Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ইউক্রেনের গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশ্ন তোলায় 'নির্বাচনের জন্য প্রস্তুত' জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
10 December, 2025, 11:15 am
Last modified: 10 December, 2025, 11:18 am

Related News

  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশ্ন তোলায় 'নির্বাচনের জন্য প্রস্তুত' জানালেন জেলেনস্কি

জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ গত বছরের মে মাসে শেষ হয়েছে। তবে ইউক্রেনের সংবিধান অনুসারে যুদ্ধকালীন সময়ে নির্বাচন নিষিদ্ধ।
দ্য গার্ডিয়ান
10 December, 2025, 11:15 am
Last modified: 10 December, 2025, 11:18 am
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমিরি জেলেনস্কির বিরুদ্ধে ক্ষমতা আকঁড়ে থাকার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ অভিযোগের পর যুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত বলে জানালেন জেলেনস্কি। তিনি বলেন, যদি ইউক্রেনের সংসদ এবং বিদেশি মিত্ররা এতে অনুমতি দেন তাহলে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবেন।

ট্রাম্পের হস্তক্ষেপে স্পষ্টতই বিরক্ত জেলেনস্কি বলেন, 'এটি ইউক্রেনের জনগণের সিদ্ধান্তের বিষয়, অন্য দেশের লোকদের নয়—যদিও আমরা আমাদের অংশীদারদের প্রতি পূর্ণ সম্মান জানাই।'

তবে তিনি আগামী কয়েক মাসের মধ্যে ভোট আয়োজনের উপায় খুঁজে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। জেলেনস্কি মঙ্গলবার সন্ধ্যায় বলেন, 'যেহেতু আজ এই প্রশ্নটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং আমাদের অংশীদাররা তুলেছেন, তাই খুব সংক্ষেপে বলছি, দেখুন, আমি নির্বাচনের জন্য প্রস্তুত।'

তিনি আরও বলেন, 'এর পাশাপাশি আমি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছি—প্রয়োজনে ইউরোপীয় সহকর্মীদের সঙ্গে মিলে—নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করতে। আর তখন আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই ইউক্রেন নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত থাকবে। ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা এবং প্রস্তুতি দুটোই আছে।'

মঙ্গলবারের আগে প্রকাশিত পলিটিকো-কে দেওয়া এক দীর্ঘ ও অসংলগ্ন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, 'তাদের অনেক দিন ধরে কোনো নির্বাচন হয়নি। আপনি জানেন, তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু একসময় এসে বিষয়টি আর গণতন্ত্র থাকে না।'

জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ গত বছরের মে মাসে শেষ হয়েছে। তবে ইউক্রেনের সংবিধান অনুসারে যুদ্ধকালীন সময়ে নির্বাচন নিষিদ্ধ। এমনকি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও বারবার বলেছেন, যুদ্ধ চলার কারণে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের অনুকূল নয়।

বিরোধী দল হোলোস-এর সংসদ সদস্য সেরহি রাখমানিন বলেন, 'এটি শুধু ক্ষতি করবে। তিনি দেশের প্রধান কমান্ডার, আর দেশ এমন অবস্থায় রয়েছে যেখানে আমাদের সেই সুযোগ নেই, তার সঙ্গে আমাদের যেসব সমস্যা থাকতে পারে তা যাই হোক। এটি শুধুমাত্র শত্রুর পক্ষে কাজ করবে।'

জেলেনস্কি বলেন, নির্বাচনের ক্ষেত্রে দুটি মূল প্রশ্ন সমাধান করা প্রয়োজন। প্রথমটি হলো লজিস্টিক সমস্যা—কিভাবে সেনাবাহিনী, মিলিয়ন মিলিয়ন স্থানচ্যুত মানুষ এবং দখলাধীন এলাকায় বসবাসকারীরা ভোট দিতে পারবে। দ্বিতীয়টি হলো আইনগত বিষয়—যুদ্ধকালীন আইন কার্যকর থাকায় কীভাবে নির্বাচনের ব্যবস্থা করা সম্ভব।

তিনি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মিত্রদের পরামর্শ চেয়েছেন এবং আইন সংশোধনের মাধ্যমে যুদ্ধকালীন সময়েও নির্বাচন সম্ভব করার বিষয়ে সংসদ সদস্যদের পরামর্শ চাইছেন। জেলেনস্কি বলেন, 'আমি অংশীদারদের প্রস্তাবনার অপেক্ষায় আছি, সংসদ সদস্যদের প্রস্তাবনার অপেক্ষায় আছি, এবং নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছি।'

জেলেনস্কি এটি বলেন ইউরোপের বিভিন্ন রাজধানীতে কূটনৈতিক সফর শেষ করে ইউক্রেনে ফেরার পথে। এই সফর এমন সময় হয়েছে যখন হোয়াইট হাউস কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে শান্তি চুক্তিতে সই করার জন্য।
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেন সবরকম চেষ্টা করবে আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য উচ্চ পর্যায়ের একটি বৈঠক আয়োজন করতে।

তিনি আরও জানান, রাশিয়া সম্মতি দিলে কিয়েভ শক্তি সরবরাহ সংক্রান্ত যুদ্ধবিরতি গ্রহণের জন্য প্রস্তুত।

সপ্তাহান্তে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দোহায় এক সম্মেলনে বলেন, জেলেনস্কি যুদ্ধ দীর্ঘায়িত করছেন কারণ তিনি ভয় পান, নাহলে ক্ষমতা হারাবেন। তিনি আরও ইঙ্গিত দেন, যদি যুদ্ধ শীঘ্রই শেষ না হয়, ট্রাম্প ইউক্রেনকে ছেড়ে দিতে পারেন।

ছেলের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এটা ঠিক নয়। কিন্তু একেবারেই ভুলও নয়,' যা অস্পষ্ট প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়।

অপরদিকে, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের দনবাস অঞ্চল ছেড়ে দেওয়া উচিত—এমন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ ইউক্রেনের ভীষণভাবে অপছন্দ। অন্যদিকে, রাশিয়া যে কোনো চুক্তিতে রাজি হতে প্রস্তুত, তারও কোনো লক্ষণ নেই, এমনকি সেই চুক্তি মস্কোর জন্য সুবিধাজনক হলেও তারা প্রস্তুত নয়।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / ভলোদিমির জেলেনস্কি / পুতিন / মার্কিন প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / ইউক্রেনের গণতন্ত্র / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net