Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মারধরে আইসিইউতে চিকিৎসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 April, 2024, 09:00 pm
Last modified: 14 April, 2024, 09:25 pm

Related News

  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মারধরে আইসিইউতে চিকিৎসক

সুমনের নেতৃত্ব ১০-১৫ জন এসে ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মারধর করেন। একপর্যায়ে ডা. রিয়াজ অজ্ঞান হয়ে পড়েন। এরপরও তাকে লাথি মারতে থাকেন হামলাকারীরা। পরে ডা. রিয়াজকে উদ্ধার করে হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।
টিবিএস রিপোর্ট
14 April, 2024, 09:00 pm
Last modified: 14 April, 2024, 09:25 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে এক চিকিৎসককে মারধর করেছেন শিশুটির স্বজনরা। এতে গুরুতর আহত হয়ে ওই চিকিৎসক এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

আহত চিকিৎসকের নাম রিয়াজ উদ্দিন। চট্টগ্রামের ও আর নিজাম রোডে অবস্থিত মেডিক্যাল সেন্টার হাসপাতালে আজ রবিবার দুপুরে তিনি মারধরের শিকার হন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান হাসপাতালটির ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াছিন।

এ নিয়ে গত পাঁচ দিনে চট্টগ্রামে দ্বিতীয়বার কোনো চিকিৎসকের ওপর হামলা হলো। গত বুধবার (১০ এপ্রিল) পটিয়া জেনারেল হাসপাতালে এক আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ওই নেতার কর্মী-সমর্থকরা এক চিকিৎসকের ওপর হামলা করেছিলেন।

চট্টগ্রামের মেডিক্যাল সেন্টার হাসপাতালের পরিচালক ডা. সাহেদ পারভেজ খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ব্রংক নিউমোনিয়ায় আক্রান্ত মুনতাহা নামে এক বছর বয়সী শিশুকে শনিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে প্রথমে এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট) নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্ট দেওয়া হয়।'

তিনি আরও বলেন, 'শিশুটির বাবা মোহাম্মদ সুমনের উপস্থিতিতেই সম্পূর্ণ চিকিৎসা কার্যক্রম চালানো হয়। আজ রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে শিশুটি মারা যায়। এরপর সুমনের নেতৃত্ব ১০-১৫ জন এসে ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মারধর করেন। একপর্যায়ে ডা. রিয়াজ অজ্ঞান হয়ে পড়েন। এরপরও তাকে লাথি মারতে থাকেন হামলাকারীরা।'

হাসপাতালটির পরিচালক জানান, পরে ডা. রিয়াজকে উদ্ধার করে হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ২৫ মিনিট পর তার জ্ঞান ফেরে। মাথায় একের পর এক লাথি মারার কারণে তার ব্রেন হেমারেজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকতারুজ্জামান বলেন, 'অভিযোগে রোগীর বাবার নাম আছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিকেল ৫ টার দিকে আহত চিকিৎসককে দেখতে আসেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।

এ সময় তিনি টিবিএসকে বলেন, 'কোনো রোগী মারা গেলে চিকিৎসকের ওপর যদি হামলা হয়, তাহলে তারা (চিকিৎসকরা) রোগীকে সেবা দিতে ভয় পাবেন।'

গত ১০ এপ্রিল পটিয়ায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এখনও জড়িতদের কেউ গ্রেপ্তার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। সেইসঙ্গে দু'টি হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / হাসপাতাল / চিকিৎসক / আহত / রোগী / চিকিৎসা / স্বজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net