Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
যুক্তরাজ্যের উপ-নির্বাচনে গ্রিন পার্টির জয়; নিজ ঘাঁটিতেই লজ্জাজনক পরাজয় পেল স্টারমারের লেবার পার্টি

আন্তর্জাতিক

সিএনএন
28 February, 2026, 11:15 am
Last modified: 28 February, 2026, 11:33 am

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের উপ-নির্বাচনে গ্রিন পার্টির জয়; নিজ ঘাঁটিতেই লজ্জাজনক পরাজয় পেল স্টারমারের লেবার পার্টি

গ্রেটার ম্যানচেস্টারের যে আসনে প্রায় ১০০ বছর ধরে লেবার পার্টির একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানেই লজ্জাজনক হার দেখতে হয়েছে ক্ষমতাসীন দলটিকে। 
সিএনএন
28 February, 2026, 11:15 am
Last modified: 28 February, 2026, 11:33 am
ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের এক ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গ্রেটার ম্যানচেস্টারের যে আসনে প্রায় ১০০ বছর ধরে লেবার পার্টির একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানেই লজ্জাজনক হার দেখতে হয়েছে ক্ষমতাসীন দলটিকে। 

গেল শুক্রবারের নির্বাচনী ফলাফল অনুযায়ী, যুক্তরাজ্যের গোর্টন অ্যান্ড ডেন্টন উপ-নির্বাচনে এই সংসদীয় আসনে জয় পেয়েছেন বামপন্থী গ্রিন পার্টির প্রার্থী হানা স্পেন্সার। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী দল 'রিফর্ম ইউকে'। আর একসময়ের দাপুটে লেবার পার্টি ছিটকে গেছে তৃতীয় স্থানে। 

লেবার পার্টির জন্য আসনটি অন্যতম 'নিরাপদ ঘাঁটি' হিসেবে পরিচিত ছিল। নির্বাচনে এমন হার প্রধানমন্ত্রী স্টারমারকে আরও বেশ চাপে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এই আসনে জয় পাওয়ার জন্য নিজ দলের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও ম্যানচেস্টারের জনপ্রিয় মেয়র অ্যান্ডি বার্নহামকে তিনি এখানে লড়তে দেননি। এমনকি ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি নিজে এই সপ্তাহে সেখানে প্রচারণায় গিয়েছিলেন (সাধারণত হারের ঝুঁকি থাকলে ব্রিটিশ নেতারা স্থানীয় উপনির্বাচনে প্রচারণায় যাওয়া এড়িয়ে চলেন)।

ইতোমধ্যেই স্টারমার তাঁর প্রধানমন্ত্রিত্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় পার করছেন। লেবার পার্টির প্রবীণ নেতা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় চলতি মাসেই নিজ দলের আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েন তিনি। প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের ঘনিষ্ঠতা থাকায় স্টারমারের পদত্যাগও দাবি করা হয়। 

২০২৪ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনে গোর্টন ও ডেনটন আসনে লেবার পার্টি অর্ধেকের বেশি ভোট পেয়েছিল। কিন্তু স্টারমারের অজনপ্রিয়তা, মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, একাধিক কেলেঙ্কারি এবং বারবার নীতি পরিবর্তনের কারণে দলটির জনসমর্থনে বড় ধস নেমেছে।

আগের সংসদ সদস্য স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবারের এই ভোটে বামপন্থী গ্রিন পার্টি ৪০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে। নাইজেল ফারাজের রিফর্ম পার্টি ২৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় এবং লেবার পার্টি ২৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।

ভোটের আগে লেবার পার্টির কয়েকজন আইনপ্রণেতা জানিয়েছিলেন, এই আসনে হারলেও স্টারমারের পদ এখনই সরাসরি হুমকির মুখে পড়বে না। তবে আগামী মে মাসের নির্বাচনের পর তিনি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। 

ধারণা করা হচ্ছে, ওয়েলস ও স্কটল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনসহ স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনগুলোয় লেবার পার্টির ফলাফল বেশ খারাপ হতে পারে।

গ্রিন পার্টির জন্য এই জয় ঐতিহাসিক। এই প্রথম তারা কোনো সংসদীয় উপনির্বাচনে এবং ইংল্যান্ডের উত্তরাঞ্চলের কোনো আসনে জয় পেল। এর মধ্য দিয়ে ৬৫০ আসনের হাউস অব কমন্সে (ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ) দলটির আসনসংখ্যা বেড়ে পাঁচে দাঁড়াল।

Related Topics

টপ নিউজ

লেবার পার্টি / যুক্তরাজ্য / কিয়ার স্টারমার / গ্রিন পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net