Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
থাইল্যান্ডে সৎকারের আগে কফিনের ভেতর থেকে এল টোকা দেওয়ার শব্দ, জীবিত উদ্ধার বৃদ্ধা!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 November, 2025, 10:15 pm
Last modified: 25 November, 2025, 10:23 pm

Related News

  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে

থাইল্যান্ডে সৎকারের আগে কফিনের ভেতর থেকে এল টোকা দেওয়ার শব্দ, জীবিত উদ্ধার বৃদ্ধা!

মন্দিরের মহাব্যবস্থাপক জানান, কফিনের ভেতর থেকে টোকা মারার শব্দ শুনে তিনি প্রথমে চমকে ওঠেন।
টিবিএস ডেস্ক
25 November, 2025, 10:15 pm
Last modified: 25 November, 2025, 10:23 pm
ছবি: এপি

মরদেহ সৎকারের জন্য কফিনে রেখে আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলেন বৌদ্ধ মন্দিরের পুরোহিত। এর মধ্যেই কফিনের ভেতর থেকে শব্দ শুনতে পান তিনি। পরে দেখা গেল, মৃত ভেবে যেই বৃদ্ধার সৎকারের আনুষ্ঠানিকতা চলছিল, তিনি তখনো জীবিত। খবর বিবিসির। 

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী শহরে ব্যাংককের উপকণ্ঠে ওয়াট র‌্যাট প্রাখং থাম বুদ্ধিস্ট মন্দিরে। 

মন্দিরের মহাব্যবস্থাপক পাইরাত সুদথুপ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, কফিনের ভেতর থেকে টোকা মারার শব্দ শুনে তিনি প্রথমে চমকে ওঠেন।

তিনি বলেন, তিনি তাৎক্ষণিকভাবে কফিনটি খোলার নির্দেশ দেন। ঢাকনা খোলার পর তিনি দেখেন, ওই নারী 'সামান্য চোখ মেলে তাকিয়ে আছেন এবং কফিনের এক পাশে টোকা দিচ্ছেন'।

তিনি যোগ করেন, 'দেখে মনে হচ্ছিল তিনি বেশ কিছুক্ষণ ধরেই ভেতর থেকে টোকা দিচ্ছিলেন।'

৬৫ বছর বয়সী ওই নারীর ছোট ভাই জানান, স্থানীয় কর্মকর্তারা তাকে নিশ্চিত করেছিলেন যে তার বোন মারা গেছেন। তবে মন্দিরের ব্যবস্থাপক জানান, সৎকারের সময় ওই ভাইয়ের কাছে কোনো মৃত্যু সনদ (ডেথ সার্টিফিকেট) ছিল না।

ঘটনার বিস্তারিত বর্ণনায় জানা যায়, সুদথুপ যখন ওই নারীর ভাইকে বোঝাচ্ছিলেন কীভাবে মৃত্যু সনদ সংগ্রহ করতে হয়, ঠিক তখনই মন্দিরের কর্মীরা কফিনের ভেতর থেকে অস্পষ্ট শব্দ শুনতে পান।

ওই বৃদ্ধা যে জীবিত, সেটি নিশ্চিত হওয়ার পর মন্দিরের প্রধান যাজক (অ্যাবট) তকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। 

পরবর্তীতে চিকিৎসকরা নিশ্চিত করেন, ওই নারী 'সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া' বা রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ার সমস্যায় ভুগছিলেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (রেসপিরেটরি ফেইলিউর) বা হৃদরোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

মন্দিরের ব্যবস্থাপকের তথ্যমতে, ওই নারীর ছোট ভাই জানিয়েছেন, গত দুই বছর ধরে তার বোন শয্যাশায়ী ছিলেন। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মনে হয়েছিল তিনি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছেন।

উল্লেখ্য, সৎকার সম্পন্ন করার জন্য পরিবারটি থাইল্যান্ডের ফিতসানুলোক প্রদেশ থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩১১ মাইল) পথ পাড়ি দিয়ে ওই মন্দিরে এসেছিল।
 
Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / সৎকার / সনদ / কফিন / ব্যাংকক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net