Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়

আন্তর্জাতিক

এপি
21 April, 2026, 05:10 pm
Last modified: 21 April, 2026, 05:21 pm

Related News

  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান

স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়

সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে অভিবাসীরা সশরীরে উপস্থিত হয়ে এই বৈধতা পাওয়ার জন্য আবেদন করতে শুরু করেছেন।
এপি
21 April, 2026, 05:10 pm
Last modified: 21 April, 2026, 05:21 pm
অভিবাসীরা স্পেনের অভিবাসন সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) কর্মসূচির জন্য আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যে বার্সেলোনা সিটি হলের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ছবি: এপি /এমিলিও মোরেনাত্তি

স্পেন সরকার দেশটিতে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের বৈধতা দিতে এক গণ-ক্ষমা বা সাধারণ ক্ষমা কর্মসূচি চালু করেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে অভিবাসীরা সশরীরে উপস্থিত হয়ে এই বৈধতা পাওয়ার জন্য আবেদন করতে শুরু করেছেন।

এই উদ্যোগের ফলে স্পেনে অনুমোদন ছাড়া বসবাস ও কাজ করা কয়েক লাখ বিদেশি নাগরিক উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

গত জানুয়ারিতে ঘোষণা করা এই কর্মসূচিটি চলতি মাসেই চূড়ান্ত রূপ পেয়েছে। এর আওতায় যেসব অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র নেই, কিন্তু তারা অন্তত পাঁচ মাস ধরে দেশটিতে বসবাস করছেন এবং যাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তারা এক বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি পাবেন।

আগামী জুনের শেষ পর্যন্ত এই আবেদন করা যাবে।

স্পেন সরকারের মতে, এই কর্মসূচির আওতায় প্রায় ৫ লাখ অভিবাসী বৈধতা পেতে পারেন।

তবে স্প্যানিশ থিংক ট্যাংক 'ফাঙ্কাস'-এর হিসাব অনুযায়ী এই সংখ্যা প্রায় ৮ লাখ ৪০ হাজার হতে পারে। এত বিশাল সংখ্যক মানুষের আবেদন যাচাই-বাছাই করার জন্য দেওয়া সময়সীমা বেশ সংক্ষিপ্ত হওয়ায় অনেকেই এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আবেদনকারীদের সুবিধার্থে ৩৭০টিরও বেশি ডাকঘর বা পোস্ট অফিস খুলে দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, অভিবাসীরা চাইলে ৬০টি সামাজিক নিরাপত্তা কার্যালয় এবং কিছু নির্দিষ্ট অভিবাসন কার্যালয়েও আবেদন করতে পারবেন।

গত বৃহস্পতিবার থেকে অনলাইনেও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজধানী মাদ্রিদ এবং বার্সেলোনার বিভিন্ন ডাকঘরে উপস্থিত আবেদনকারীরা জানিয়েছেন, আবেদন প্রক্রিয়াটি বেশ ঝঞ্ঝাটমুক্তভাবেই চলছে।

তবে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল নেওয়া থাকার পরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

মাদ্রিদের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ডাকঘরে আবেদন জমা দিতে আসা ৪৭ বছর বয়সী ভেনিজুয়েলার অভিবাসী নুবিয়া রিভাস বলেন, 'আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এবং আমাকে আজ সকালের সময় দেওয়া হয়েছিল। তাই পুরো ব্যাপারটা বেশ সহজই ছিল। এখানকার কাজ একটু ধীরগতিতে হলেও তা নিয়ম মেনেই এগোচ্ছে।'

ভেনিজুয়েলার আরেক অভিবাসী জোহানা মোরেনো তার স্বামীকে নিয়ে মাদ্রিদের একটি ডাকঘরে এসেছিলেন। তিনি জানান, ভেনিজুয়েলায় তিনি একজন আর্কাইভার হিসেবে কাজ করতেন, কিন্তু স্পেনে এসে তাকে অন্যের ঘরবাড়ি পরিষ্কার করার কাজ করতে হচ্ছে।

স্পেনের সাধারণ ক্ষমা কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক মানুষ বৈধ মর্যাদা পেতে পারে। ছবি: এপি

নিজেদের বৈধতা পাওয়ার বিষয়ে মোরেনো বলেন, 'এটাই তো আমরা চাই। আমরা ভালো থাকতে চাই, কাজ করতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই। আমরা আমাদের করও মেটাতে চাই। আমরা জানি, এর মাধ্যমে যেমন আমাদের কিছু অধিকার তৈরি হবে, তেমনি আমাদের ওপর কিছু দায়িত্বও বর্তাবে।'

স্পেনের প্রগতিশীল প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই উদ্যোগকে 'ন্যায্য ও প্রয়োজনীয় একটি পদক্ষেপ' বলে আখ্যা দিয়েছেন।

তার মতে, যারা এরই মধ্যে স্পেনে বসবাস করছেন এবং কাজ করছেন, তাদের 'সমান অধিকার নিয়ে' বেঁচে থাকা উচিত এবং কর দেওয়া উচিত।

বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় স্পেনের অর্থনীতি সচল রাখতে এবং সামাজিক নিরাপত্তা তহবিলে অবদান রাখতে এখন আরও বেশি কর্মীর প্রয়োজন বলে মনে করছে সরকার।

ইউরোপের অন্যান্য দেশগুলো যখন অভিবাসীদের আগমন ঠেকাতে এবং তাদের দেশে ফেরত পাঠাতে কঠোর অবস্থান নিচ্ছে, তখন স্পেনের এই অবস্থান পুরো ইউরোপের চেয়ে একেবারেই ভিন্ন।

স্পেন সরকার তাদের এই বৈধতা দেওয়ার পদক্ষেপকে মূলত একটি অর্থনৈতিক উদ্যোগ হিসেবেই তুলে ধরেছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি ট্রেড ইউনিয়নগুলোরও সমর্থন পেয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে দেশটির প্রতি পাঁচজন বাসিন্দার মধ্যে একজন অর্থাৎ প্রায় এক কোটি মানুষ বিদেশি বংশোদ্ভূত।

এদের বেশিরভাগই কলম্বিয়া, ভেনিজুয়েলা এবং মরক্কো থেকে এসেছেন, যারা দারিদ্র্য, সহিংসতা বা রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে দেশ ছেড়েছিলেন।

স্পেনের কৃষিকাজ, পর্যটন এবং সেবামূলক খাতের মতো গুরুত্বপূর্ণ অর্থনীতির মূল চালিকাশক্তিই হলো লাতিন আমেরিকা এবং আফ্রিকা থেকে আসা এই অভিবাসীরা।

অবশ্য স্পেনে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের এভাবে সাধারণ ক্ষমা দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়।

এর আগে ১৯৮৬ থেকে ২০০৫ সালের মধ্যে রক্ষণশীল সরকারের আমলসহ মোট ছয়বার এমন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল।

গত বৃহস্পতিবার মরক্কো থেকে আসা ২৫ বছর বয়সী অভিবাসী মুরাদ আল-শাকি জানিয়েছেন, আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বার্সেলোনা সিটি হলের বাইরে তাকে টানা চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে।

আল-শাকি জানান, স্পেন ও মরক্কোর মধ্যে দূরত্ব খুব কম হওয়া সত্ত্বেও তিনি তুরস্ক হয়ে পুরো পথ পায়ে হেঁটে স্পেনে এসেছেন।

তিনি বলেন, এই বৈধতা পাওয়ার সুযোগ তার জীবনের 'অনেক সমস্যার সমাধান করবে'।

আল-শাকি বলেন, 'বৈধ কাগজপত্র (কাজের ও বসবাসের অনুমতি) ছাড়া আপনি একদম অসহায়। আপনি ঠিক সেই পাখির মতো, যার ডানা ভাঙা এবং যে উড়তে পারে না।'

Related Topics

টপ নিউজ

স্পেন / বৈধ অভিবাসন / অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net