Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
‘নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়াও বড় ব্যবধানে হেরেছে’

খেলা

টিবিএস রিপোর্ট
27 October, 2022, 03:55 pm
Last modified: 27 October, 2022, 04:12 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

‘নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়াও বড় ব্যবধানে হেরেছে’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করার ব্যাপারটি স্বাভাবিকভাবেই দেখছেন সাকিব। বরং বাংলাদেশ অধিনায়ক মনে করালেন, সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াও বড় ব্যবধানে হেরেছে।
টিবিএস রিপোর্ট
27 October, 2022, 03:55 pm
Last modified: 27 October, 2022, 04:12 pm

জয়ের কথা না বললেও লড়াইয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারেনি সাকিব আল হাসানের দল। রাইলি রুশো ও কুইন্টন ডি ককের ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহ গড়ে প্রোটিয়ারা। জবাবে হতশ্রী ব্যাটিংয়ে অল্পতেই থামে বাংলাদেশ। অসহায় আত্মসমর্পণ করার ব্যাপারটি স্বাভাবিকভাবেই দেখছেন সাকিব। বরং বাংলাদেশ অধিনায়ক মনে করালেন, সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াও বড় ব্যবধানে হেরেছে।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যা এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বাংলাদেশ একমাত্র দল, যারা ১০০ রানের বেশির ব্যবধানে হারলো। আর টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো ১০০ রানের বেশি ব্যবধানে হারলো তারা। 

পরিকল্পনার পথে এগোনো হয়নি বাংলাদেশের। এদিন কোনো কিছুই মনমতো হয়নি তাদের। ম্যাচের পর এমন হারের কারণ ব্যাখ্যায় সাকিব বলেন, 'নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়াও এখানে (সিডনি) বড় ব্যবধানে হেরেছে, এ রকম হবেই। টি-টোয়েন্টি ম্যাচগুলোতে এ রকম হয়। এটা খুব স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না। খেলাটা অনেক রোমাঞ্চকর, চিত্তবিনোদনকর। সেই সঙ্গে এ রকম কঠিন ফলগুলোও আপনাকে হজম করতে হবে।'

হারকে স্বাভাবিক বললেও ব্যাটিংয়ে উন্নতি করার তাড়া অনুভব করছেন সাকিব। তার ভাষায়, 'ব্যাটিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে। বাউন্স ও পেসের সঙ্গে মানিয়ে নিতে হবে। প্রথম ১০ ওভারে যদি আমরা ভালো ব্যাটিং করি, উইকেট হাতে রাখি, তাহলে শেষদিকে ব্যাট করা সহজ হয়। আমি এখন পর্যন্ত বিশ্বকাপে সেটাই দেখছি। যে দলগুলো শেষ ১০ ওভারে উইকেট হাতে রাখছে, তারাই বড় রান করছে।'

আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকা ম্যাচসেরা রুশোর ঝলমলে সেঞ্চুরি ও কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে। যা বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এক মুস্তাফিজ ছাড়া এদিন বাংলাদেশের কোনো বোলারই ভালো করতে পারেননি। বড় লক্ষ্য তাড়ায় হতশ্রী ব্যাটিংয়ে আসা-যাওয়ার মিছিলে যোগ দেওয়া বাংলাদেশ ১৬.৩ ওভারে ১০১ রানেই অলআউট হয়ে যায়, হাতে থেকে যায় ২১ বল। লিটন কুমার দাস ছাড়া কেউ-ই রানের দেখা পাননি। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net