Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন

আন্তর্জাতিক

বিবিসি
15 April, 2026, 11:35 pm
Last modified: 15 April, 2026, 11:49 pm

Related News

  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান

বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন

তথ্যমতে, স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার নথিহীন অভিবাসী রয়েছে।
বিবিসি
15 April, 2026, 11:35 pm
Last modified: 15 April, 2026, 11:49 pm
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফাইল ছবি/রয়টার্স

স্পেন সরকার প্রায় ৫ লাখ নথিহীন অভিবাসীকে আইনী স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। এর ফলে এসব অভিবাসী এখন আনুষ্ঠানিকভাবে দেশটির শ্রমবাজারে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে। 

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারের এই সিদ্ধান্তকে "ন্যায়বিচারের একটি পদক্ষেপ" এবং স্পেনের জন্য একটি প্রয়োজনীয়তা হিসেবে বর্ণনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনবাসীর উদ্দেশ্যে প্রকাশিত এক চিঠিতে সানচেজ বলেন, এই বৈধতা দেওয়ার লক্ষ্য হলো "প্রায় অর্ধ মিলিয়ন মানুষের বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া, যারা ইতোমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ।"

স্পেনের রক্ষণশীল বিরোধীদল পিপলস পার্টি (পিপি) সরকারের এই পরিকল্পনার বিরোধিতা জানিয়েছে। তারা সরকারের এই পরিকল্পনাকে অবৈধ অভিবাসীদের জন্য একটি পুরস্কার হিসেবে উল্লেখ করেন। এটি অভিবাসীদের স্পেনে প্রবেশে আরও উৎসাহিত করবে বলেও মনে করে দলটি। 

স্পেনে সরকারের এই সিদ্ধান্তের পর স্পেনের বার্সেলোনা শহরে উল্লাস করেছে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।  

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন। আবেদনে যোগ্য হতে হলে আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে তারা অন্তত পাঁচ মাস স্পেনে বসবাস করেছেন এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই। চলতি বছরের জুনের শেষ দিন পর্যন্ত এ আবেদন করা যাবে। 

সানচেজ বলেন, অভিবাসীরা "আমাদের যে সমৃদ্ধ, উন্মুক্ত এবং বৈচিত্র্যময় স্পেন, সেটি গড়ে তুলতে সাহায্য করেছে এবং আমরা যে স্পেনের স্বপ্ন দেখি, তাতেও তাদের অবদান রয়েছে।"

প্রধানমন্ত্রী আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া এবং জনসংখ্যার বার্ধক্যের মুখে থাকা একটি দেশে অর্থনীতি ও জনসেবা টিকিয়ে রাখতে এই অভিবাসীদের প্রয়োজন। 

তথ্যমতে, স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার নথিহীন অভিবাসী রয়েছে, যাদের অধিকাংশই লাতিন আমেরিকার।

Related Topics

টপ নিউজ

স্পেন / অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net