Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
চার ম্যাচ খেলেই ‘সবচেয়ে প্রিয়’ টেস্টকে বিদায় বললেন ক্লাসেন

খেলা

টিবিএস ডেস্ক
08 January, 2024, 07:15 pm
Last modified: 23 January, 2024, 04:38 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

চার ম্যাচ খেলেই ‘সবচেয়ে প্রিয়’ টেস্টকে বিদায় বললেন ক্লাসেন

টেস্ট দলে সুযোগ না পেলেও ভবিষ্যত পরিকল্পনায় ক্লাসেন ছিলেন বলে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। কিন্তু নিজের পরিকল্পনা থেকে টেস্ট ক্রিকেটকে বাদ দিলেন প্রোটিয়া বিধ্বংসী এই ব্যাটসম্যান।
টিবিএস ডেস্ক
08 January, 2024, 07:15 pm
Last modified: 23 January, 2024, 04:38 pm

নিজের সবচেয়ে প্রিয় টেস্ট ক্রিকেট। অথচ চার ম্যাচ খেলেই এই ফরম্যাটকে বিদায় বলে দিলেন হেনরিখ ক্লাসেন। এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন বিধ্বংসী এই প্রোটিয়া ব্যাটসম্যান। কী কারণে টেস্ট থেকে অবসর, সেটা উল্লেখ করেননি তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা বলের ক্রিকেট খেলা চালিয়ে যাবেন ক্লাসেন। 

২০১৯ সালে অভিষেকের পর দেশের হয়ে ৪টি টেস্টের ৮ ইনিংসে ১৩ গড়ে ১০৪ রান করেছেন ক্লাসেন। সর্বোচ্চ রানের ইনিংস ৩৫। গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। চলতি বছর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট থেকে অবসর নিলেন ক্লাসেন। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন ডিন এলগার। 

ভারতের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন না ক্লাসেন। এমনকি আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও তাকে বিবেচনা করা হয়নি। টেস্ট দলে সুযোগ না পেলেও ভবিষ্যত পরিকল্পনায় ক্লাসেন ছিলেন বলে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। কিন্তু নিজের পরিকল্পনা থেকে টেস্ট ক্রিকেটকে বাদ দিলেন ক্লাসেন।

অবসরের ঘোষণায় ক্লাসেন বলেছেন, 'সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা, সেটা ভেবে নির্ঘুম রাত কাটানোর পর লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছি আমি। এটা কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ এখন পর্যন্ত এটা আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট। মাঠ ও মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। অসাধারণ যাত্রা ছিল এবং আমি দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত।'

উইকেটরক্ষক এই ব্যাটসম্যান আরও বলেন, 'যতোগুলো ক্যাপ পেয়েছি, তার মধ্যে ব্যাগি টেস্ট ক্যাপই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমার লাল বলের ক্যারিয়ারে যারা অংশ ছিলেন ও আমাকে আজকের ক্রিকেটারে পরিণত করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। তবে এখন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং আমি সেদিকে তাকিয়ে আছি।'

Related Topics

টপ নিউজ

হেনরিখ ক্লাসেন / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল / টেস্ট ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net