Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
যে কারণে নব্বইয়ের দশকে পুতিনের ফিনল্যান্ড সফরের ভিডিও আলোচনায়

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
25 September, 2023, 11:55 am
Last modified: 25 September, 2023, 12:18 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কারের এজেন্ডা পর্যালোচনায় বাংলাদেশ সফরে আসছে আইএমএফ প্রতিনিধিদল
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

যে কারণে নব্বইয়ের দশকে পুতিনের ফিনল্যান্ড সফরের ভিডিও আলোচনায়

মে দিবসের ছুটির সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল। কেজিবির দুর্ধর্ষ অফিসার পুতিন তখন সদ্যই সেন্ট পিটার্সবুর্গের তৎকালীন মেয়র আনাতোলি সোবচাকের উপদেষ্টা নিয়োজিত হয়েছেন।
দ্য গার্ডিয়ান
25 September, 2023, 11:55 am
Last modified: 25 September, 2023, 12:18 pm
ছবি: ওয়াইএলই

পরনে ঢিলেঢালা জ্যাকেট, মাথাভর্তি লম্বা চুল। ঘাসের ওপর টেবিল টেনিস খেলছেন, আবার মাছ শিকারেও গিয়েছেন। ১৯৯০-এর দশকের শুরুতে ভ্লাদিমির পুতিনের ফিনল্যান্ড সফরের এমন একটি ভিডিও প্রকাশ করেছে ফিনল্যান্ডের বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়াইএলই।

মে দিবসের ছুটির সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল। পুতিনের বয়স তখন চল্লিশের কাছাকাছি। সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির দুর্ধর্ষ অফিসার পুতিন তখন সদ্যই সেন্ট পিটার্সবুর্গের তৎকালীন মেয়র আনাতোলি সোবচাকের উপদেষ্টা নিয়োজিত হয়েছেন। ভিডিওতে সোবচাক এবং পুতিনকে মেয়রের দেহরক্ষীদের বিপক্ষে টেবিল টেনিস খেলতে দেখা যায়। খেলার সময় পুতিনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। এসময় বারবার নিজের ঘাড় চুলকাচ্ছিলেন তিনি। 

তাদের এই পার্টির পরবর্তী অংশ ছিল পাশের একটি লেকে মাছ শিকার করতে যাওয়া। ভিডিও করা হচ্ছে বুঝতে পেরে পুতিন ক্যামেরার দিকে পেছন ফিরে ছিলেন এবং অন্যরা মাছ ধরা নিয়ে ব্যাপক উল্লাস প্রকাশ করছিলেন।

তারা নৌকায় করে ফিরে আসার পর পুতিনের তৎকালীন স্ত্রী লুদমিলাকে শিকার করা মাছটি পরিষ্কার করতে দেখা যায়। তাদের দুই কন্যা মারিয়া ও ক্যাটেরিনাকেও ভিডিওতে দেখা গেছে। এছাড়াও, ভিডিও ফুটেজে পুতিনকে ডার্ট ছুঁড়ে মারার খেলায়ও অংশ নিতে দেখা যায়।

ফিনল্যান্ডের কোম্পানি থমেস্তোর একটি করপোরেট অবকাশযাপন ভিলায় ভিডিওটি রেকর্ড করা হয়। এ কোম্পানিটি রাশিয়া থেকে কাঠ আমদানি করতো। অবকাশযাপন কেন্দ্রটি হেলসিংকি থেকে প্রায় ৬০ মাইল পশ্চিমে রাশবর্গের তরসো দ্বীপে অবস্থিত ছিল।

১৯৯০-এর দশকে পূর্ব জার্মানির দ্রেসদেন শহরে কেজিবির এজেন্ট হিসেবে পাঁচ বছর কাজ করার পর লেনিনগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবুর্গ) ফিরে যান পুতিন। সেখানে তিনি সোবচাকের দলে যোগ দেন এবং তাকে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান করা হয়। ওই কমিটির কাজ ছিল বৈদেশিক বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিষয় দেখাশোনা করা।

এই সময়টাতেই পুতিনের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ ওঠে। পুতিন দাবি করেন, ১৯৯১ সালের আগস্টে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পরে তিনি কেজিবি থেকে পদত্যাগ করেন। তবে ওয়াইএলই সূত্র জানিয়েছে, ফিনল্যান্ড সফরের সময় পুতিন গোয়েন্দা সংস্থাটির হয়ে কাজ করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

সূত্র পুতিনের তৎকালীন স্ত্রী লুদমিলা পুতিনাকে 'খুবই চমৎকার' একজন মানুষ বলে অভিহিত করেছে। ওই ব্যক্তি আরও যোগ করেন, "আপনি কখনোই পুতিনের খুব ঘনিষ্ঠ হতে পারবেন না, যেমন- তার সঙ্গে বসে পান করা এবং নারী ও জীবন নিয়ে আলাপ করা ইত্যাদি- এমনটা সম্ভব নয়। অ্যালকোহলের ব্যাপারে তার কড়া নিয়ন্ত্রণ ছিল এবং তিনি ধূমপান করতেন না।"

ভিডিওতে আরও দেখা যায়, পাথরে নির্মিত ওই ভবনের ভেতরে পুতিনসহ অন্যরা একসঙ্গে বিয়ার এবং ওয়াইন সহযোগে দুপুরের খাবার খাচ্ছেন। এসময় পুতিনকে বেশ আরাম করে খাবার চিবুতে দেখা যায়। মেয়র সোবচাকের সামনে যখন বড় একখণ্ড মাংস রাখা হয়, তখন পুতিন বাজার অর্থনীতি নিয়ে ঠাট্টা করেন।

ওয়াইএলই'র সূত্র অনুযায়ী, রাশবর্গের ওই ভিলায় পুতিন তেমন একটা কথাবার্তা বলেননি। তবে তিনি একটি প্রশ্ন করেছিলেন যে: দেড় মিলিয়ন রাশিয়ান যদি সীমান্ত অতিক্রম করে ফিনল্যান্ডে ঢুকে যায়, তাহলে কী হবে? ওই সময় রাশিয়ায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তীব্র সংকট দেখা দিয়েছিল।

১৯৯০-এর দশকে পুতিন ঘন ঘন ফিনল্যান্ড সফরে যেতেন। তবে পরবর্তীতে রাশিয়ার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের ফিনল্যান্ড সফরে বেশ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

ওয়াইএলই জানায়, পুরনো ভিডিওটিতে যে পুতিনের দেখা মিলেছে, বর্তমানে 'নিজেকে ম্যাচো, স্বৈরাচারী প্রতিমূর্তি হিসেবে প্রতিষ্ঠা করা' পুতিনের সঙ্গে তার অনেক পার্থক্য।     

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / রাশিয়া / ভিডিও / ফিনল্যান্ড / সফর / আলোচনা / নব্বইয়ের দশক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কারের এজেন্ডা পর্যালোচনায় বাংলাদেশ সফরে আসছে আইএমএফ প্রতিনিধিদল
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net