Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
অব্যাহত রাশিয়ান হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বিদ্যুৎখাত, একইসঙ্গে কমছে তাপমাত্রা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 October, 2022, 06:30 pm
Last modified: 27 October, 2022, 06:33 pm

Related News

  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?

অব্যাহত রাশিয়ান হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বিদ্যুৎখাত, একইসঙ্গে কমছে তাপমাত্রা

বিদ্যুৎ ও পানির সংকটের পাশাপাশি ইউক্রেনীয়দের জন্য আরও যোগ হয়েছে হিটিং ব্যবস্থার অভাব। বিদ্যুতের অভাবে ঘর উষ্ণ করতে পারছেন না তারা।
টিবিএস ডেস্ক
27 October, 2022, 06:30 pm
Last modified: 27 October, 2022, 06:33 pm
বিদ্যুৎ অবকাঠামোগুলোতে রাশিয়ার চলমান হামলার কারণে ইউক্রেন এখন নিয়মিত লোডশেডিংয়ের মুখে পড়ছে। ছবি: হেনাদি মিনশেংকো/ইউক্রিনফর্ম/ফিউচার পাবলিশিং/গেটি ইমেজেস

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রাতারাতি হামলায় এগুলো আরও বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইউক্রেনের ন্যাশনাল এনার্জি এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

এর ফলে দেশটির অনেক মানুষ বর্তমানে বিদ্যুৎ, পানি, ও ঘর হিটিং ব্যবস্থার অভাবে ভুগছেন।

'ইউক্রেনের মধ্যাঞ্চলের পাওয়ার গ্রিডের মূল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্থ হয়েছে,' ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনার্গো।

এটি আরও জানিয়েছে বিদ্যুতের ওভারলোড কমাতে রাজধানী কিয়েভসহ আরও কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সীমিত করা হতে পারে।

বিদ্যুৎ অবকাঠামোগুলোতে রাশিয়ার চলমান হামলার কারণে ইউক্রেন এখন নিয়মিত লোডশেডিংয়ের মুখে পড়ছে।

গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার মিসাইল ও ইরানের তৈরি ড্রোন হামলায় ইউক্রেনের 'বিদ্যুৎখাতের এক তৃতীয়াংশের' বেশি ধ্বংস হয়ে গেছে।

চাপ কমাতে কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান করেছে। এমনকি যুদ্ধের কারণে যেসব ইউক্রেনীয় দেশের বাইরে পালিয়ে গিয়েছিলেন, তাদেরকে এ শীতে দেশে না ফেরার জন্যও বলেছে তারা।

বিদ্যুতের অভাবে নানামুখী সংকটে অনেক ইউক্রেনীয়

বিদ্যুৎ ও পানির সংকটের পাশাপাশি ইউক্রেনীয়দের জন্য আরও যোগ হয়েছে হিটিং ব্যবস্থার অভাব। বিদ্যুতের অভাবে ঘর উষ্ণ করতে পারছেন না তারা।

আর ক্রমশ শীতকাল ঘনিয়ে আসছে দেশটিতে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিট্যারিয়ান অ্যাফেয়ার্স ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি।

বিদ্যুতের অভাকে ইউক্রেনের অনেক স্থানে পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। কারণ দেশটিতে পানি সরবরাহের ব্যবস্থা বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত করা।

যুদ্ধক্ষেত্রের আশেপাশের যেসব মানুষ এখনো বাড়ি ছেড়ে যাননি, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, এবং মারাত্মক অসুস্থ লোকেরা সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

রেডক্রস জানিয়েছে, রাশিয়ার এ ধরনের আক্রমণের ফলে 'গভীর দুর্দশা'র মুখে পড়েছে ইউক্রেনের নাগরিকেরা। আর শীত বাড়লে এ সংকট আরও বেশি ঘনীভুত হবে তাদের জন্য।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / ইউক্রেনের বিদ্যুৎখাত / রাশিয়ান হামলা / লোডশেডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net