Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক

রয়টার্স
18 March, 2026, 09:00 pm
Last modified: 18 March, 2026, 09:00 pm

Related News

  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়

আগামী ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির মূল থিম বা প্রতিপাদ্যই হলো ‘ফুল দেখা এবং রোমান্স উপভোগ করা’।
রয়টার্স
18 March, 2026, 09:00 pm
Last modified: 18 March, 2026, 09:00 pm
চীনের বেইজিংয়ে বিবাহোত্তর ছবি তুলছে এক যুগল। ছবি: রয়টার্স

চীনে শিক্ষার্থীদের কাছে ভালো ফল বা গ্রেড পাওয়াই যেন জীবনের ধ্যানজ্ঞান। কিন্তু সেই দেশেই একটি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের সেমিস্টার বিরতির ছুটিতে বইখাতা সরিয়ে রেখে 'ফুল উপভোগ করার এবং প্রেমে পড়ার' পরামর্শ দিয়েছে।

দেশে বিয়ে ও অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে কর্তৃপক্ষ যখন নানা উপায় খুঁজছে, ঠিক তখনই এমন একটি ব্যতিক্রমী নির্দেশনা এল।

সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন তাদের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানিয়েছে, আগামী ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির মূল থিম বা প্রতিপাদ্যই হলো 'ফুল দেখা এবং রোমান্স উপভোগ করা'।

মঙ্গলবার শিক্ষক ও শিক্ষার্থীদের বইপত্র দূরে সরিয়ে রাখার এই নির্দেশনা দেওয়া হয়। প্রথাগত গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি স্কুলগুলোতে বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর সরকারি ঘোষণার প্রায় দুই সপ্তাহ পরই এই নোটিশ এল।

কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীরা যাতে ছুটির মূল মৌসুমের বাইরে বা কম ভিড়ের সময়ে ভ্রমণ করতে পারেন, সে জন্য তাদের পর্যায়ক্রমিক সবেতন ছুটি নিতেও উৎসাহিত করা হবে।

সিচুয়ান ও পূর্ব জিয়াংসুর মতো প্রদেশগুলোর পাশাপাশি সুজৌ এবং নানজিংয়ের মতো শহরগুলোও বসন্তকালীন ছুটির পরিকল্পনা প্রকাশ করেছে। এর বেশিরভাগই এপ্রিল বা মে মাসের শুরুর দিকে নির্ধারণ করা হয়েছে।

ভ্রমণ ও বিনোদনমূলক কার্যক্রম উৎসাহিত করার মাধ্যমে ১৪০ কোটি মানুষের এই দেশে অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে চাইছে চীন।

কর্তৃপক্ষের আশা, মানুষের হাতে অবসর সময় বাড়লে তা জন্মহার বৃদ্ধিতেও সহায়ক হবে এবং ক্রমহ্রাসমান জনসংখ্যার উদ্বেগজনক পতন ঠেকানো সম্ভব হবে।

দম্পতিরা বিয়ের ফটোগ্রাফি শুটের জন্য রাস্তায় ছবি তুলতে প্রস্তুতি নিচ্ছে, চীনের সাংহাই শহরে।ছবি:রয়টার্স

২০২৫ সালে টানা চতুর্থবারের মতো চীনের জনসংখ্যা কমেছে। এ সময় জন্মহার রেকর্ড তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জনসংখ্যা কমার এই ধারা ভবিষ্যতে আরও তীব্র হতে পারে।

শক্তিশালী রাষ্ট্রীয় নীতিনির্ধারক সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিশুবান্ধব উন্নয়ন উৎসাহিত করতে বেইজিং গত মঙ্গলবার একটি নির্দেশিকাও জারি করেছে।

এতে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে ভ্রমণ, খেলাধুলা ও বিনোদনের মতো বিভিন্ন সরকারি সেবার মানোন্নয়নের মাধ্যমে 'শিশুবান্ধব শহর' গড়ে তুলতে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।

চীনা ট্রাভেল কোম্পানি 'ট্রিপ'-এর সহ-প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট জনসংখ্যা বিশেষজ্ঞ জেমস লিয়াং এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সন্তান লালনপালনের জন্য সমাজে মানুষের পর্যাপ্ত সময় এবং অর্থের প্রয়োজন।

তিনি আরও বলেন, 'বড় পরিবারের সামাজিক ও ব্যক্তিগত সুবিধাগুলো সম্পর্কে তরুণদের সচেতন করতে আরও জোরদার পদক্ষেপ নেওয়া প্রয়োজন।'

তিনি মনে করেন, সম্পদের পুনর্বণ্টন এবং আর্থিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে সরকার এ বিষয়ে একটি বৃহত্তর সহায়তামূলক কাঠামো প্রতিষ্ঠা করতে পারে।

Related Topics

টপ নিউজ

বসন্তের ছুটি / চীনা বিশ্ববিদ্যালয় / চীন / প্রেম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net