Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ধোপে টিকল না ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ প্রচারণা, ঝাড়খণ্ডে হারল বিজেপি

আন্তর্জাতিক

এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
23 November, 2024, 09:10 pm
Last modified: 24 November, 2024, 01:05 pm

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

ধোপে টিকল না ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ প্রচারণা, ঝাড়খণ্ডে হারল বিজেপি

জেএমএম প্রধান ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য রাজ্যবাসী ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
23 November, 2024, 09:10 pm
Last modified: 24 November, 2024, 01:05 pm
বিধানসভা নির্বাচনপূর্ব এক জনসভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। ছবি: পিটিআই

বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আবারো ক্ষমতায় এসেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট। এই নির্বাচনের আগে প্রচারণায় 'বাংলাদেশি অনুপ্রবেশকারীদের' নিয়ে ভোটারদের মাঝে ভীতি ছড়ানোর কৌশল নেয় বিজেপি। তবে শেষপর্যন্ত তা কাজে আসেনি। ঝাড়খণ্ডের জনগণ তা প্রত্যাখ্যানই করেছে।

জেএমএম প্রধান ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য রাজ্যবাস্রিত ইন্ডিয়া জোটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেএমএম নেতৃত্বাধীন জোট সরকারে রয়েছে কংগ্রস, আরজেডি ও সিপিআইএম (এল), যারা একসঙ্গে ভোটযুদ্ধে লড়েছে – বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই ভোট গণনা শুরু হয়। ফলাফল বলছে, এবার ঝাড়খণ্ডে গত বিধানসভা নির্বাচনের তুলনায় কম আসন পেতে যাচ্ছে বিজেপি। অপরদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, জেএমএম এর নেতৃত্বে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

টাইমস অব ইন্ডিয়ার হিসেব অনুযায়ী, ঝাড়খণ্ডের ৮১ আসনের মধ্যে ৫৩ আসনে জয় পেতে যাচ্ছে ইন্ডিয়া জোট। বিজেপি জয় পেয়েছে ২৬ আসনে। 

নির্বাচনের আগে ঝাড়খণ্ডে ব্যাপক প্রচারণা চালান বিজেপির শীর্ষ নেতারা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো বিজেপি হেভিওয়েটদের এই প্রচারণায় যোগ দেন। মাসব্যাপী এই প্রচারণার সময়, প্রায় প্রতিটি জনসভায় তথাকথিত "বাংলাদেশি অনুপ্রবেশকারী" প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখেন বিজেপি নেতারা।

প্রচারণায় বিজেপি নেতারা দাবি করেন, জেএমএম অনুপ্রবেশকারীদের লাল গালিচা বিছিয়ে রাজ্যে প্রবেশ করাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে এসে আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি দখল করছে।  জবাবে জেএমএম নেতা হেমন্ত সরেন পাল্টা প্রশ্ন করেছিলেন, সীমান্তে কেন্দ্রীয় সরকারের অধীনে বিএসএফ থাকার পরও কীভাবে অনুপ্রবেশ চলছে।

স্থানীয় আদিবাসীদের ভোট টানতে মুসলিম-বিদ্বেষ ও বাংলাদেশিদের সম্পর্কে অপপ্রচারের এই কৌশল শেষপর্যন্ত হালে পানি পায়নি। এর অন্যতম কারণ হয়তো, রাজ্যবাসীর মধ্যে হেমন্ত সরেনের গ্রহণযোগ্যতা। তিনিও একজন আদিবাসী। গত জানুয়ারিতে তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়, যা তিনি প্রতিহিংসামূলক হিসেবে উল্লেখ করেছেন। এই অভিযোগও নির্বাচনে তাঁর পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।  

 

 

Related Topics

টপ নিউজ

ভারত / বিধানসভা নির্বাচন / বিজেপি / পরাজয় / অপপ্রচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net