Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2026, 02:45 pm
Last modified: 13 June, 2026, 02:53 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
13 June, 2026, 02:45 pm
Last modified: 13 June, 2026, 02:53 pm
নাঈম হাসান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হোসেনকে পুলিশের একটি টিম শারীরিকভাবে নির্যাতনের পর থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার। ছেলের খোঁজে থানায় গেলে নাঈমের বাবাকেও হেনস্তা করা হয় বলে দাবি তাদের।

ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে শনিবার ভোরে অভিযুক্তদের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা করা হয়েছে।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ি চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও-বহদ্দারহাট এলাকায় ফিরছিলেন নাঈম হোসেন। পথে লালখান বাজার এলাকায় তিন সদস্যের একটি পুলিশ টিম তার সিএনজি থামায়। পরে তাকে মারধর করে পুলিশের গাড়িতে না তুলে ভাড়ায় চালিত আরেকটি সিএনজিতে করে খুলশী থানায় নেওয়া হয়।

থানায় নেওয়ার পর নাঈম মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানায় পরিবার। সেখানে স্থানীয় একটি গণমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নাঈমের বড় ভাই কামরুল আলম সাব্বির অভিযোগ করে বলেন, শুরুতে পুলিশ সদস্যরা তার পরিচয় নিশ্চিত হয়ে তল্লাশির কথা বলেন। এতে নাঈম সম্মতি দেন। কিন্তু এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি বলেন, "নাঈমকে সিএনজি থেকে নামিয়ে গলা চেপে ধরা হয়। পরে ডিবি পরিচয়ে থাকা একজন ব্যক্তি তাকে পাইপ দিয়ে মারধর করেন।"

সাব্বিরের দাবি, ওই সময় ডিবি পরিচয়ধারী আরও একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তোলে। পরে নাঈমকে আটক করে নগর পুলিশের খুলশী থানায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, "নাঈম বারবার তার ব্যাগ তল্লাশি করতে বললেও তাকে অমানবিকভাবে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং সে মানসিকভাবে ভেঙে পড়ে।"

পরিবার জানায়, ঘটনার পর নাঈম তার বাবাকে ফোন করে সাহায্য চান।

ছেলের আটকের খবর পেয়ে সাবেক কাউন্সিলর মাহবুবুর আলম থানায় যান। পরিবারের অভিযোগ, সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে হেনস্তা করেন।

শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও-বহদ্দারহাট এলাকায় নাঈম হোসেনের বাসায় পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তার বাবা মাহবুবুর আলম ও বড় ভাই কামরুল আলম সাব্বির সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ক্রিকেটার নাঈম হোসেনের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি সিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

সিএমপি কমিশনার বলেন, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, খুলশী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভূঁইয়া এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ডিবি পরিচয় দিয়ে নাঈম হোসেনকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সিএমপি কমিশনার আরও বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ডিবি পরিচয় দেওয়া ব্যক্তি বা সোর্সের ভূমিকা নিয়েও আলাদা তদন্ত চলছে।

তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে অবশ্যই পেশাদার আচরণ করতে হবে। কোনো অবস্থাতেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা গ্রহণযোগ্য নয়।"

এ ঘটনায় ক্রীড়াঙ্গন ও স্থানীয় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরিবার জানিয়েছে, তারা ন্যায়বিচার চান এবং দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে যাবেন।

এদিকে ঘটনার বিস্তারিত জানাতে শনিবার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে ক্রিকেটার নাঈম হোসেনের।

Related Topics

টপ নিউজ

হেনস্তা / মারধর / নাঈম হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net