Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
প্রধান উপদেষ্টার দুবাই সফর বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে সাহায্য করেছে: প্রেস সচিব

বাংলাদেশ

বাসস
14 February, 2025, 08:35 pm
Last modified: 16 February, 2025, 05:38 pm

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার

প্রধান উপদেষ্টার দুবাই সফর বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে সাহায্য করেছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিশ্ব সরকার সম্মেলনে যোগদানের পাশাপাশি আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
বাসস
14 February, 2025, 08:35 pm
Last modified: 16 February, 2025, 05:38 pm
শফিকুল আলম। ফাইল ছবি: ইউএনবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুবাই সফর বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক জোরদার করতে সাহায্য করেছে।

তিনি গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইতে এক সংবাদ সম্মেলনে বলেন, 'প্রধান উপদেষ্টার সফরে আমাদের বড় অর্জন হলো- এতে আমিরাতের সাথে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।'

পরে গতকাল রাতে প্রাপ্ত এক বার্তায় এ কথা জানানো হয়।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। সে কারণেই বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রদান দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। তাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

প্রেস সচিব বলেন, এছাড়া, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য একটি বড় কর্মসংস্থানের জায়গা। কিন্তু দুই দেশের মধ্যে দীর্ঘ দূরত্বের কারণে সংযুক্ত আরব আমিরাতের চাকরির বাজারে বাংলাদেশি অভিবাসী কর্মীদের প্রবেশাধিকার ধীরে ধীরে কমছে। 

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিশ্ব সরকার সম্মেলনে যোগদানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং খেলাধুলা ও শিক্ষা সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও আলোচনা করা হয়।

আলোচনায় প্রধান উপদেষ্টা আমিরাত কর্তৃপক্ষের প্রতি বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান।

ড. ইউনূস বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন (ডব্লিউজিএস)-এর ফাঁকে দুবাইতে বাংলাদেশি প্রবাসীদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দেন।

তিনি দুবাইতে ডব্লিউজিএস-এর ভেন্যুতে একটি ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে বক্তব্য রাখেন। সিএনএন-এর বেকি অ্যান্ডারসন অধিবেশনটি সঞ্চালনা করেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস ডব্লিউজিএস-এর ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি অধ্যাপক ইউনূসের সাথে বৈঠক করেন। 

অধ্যাপক ইউনূস আজ (শুক্রবার) দুবাই শহরে ডব্লিউজিএস-এ যোগদানের পর সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেন।

সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। আজ সন্ধ্যায় তিনি দেশে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / দুবাই / সংযুক্ত আরব আমিরাত / বাংলাদেশ / প্রবাসী / ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net