Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সংকটে থাকা দেশগুলোকে সহায়তা দিতে রুশ তেলের ওপর ফের নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

রয়টার্স
19 May, 2026, 11:15 am
Last modified: 19 May, 2026, 11:18 am

Related News

  • রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ভারতকে রুশ তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা; ভারতের শুল্ক কমে ১৮%; ৫০০ বিলিয়ন ডলারের তেল কিনবে দিল্লি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স

সংকটে থাকা দেশগুলোকে সহায়তা দিতে রুশ তেলের ওপর ফের নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

রয়টার্স
19 May, 2026, 11:15 am
Last modified: 19 May, 2026, 11:18 am
ছবি: রয়টার্স

ইরান যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত 'জ্বালানি-ঝুঁকিপূর্ণ' দেশগুলোকে সহায়তা করতে রাশিয়ার সমুদ্রবাহী তেল কেনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার এই ছাড়ের ঘোষণা দেন। এর মাধ্যমে আগের অবস্থান থেকে সরে এসে পুনরায় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বেসেন্ট জানান, গত শনিবার আগের ছাড়ের মেয়াদ শেষ হওয়ার পর ট্রেজারি বিভাগ নতুন করে ৩০ দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করছে। এটি বড় রুশ তেল কোম্পানিগুলোর ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করেই ট্যাঙ্কারে আটকে থাকা রুশ তেল ও জ্বালানি পণ্য ব্যবহারের সাময়িক অনুমতি দেবে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গালফ বা উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট তৈরি হয়েছে।

বেসেন্ট বলেন, 'এই বর্ধিত মেয়াদ অতিরিক্ত নমনীয়তা নিশ্চিত করবে এবং আমরা প্রয়োজন অনুযায়ী এসব দেশের সঙ্গে কাজ করব। এই সাধারণ লাইসেন্স তেলের বাজার স্থিতিশীল করতে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জ্বালানি পৌঁছাতে সাহায্য করবে।' 

গত মাসে স্কট বেসেন্ট অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছিলেন যে, রুশ তেলের ওপর নিষেধাজ্ঞার আর কোনো ছাড় দেওয়া হবে না। তবে সোমবার তিনি যুক্তি দেন যে, এই পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি অভাবী দেশগুলো চীনে চলে যাওয়া তেলের একটি অংশ নিজেদের জন্য পাওয়ার সুযোগ পাবে।

তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন দুই জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সিনেটর জ্যঁ শাহীন এবং এলিজাবেথ ওয়ারেন। তারা এক বিবৃতিতে এই পদক্ষেপকে ভ্লাদিমির পুতিনের জন্য একটি 'অন্যায় উপহার' হিসেবে অভিহিত করেছেন।

তাদের মতে, 'এই লাইসেন্স থেকে ক্রেমলিন যে অতিরিক্ত অর্থ আয় করবে, তা ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের অবৈধ যুদ্ধে অর্থায়ন করতে এবং নিরপরাধ মানুষকে হত্যা করতে সহায়তা করবে।' তারা আরও দাবি করেন যে, এই নিষেধাজ্ঞার ছাড়ে মার্কিন বাজারে জ্বালানির দাম কমছে না কিংবা বৈশ্বিক বাজারও স্থিতিশীল হচ্ছে না।

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপে ফেলতে গত বছর রুশ তেল জায়ান্ট 'রোসনেফট' ও 'লুকঅয়েল'-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকায় এবং সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মার্চ মাসে প্রথম এই সাময়িক ছাড় দেওয়া হয়। উল্লেখ্য, এই ছাড় কেবল ট্যাঙ্কারে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, রাশিয়ার বর্তমানে উত্তোলিত নতুন তেলের ক্ষেত্রে নয়।

Related Topics

টপ নিউজ

রুশ তেল / জ্বালানি নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ভারতকে রুশ তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা; ভারতের শুল্ক কমে ১৮%; ৫০০ বিলিয়ন ডলারের তেল কিনবে দিল্লি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net