Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

আন্তর্জাতিক

বিবিসি
14 June, 2026, 09:40 am
Last modified: 14 June, 2026, 10:30 am

Related News

  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

বিবিসি
14 June, 2026, 09:40 am
Last modified: 14 June, 2026, 10:30 am
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে ফুটবল মানেই জীবন। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপের দুই সহ-আয়োজক দেশে এই খেলাটির নাম একেবারেই ভিন্ন।

যুক্তরাষ্ট্র ও কানাডায় এই খেলা পরিচিত 'সকার' নামে। কিন্তু কেন? আর এই শব্দটি কি ফুটবলপ্রেমী অন্য দেশগুলোর বিরক্তির কারণ?

স্টেফান সিমানস্কির ভাষায়, 'আমার শৈশব কেটেছে ইংল্যান্ডে, তখন "সকার" শব্দটার বেশ চল ছিল।'

১৯৬০ ও ১৯৭০-এর দশকে বেড়ে ওঠা মিশিগান ইউনিভার্সিটির এই ইমেরিটাস অধ্যাপক জানান, 'ফুটবল' বনাম 'সকার' বিতর্কটি তার কাছে সবসময়ই অদ্ভুত ঠেকেছে।

'আমি বন্ধুদের জিজ্ঞেস করতে শুরু করলাম—"তোমাদের কি মনে আছে? হয়তো আমার স্মৃতি প্রতারণা করছে। এই শব্দ নিয়ে কি কখনো কোনো সমস্যা ছিল?" এ নিয়ে আমি অনেকের সাথেই কথা বলি। সবাই-ই একমত হলো—১৯৭০-এর দশকে এই শব্দটি নিয়ে কোনো সমস্যাই ছিল না।'

সিমানস্কির এই কৌতূহল একসময় গবেষণায় রূপ নেয়।

তিনি জানান, শুরুর দিকে ফুটবল ছিল মূলত 'অভিজাতদের' (পশ) খেলা। '১৮৬৩ সালে ইংল্যান্ডে যারা ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, তারা সবাই ছিলেন অক্সফোর্ডের গ্র্যাজুয়েট এবং অভিজাত পাবলিক স্কুলের ছাত্র।'

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় জন এম কানিংহাম লিখেছেন, ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়মে খেলা এই ক্রীড়াটি সেসময় 'অ্যাসোসিয়েশন ফুটবল' নামেই পরিচিত হয়ে ওঠে।

এই নামটি আরেক জনপ্রিয় খেলা রাগবি থেকে একে আলাদা করতেও সাহায্য করেছিল।

সিমানস্কি বলেন, 'ততদিনে দুটি খেলার উদ্ভব হয়েছে। সে সময় একটির নাম ছিল রাগবি ফুটবল, অন্যটি অ্যাসোসিয়েশন ফুটবল।'

অক্সফোর্ডের একদল শিক্ষার্থীদের হাত ধরে 'সকার' শব্দের আগমন বলে ধরা হয়। ছবি: হাল্টন আর্কাইভ

ব্রেকার, রাগার, সকার

১৮৮০ ও ১৮৯০-এর দশকে ধনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটি প্রবণতা দেখা যায়। তারা বড় শব্দকে ছোট করে তার শেষে '-আর' (-er) যোগ করতেন। এক ধরনের 'স্ল্যাং' তৈরি করছিলেন তারা।

'তাই "ব্রেকফাস্ট" বলার বদলে তারা বলতেন "ব্রেকার" (brekker)।'

রাগবির ক্ষেত্রে এই সূত্র খাটিয়ে তারা খেলাটির নাম দিলেন 'রাগার' (rugger)।

তাহলে 'সকার' শব্দটার জন্ম হলো কীভাবে?

সিমানস্কি বলেন, এ নিয়ে একটি তত্ত্ব আছে। তবে তিনি সতর্ক করে বলেন, 'এ ব্যাপারে কেউই শতভাগ নিশ্চিত নয়।'

মনে করা হয়, সেই উদ্ভাবনী শিক্ষার্থীরা 'অ্যাসোসিয়েশন' (association) শব্দের মাঝখান থেকে 'soc' অংশটুকু নিয়ে এর শেষে '-er' বসিয়ে 'সকার' (soccer) শব্দটির জন্ম দেন।

'নিশ্চিত করে কেউ বলতে না পারলেও, সবাই অন্তত এটুকু নিশ্চিতভাবে জানে যে শব্দটির উৎপত্তি অক্সফোর্ড থেকে। শব্দটি যে সেখানকার ছাত্রদেরই বানানো, তার প্রমাণ হিসেবে অনেক নথিপত্র রয়েছে।'

কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে সকারের বিস্তার

ক্রীড়া ইতিহাসবিদ অ্যান্ডি মিচেল দেখিয়েছেন, ১৮৮৫ সালের শেষের দিকে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তের স্কুল ম্যাগাজিনগুলোতে অন্তত তিনবার 'সকার' (soccer বা socker) শব্দটি ছাপা হয়েছিল।

নিজের ব্লগ স্কটিশ স্পোর্ট হিস্ট্রি-তে মিচেল লিখেছেন, 'আমার ধারণা, "সকার" ও "রাগার" ততদিনে মানুষের মুখে মুখে ঘুরছে। এমনকি ওই একই বছর (১৮৮৫) অন্য কোনো অজানা প্রকাশনায় শব্দগুলো আগেই ছাপার অক্ষরে জায়গা করে নিয়েছিল।'

১৯৩০-এর দশকের একটি ফুটবল ম্যাচ। ছবি: সংগৃহীত

সময়ের পরিক্রমায় 'socker' বানানটি হারিয়ে যায়, টিকে থাকে কেবল 'soccer'।

খেলাটি যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছিল, তখন এই শব্দও অন্য মহাদেশে পাড়ি জমায়। এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কানাডায় হরহামেশাই 'সকার' শব্দটি ব্যবহৃত হয়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রে 'ফুটবল' বলতে বোঝায় আমেরিকান ফুটবলকে।

'সবকিছুই আসলে একই সুতোয় গাঁথা,' বলেন সিমানস্কি। 'আমেরিকান সংস্করণটি এসেছে রাগবি থেকে, কিন্তু এতে সকারেরও বেশ কিছু উপাদান রয়েছে।'

'খেলা দুটো কাজিনের মতো। ঠিক এ কারণেই ১৮৮০ ও ১৮৯০-এর দশকে যখন "সকার" শব্দটি তৈরি হয়, ঠিক সেই সময়েই আমেরিকান ফুটবলও জনপ্রিয়তা পায়।'

সিমানস্কি ও তার সহকর্মী সিলকে-মারিয়া ওয়াইনেকের বিশ্লেষণ অনুযায়ী, ব্রিটিশ সংবাদপত্রগুলো 'ফুটবল' শব্দটি বেশি পছন্দ করলেও ১৯৮০-এর দশক পর্যন্ত তারা 'সকার' শব্দটিও দেদারসে ব্যবহার করেছে।

তবে কালের বিবর্তনে 'ফুটবল' শব্দটিই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে।

সিমানস্কি জানান, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার সময়ও এই দুই শব্দের প্রসঙ্গ উঠে আসে। 'আমেরিকানদের একটা প্রবণতা হলো, "সকার" শব্দটি মুখে এলেই তারা ক্ষমা চেয়ে বলে—"দুঃখিত, আমি ফুটবল বোঝাতে চেয়েছি।" তাদের ধারণা, এই শব্দটা শুনলে ব্রিটিশদের আঁতে ঘা লাগে।'

'তাদের এই ধারণা একেবারে ভুল নয়। অনেকেই বিরক্ত হয়।'

'ক্ষমা চাওয়ার এই ভদ্রতাটুকু আমার বেশ ভালো লাগে। তবে আমি তাদের বলি—"এটা একটা নিখাদ ইংরেজি শব্দ, নিঃসঙ্কোচে ব্যবহার করো।'"

Related Topics

টপ নিউজ

ফুটবল / সকার / খেলা / বিশ্বকাপ / বিশ্বকাপ ফুটবল / বিশ্বকাপ ফুটবল ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net