ট্রাম্পের ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি ‘বড় ধরনের যুদ্ধাপরাধ’ করার অভিপ্রায়: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ইরানকে 'প্রস্তর যুগে' পাঠিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন, সেটি আসলে একটি 'বড় ধরনের যুদ্ধাপরাধ করার অভিপ্রায়'।
''ওয়াশিংটনের শর্ত মেনে যুদ্ধ শেষের চুক্তিতে রাজি না হলে ইরানকে 'স্টোন এজ' বা প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে'' বলে ট্রাম্প হুঁশিয়ারি দেওয়ার পর ইরানের প্রেসিডেন্ট এ কথা বলেন।
তিনি বলেন, 'আমি এই প্রশ্নটাই ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের কাছে করেছি, যিনি একজন আইনজীবী।'
পেজেশকিয়ান আরও বলেন, 'ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে, যেখানে অপরাধীদের বিরুদ্ধে চুপ থাকার জন্য মানুষকে বড় মূল্য দিতে হয়েছে।'
উল্লেখ্য, গত বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, 'আগামী দুই থেকে তিন সপ্তাহ আমরা তাদের (ইরান) ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।'
তিনি ট্রাম্প বলেন, আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জন হওয়ার আগ পর্যন্ত হামলা অব্যাহত রাখব। এখন পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, আমি বলতে পারি (ইরানে) মার্কিন লক্ষ্য খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারব। ইরান যুদ্ধ শেষ হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্বাভাবিকভাবেই আবার খুলে যাবে।
