2025, 12:00 pm
Last modified: 26 March, 2025, 12:08 pm

Related News

  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • পোশাক রপ্তানিকারকদের কম করহার প্রত্যাহারের ইঙ্গিত এনবিআরের
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করফাঁকি ঠেকাতে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআরের

মৎস্য খাতের কম করহার সুবিধার অপব্যবহার, এনবিআরের নজরদারি

চলতি সপ্তাহে একটি বড় শিল্পগ্রুপের চার শীর্ষ কর্মকর্তার ব্যাংক হিসাবের খোঁজ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এক সিনিয়র কর গোয়েন্দা কর্মকর্তা জানান, মৎস্য খাত থেকে আয় দেখিয়ে প্রায় ১৪০ কোটি টাকার কম করহারের সুবিধা নিয়েছেন তারা।
রিয়াদ হোসেন
26 March, 2025, 12:00 pm
Last modified: 26 March, 2025, 12:08 pm
ছবি: সংগৃহীত

মৎস্য ও পোল্ট্রি খাত থেকে বড় আয় দেখিয়ে রিডিউসড ট্যাক্স রেট বা কম করহারের সুবিধা নেওয়া ব্যক্তিদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা বিভাগ। 

সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ছাড়াও একাধিক ট্যাক্স কমিশনারেট অফিস থেকে এ পর্যন্ত অন্তত ১৫ জনের ট্যাক্স ফাইল রিওপেন ছাড়াও ব্যাংক স্টেটমেন্টের খোঁজ নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে একটি বড় শিল্পগ্রুপের চার শীর্ষ কর্মকর্তার ব্যাংক হিসাবের খোঁজ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এক সিনিয়র কর গোয়েন্দা কর্মকর্তা জানান, মৎস্য খাত থেকে আয় দেখিয়ে প্রায় ১৪০ কোটি টাকার কম করহারের সুবিধা নিয়েছেন তারা।

ওই চার জনের কর ফাইল ও ব্যাংক হিসাবের তথ্য পর্যালোচনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার আবদুর রকিব।

তিনি বলেন, "আমরা প্রয়োজনীয় আয়সংক্রান্ত কাগজপত্র চাইব, সরেজমিনে যাচাই করব এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে তথ্য নেব।"

এই খাত থেকে বড় অঙ্কের আয় দেখিয়ে কর ছাড়ের সুবিধা নেওয়া আরও অন্তত ৩০ জনকে এখন একই পর্যালোচনার আওতায় আনা হয়েছে।

সব মিলিয়ে অন্তত ১০০ জন ব্যক্তি তদন্তের আওতায় আছেন, যাদের বেশিরভাগই ৫০ কোটি টাকা বা তার বেশি আয় দেখিয়েছেন।

এছাড়া, মৎস্য খাত থেকে বড় অঙ্কের আয় দেখিয়ে কর সুবিধা নেওয়ার অভিযোগে ১০ জন রাজনীতিক ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব খতিয়ে দেখেছে সিআইসি। তাদের মধ্যে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস।

বর্তমানে ব্যক্তির আয়ের ওপর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ হলেও মৎস্য খাতের আয়ের ক্ষেত্রে তা সর্বোচ্চ ১৫ শতাংশ হারে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, কিছু রাজনীতিক, আমলা ও ব্যবসায়ী এই কম করহারের সুবিধা নিয়ে অবৈধ অর্থ বৈধ করেছেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, মৎস্য খাত থেকে আয়ের প্রথম ১০ লাখ টাকা করমুক্ত। পরের ১০ লাখে ৫ শতাংশ, তার পরের ১০ লাখে ১০ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ হারে কর ধরা হয়। অন্যদিকে, সাধারণ করদাতাদের ক্ষেত্রে করহার তুলনামূলকভাবে অনেক বেশি।

এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বাজেটে মৎস্য খাতের এই করছাড় সুবিধা বাতিল করে এই আয়কে সাধারণ করহারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

তবে প্রান্তিক মৎস্যচাষিদের সুরক্ষা দিতে ৫ লাখ টাকা বা সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব থাকছে বলেও জানান তারা।
 
Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

মৎস্য খাত / কম করহার / কর হ্রাস / করহার / করফাঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • পোশাক রপ্তানিকারকদের কম করহার প্রত্যাহারের ইঙ্গিত এনবিআরের
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করফাঁকি ঠেকাতে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআরের

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net