Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাংকার যাতায়াতে ‘সর্বাত্মক’ অবরোধের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 December, 2025, 12:45 pm
Last modified: 17 December, 2025, 12:46 pm

Related News

  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাংকার যাতায়াতে ‘সর্বাত্মক’ অবরোধের নির্দেশ ট্রাম্পের

নিজের পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা ‘দক্ষিণ আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত গঠিত সবচেয়ে বড় নৌবহর দ্বারা সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে এবং এই বাহিনী আরও বড় হবে ও পরিস্থিতি হবে এমন, যা তারা আগে কখনো দেখেনি।’
টিবিএস ডেস্ক
17 December, 2025, 12:45 pm
Last modified: 17 December, 2025, 12:46 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত সব তেলবাহী ট্যাংকারের ওপর 'সম্পূর্ণ ও সর্বাত্মক' অবরোধ আরোপের নির্দেশ দিচ্ছেন। খবর বিবিসির।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনি সরকারটির বিরুদ্ধে মার্কিন সম্পদ চুরি করার পাশাপাশি 'সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানব পাচারে' জড়িত থাকার অভিযোগ আনেন।

তিনি আরও লেখেন, 'অতএব, আজ আমি ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত সব তেলবাহী ট্যাংকারের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দিচ্ছি।'

ট্রাম্পের এই মন্তব্য আসে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার জব্দের এক সপ্তাহ পর। এ বিষয়ে এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার ট্রাম্পের এই বক্তব্যকে 'বীভৎস হুমকি' বলে প্রত্যাখ্যান করেছে।

নিজের পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা 'দক্ষিণ আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত গঠিত সবচেয়ে বড় নৌবহর দ্বারা সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে'।

তিনি আরও বলেন, এই বাহিনী 'আরও বড় হবে' এবং পরিস্থিতি হবে এমন, 'যা তারা আগে কখনো দেখেনি'।

ট্রাম্প অভিযোগ করেন, মাদুরোর সরকার চুরি করা তেল ব্যবহার করে 'নিজেদের অর্থায়ন করছে, মাদক-সন্ত্রাসবাদ, মানব পাচার, খুন ও অপহরণে' যুক্ত হচ্ছে।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ করে আসছে। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ফেন্টানিলসহ অন্যান্য অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হচ্ছিল—এমন অভিযোগে নৌকায় চালানো হামলায় অন্তত ৯০ জনকে হত্যা করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে যুদ্ধজাহাজও মোতায়েন করেছে।

বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের অন্যতম ভেনেজুয়েলা পাল্টা অভিযোগ করেছে যে, ওয়াশিংটন তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার চেষ্টা করছে।

ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন—উভয়ের শাসনামলেই যুক্তরাষ্ট্র বহু বছর ধরে মাদুরো সরকারের বিরোধিতা করে আসছে এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আরও ছয়টি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যেগুলো ভেনেজুয়েলার তেল বহন করছিল বলে দাবি করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন স্বজন এবং তার তথাকথিত অবৈধ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর এক দিন আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে।

হোয়াইট হাউস জানায়, 'স্কিপার' নামের ওই জাহাজটি 'অবৈধ তেল পরিবহনের' সঙ্গে জড়িত ছিল এবং সেটিকে একটি মার্কিন বন্দরে নিয়ে যাওয়া হবে।

ভেনেজুয়েলার সরকার এই জব্দের ঘটনার নিন্দা জানায়। প্রেসিডেন্ট মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র জাহাজটির 'নাবিকদের অপহরণ করেছে' এবং জাহাজটি 'চুরি' করেছে।

অভিযানের কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উত্তরে অবস্থিত ক্যারিবীয় সাগরে তাদের সামরিক উপস্থিতি ব্যাপক জোরদার করে।

এই সামরিক প্রস্তুতিতে হাজার হাজার সৈন্য এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি 'ইউএসএস জেরাল্ড ফোর্ড'-কে ভেনেজুয়েলার অত্যন্ত কাছাকাছি (আক্রমণ করার মতো দূরত্বে) মোতায়েন করা হয়েছিল।

টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো বলেন, ট্রাম্পের 'নৌ-অবরোধ নিঃসন্দেহে একটি যুদ্ধাপরাধ বা যুদ্ধের শামিল কাজ'।

তিনি আরও জানান, মার্কিন আইনপ্রণেতারা আগামী বৃহস্পতিবার একটি প্রস্তাবের ওপর ভোট দেবেন, যেখানে "প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার সাথে শত্রুতা বা সংঘাত বন্ধের নির্দেশ" দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

ভেনেজুয়েলা / মার্কিন প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / তেলবাহী ট্যাংকার জাহাজ / নিষেধাজ্ঞা / সর্বাত্মক অবরোধ / নৌবহর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net