Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নিয়ম ভেঙ্গেছে ভারত, সীমান্ত শান্ত করার দায় তাদের: চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 September, 2020, 01:50 pm
Last modified: 17 September, 2020, 02:43 pm

Related News

  • অরুণাচল সীমান্তে চীনের বিরুদ্ধে 'ছিটমহল' বানানোর অভিযোগ ভারতের
  • ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা
  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চীনা সৈন্য আটক
  • লাইন অব ডেথ: লাদাখ সীমান্তের আকাশে চীনের এইচ-৬ বোমারু বিমান
  • লাদাখে সীমান্ত সংঘাত মেটাতে পাঁচ দফা পরিকল্পনায় একমত চীন-ভারত

নিয়ম ভেঙ্গেছে ভারত, সীমান্ত শান্ত করার দায় তাদের: চীন

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানই চায় ভারত, কিন্তু সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করে নয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীন একপাক্ষিক ভাবে স্থিতাবস্থা নষ্টের চেষ্টা করলে ভারত তা মানবে না।
টিবিএস ডেস্ক
17 September, 2020, 01:50 pm
Last modified: 17 September, 2020, 02:43 pm

সীমান্ত সংঘাত নিয়ে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ফের ভারতের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে প্রতিবেশি দেশ চীন।
 
লাইন অব একচ্যুয়াল কন্ট্রোল (এলএসি) পেরিয়ে ভারতীয় বাহিনীই স্থিতাবস্থা নষ্ট করেছে বলে বুধবার নতুন করে দাবি করল চীন। সেই কারণে ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফেরানোর দায় ভারতের ওপরেই বর্তায় বলে দাবি করেছে তারা। 

ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের গোড়ার দিকে মস্কোয় ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং ওয়াং ই-র মধ্যে বৈঠকে পাঁচ দফা ঐকমত্যকে স্বাগত জানিয়ে ভারতের চীনা দূতাবাস বিবৃতি জারি করেছিল। এর পরে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সিনিয়র কম্যান্ডার পর্যায়ে পরবর্তী বৈঠকের জন্য চূড়ান্ত তারিখ ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভারতের বিরুদ্ধে ফের আগ্রাসনের অভিযোগ তুলল চীন। এভাবে সীমান্তে সেনাবাহিনীর সক্রিয়তা রোধ করে উত্তেজনা প্রশমন করার জন্য বল কার্যত ভারতের কোর্টেই ঠেলে দিল চীন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার লাদাখ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই বিবৃতির জেরেই ফের নিজেদের বক্তব্য প্রকাশ করেছে চীন। সামরিক, কূটনৈতিক স্তরে এত আলোচনা সত্ত্বেও লাদাখ সীমান্ত যে অশান্তই, মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে সেই কথা স্বীকার করে নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং! 

মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানই চায় ভারত, কিন্তু সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করে নয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীন একপাক্ষিক ভাবে স্থিতাবস্থা নষ্টের চেষ্টা করলে ভারত তা মানবে না। সীমান্তে যে কোনও কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ভারতীয় সেনা। 

লাদাখ সীমান্তের অশান্তি মিটছে না কেন?

এই সময়ের ওই প্রতিবেদনে বলা হয়, এর পুরো দায় চীনের ঘাড়েই চাপান রাজনাথ। তার দাবি, ঐতিহাসিক ভাবে নির্ধারিত প্রকৃত নিয়ন্ত্রণরেখা চীন মানে না বলেই অশান্তি। 

ইতিহাসের প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, লাদাখের ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে রয়েছে চীন। ১৯৬৩ সালের চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিতে পাকিস্তান বেআইনি ভাবে পাক অধিকৃত কাশ্মীরের ৫,১৮০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড চীনের হাতে তুলে দিয়েছে। তারপরও অরুণাচল প্রদেশে ৯০,০০০ বর্গকিলোমিটার এলাকাকে নিজের বলে দাবি করছে বেজিং! সেই দাবি যে ভুল নয়, অরুণাচল সীমান্তের সাম্প্রতিক চীনা আগ্রাসনই তা বুঝিয়ে দিচ্ছে।  
 

Related Topics

টপ নিউজ

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা / লাইন অব একচ্যুয়াল কন্ট্রোল / ভারত-চীন সীমান্ত উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • অরুণাচল সীমান্তে চীনের বিরুদ্ধে 'ছিটমহল' বানানোর অভিযোগ ভারতের
  • ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা
  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চীনা সৈন্য আটক
  • লাইন অব ডেথ: লাদাখ সীমান্তের আকাশে চীনের এইচ-৬ বোমারু বিমান
  • লাদাখে সীমান্ত সংঘাত মেটাতে পাঁচ দফা পরিকল্পনায় একমত চীন-ভারত

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net