Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 07:50 pm
Last modified: 28 April, 2026, 08:23 pm

Related News

  • সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার
  • সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন
  • একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
  • সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি, তথ্যে ভুল ছিল: তদন্ত কমিটির প্রতিবেদন

সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি

বক্তব্যের এক পর্যায়ে ফজলুর রহমান মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনের তুলনা টেনে বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম কোনো স্বল্প সময়ের ঘটনা নয়, বরং দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের মতো বিশাল। এর সঙ্গে অন্য কোনো স্বল্পমেয়াদি আন্দোলনের তুলনা করা যায় না।’
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 07:50 pm
Last modified: 28 April, 2026, 08:23 pm
সংসদে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ এপ্রিল) এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল শুরু হয়।

বিশেষ করে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের তুলনা এবং জামায়াতে ইসলামীকে নিয়ে করা মন্তব্যে সংসদ কক্ষে উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি সামাল দিতে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয়।

বক্তব্যের শুরুতে ফজলুর রহমান তার নিজ এলাকা কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, "হাওড় অঞ্চলের মানুষের একমাত্র ফসল শিলাবৃষ্টি ও আগাম বন্যায় তলিয়ে যাচ্ছে। তাদের সারাবছর অন্যের ওপর নির্ভর করতে হবে। আমি সরকারকে অনুরোধ করছি এই অঞ্চলকে বাঁচাতে কার্যকর ব্যবস্থা নিন এবং হাওড় ব্যবস্থাপনায় একটি পৃথক মন্ত্রণালয় গঠন করুন।" এরপর তিনি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ভাষণে মুক্তিযুদ্ধের কথা থাকলেও তা আরও বিস্তৃতভাবে তুলে ধরা হলে আরও মহিমান্বিত হতো।

বক্তব্যের এক পর্যায়ে ফজলুর রহমান মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনের তুলনা টেনে বলেন, 'স্বাধীনতা সংগ্রাম কোনো স্বল্প সময়ের ঘটনা নয়, বরং দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের মতো বিশাল। এর সঙ্গে অন্য কোনো স্বল্পমেয়াদি আন্দোলনের তুলনা করা যায় না।'

তিনি আরও যোগ করেন, 'আগস্ট কোনো বিপ্লব নয়, এটি একটি গণঅভ্যুত্থান। আমি আগস্টকে ছোট করছি না, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ই আগস্টের তুলনা করা মানে হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা।'

তার এই মন্তব্যের সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানালেও বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও চিৎকার শুরু করেন। ফজলুর রহমান বলেন, তিনি নিজেও ৫ই আগস্ট রাজপথে ছিলেন এবং ১০ বছর ধরে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের লড়াই চালিয়েছেন।

উত্তেজনা আরও বাড়ে যখন ফজলুর রহমান বিরোধী দলীয় নেতার প্রতি ইঙ্গিত করে বলেন, 'কেউ যদি নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের লোক বলে এবং একই সাথে জামায়াত করে, তবে সেটি ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না।' এই মন্তব্যের পর বিরোধী দলের সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে চিৎকার শুরু করেন এবং প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার বলেন, 'মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। এটি জাতীয় সংসদ, সারা জাতি লাইভ টেলিকাস্টে দেখছে। কারও বক্তব্যে আপত্তি থাকলে পরে যুক্তি দিয়ে খণ্ডন করুন।' তিনি ফজলুর রহমানের বক্তব্য এবং বিরোধী দলীয় নেতার দাবি পরীক্ষা করে কোনো অসংসদীয় শব্দ থাকলে তা 'এক্সপাঞ্জ' করার আশ্বাস দেন।

হট্টগোলের মধ্যেও ফজলুর রহমান পুনরায় বক্তব্য শুরু করে ৫ই আগস্ট পরবর্তী সহিংসতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "থানা লুট হয়েছে, পুলিশ হত্যা হয়েছে—এগুলোর তদন্ত হওয়া উচিত। এগুলো কোনোভাবেই ইনডেমনিটি (দায়মুক্তি) পাওয়ার কথা না।" এছাড়া ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকারীদের বিষয়ে কোনো শোক প্রস্তাব নেওয়া হলে ইতিহাস ভুল বার্তা পাবে বলে তিনি সতর্ক করেন।

Related Topics

টপ নিউজ

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান / ফজলুর রহমান / জামায়াতে ইসলামী / মুক্তিযুদ্ধ / যুদ্ধাপরাধ / সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার
  • সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী ৭ জুন
  • একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
  • সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি, তথ্যে ভুল ছিল: তদন্ত কমিটির প্রতিবেদন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net