Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
যুদ্ধাপরাধ: রাজাকার সামাদের ফাঁসির রায়

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
27 August, 2019, 05:35 pm
Last modified: 27 August, 2019, 05:39 pm

Related News

  • সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি
  • ট্রাম্পের ‘পুরো সভ্যতা ধ্বংস’ করার হুমকিকে যুদ্ধাপরাধ বললেন জর্জ ক্লুনি
  • ইরানে যুদ্ধাপরাধ করা নিয়ে ‘মোটেও’ চিন্তিত নই: ট্রাম্প
  • ট্রাম্পের ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি ‘বড় ধরনের যুদ্ধাপরাধ’ করার অভিপ্রায়: পেজেশকিয়ান 
  • সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচারের দাবি আইনজীবীর

যুদ্ধাপরাধ: রাজাকার সামাদের ফাঁসির রায়

আদালতের রায়ে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
টিবিএস রিপোর্ট
27 August, 2019, 05:35 pm
Last modified: 27 August, 2019, 05:39 pm

একাত্তরে হত্যা, গণহত্যা, লুন্ঠন ও অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় রাজশাহীর পুঠিয়ার আব্দুস সামাদ ওরফে ফিরোজ খাঁ কে সর্বোচ্চ সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। 

মঙ্গলবার বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামির উপস্থিতিতেই ফাঁসির এই দন্ডাদেশ দেন। 

আদালতের রায়ে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে আব্দুস সামাদের অপরাধকে ‘এনিমি অব দ্য অল হিউম্যান রাইটস’ বলেছে আদালত।

২০১৭ সালের ২৪ জানুয়ারি যুদ্ধাপরাধের এক মামলায় আব্দুস সামাদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। 

মামলার সাক্ষীদের জেরা শেষে গত ৪ থেকে ৮ জুলাই দুই পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক শুনানি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ছিলেন ঋষিকেশ সাহা ও জাহিদ ইমাম এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে আদালত। এরপর মঙ্গলবারের (২৭ আগস্ট) রায়ে ফাঁসির দন্ডাদেশ দেয়া হয় সামাদকে। 

আব্দুস সামাদের গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়ার ত্রিমোহনী বাজার এলাকায়। 

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় সামাদের বয়স ছিল ২০। যুদ্ধের পর সে দেশ ছেড়ে পালিয়ে যায়। 

মামলার অভিযোগপত্রে বলা হয়, একসময়ের মুসলিম লীগার সামাদ মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেন এবং রাজাকার বাহিনীতে ভেড়েন। 

সেখানে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের সময় এই রাজাকার পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়ে পুঠিয়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ ঘটান এবং চারজন সাঁওতালসহ ১৫ জনকে হত্যা, ২১ জনকে নির্যাতন, ৮ থেকে ১০টি বাড়িঘরে লুণ্ঠন এবং ৫০ থেকে ৬০টি বাড়িতে অগ্নিসংযোগে অংশ নেন। 

Related Topics

বাংলাদেশ

যুদ্ধাপরাধ / আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল / রাজাকার / রাজাকারের ফাঁসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি
  • ট্রাম্পের ‘পুরো সভ্যতা ধ্বংস’ করার হুমকিকে যুদ্ধাপরাধ বললেন জর্জ ক্লুনি
  • ইরানে যুদ্ধাপরাধ করা নিয়ে ‘মোটেও’ চিন্তিত নই: ট্রাম্প
  • ট্রাম্পের ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি ‘বড় ধরনের যুদ্ধাপরাধ’ করার অভিপ্রায়: পেজেশকিয়ান 
  • সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচারের দাবি আইনজীবীর

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net