Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বেতন বৃদ্ধির শর্তে রাজশাহীতে বাসশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

সারাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2025, 09:25 am
Last modified: 01 October, 2025, 09:30 am

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

বেতন বৃদ্ধির শর্তে রাজশাহীতে বাসশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেতন বাড়ানোর বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে মালিকপক্ষ হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়।
টিবিএস রিপোর্ট
01 October, 2025, 09:25 am
Last modified: 01 October, 2025, 09:30 am
রাজশাহীতে দূরপাল্লার বাসশ্রমিকদের ধর্মঘট। ছবি: টিবিএস

যাত্রীভোগান্তি বিবেচনায় নিয়ে রাজশাহীর পরিবহনশ্রমিকেরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে রাজশাহী-ঢাকা পথে বাস চলাচল আবার স্বাভাবিক হয়েছে। 

তবে সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির জন্য তিন দিন এবং চালকদের বেতন বাড়ানোর জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছেন শ্রমিকেরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীতে পরিবহনমালিকদের সঙ্গে বৈঠক শেষে শ্রমিকনেতা জিয়াউর রহমান এ ঘোষণা দেন। এরপর সন্ধ্যা থেকেই বাস চলাচল শুরু হয়।

তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে না নেওয়া হলে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তিনি জানান, আপাতত বাসের সুপারভাইজারের ভাড়া ১০০ টাকা এবং সহকারীর ভাড়া ৫০ টাকা বাড়ানোর আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। এতে যাত্রীদের সাময়িক দুর্ভোগের অবসান হলো।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বেতন বাড়ানোর বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে মালিকপক্ষ হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়। টানা চার দিন পর সোমবার মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হলেও শ্রমিকদের একাংশ সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাস চলাচল বন্ধ রাখেন।

মঙ্গলবার সকালে শিরোইল বাসস্ট্যান্ড থেকে কয়েকটি বাস ছাড়ার চেষ্টা করা হলে শ্রমিকেরা তা আটকে দেন। ন্যায্য বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে তারা সোমবার রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। 

শ্রমিকদের অভিযোগ, একই পথে চলাচলকারী অন্য পরিবহনের মতো তারা সমান সুবিধা পাচ্ছেন না। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তারা।

চলতি মাসে বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানোর দাবিতে চালক, সুপারভাইজার ও সহকারীরা এর আগেও দুই দফা বাস চলাচল বন্ধ রেখেছিলেন।

এ বিষয়ে রাজশাহীর দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ হোসেন বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর তারা সন্ধ্যা থেকে বাস চালানো শুরু করেছেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / বাস শ্রমিক / ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net