Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
আরেকটি ট্রাম্প-পুতিন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে: রুশ কূটনীতিক

আন্তর্জাতিক

সিএনবিসি 
24 November, 2025, 09:15 am
Last modified: 24 November, 2025, 09:18 am

Related News

  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প
  • নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প

আরেকটি ট্রাম্প-পুতিন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে: রুশ কূটনীতিক

রাষ্ট্রায়ত্ত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাময়িকীতে প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি; সংলাপের জন্য প্রয়োজনীয় বিভিন্ন চ্যানেল এখনো সক্রিয় রয়েছে।
সিএনবিসি 
24 November, 2025, 09:15 am
Last modified: 24 November, 2025, 09:18 am
গত ১৫ আগস্ট আলাস্কার অ্যাংকোরেজে জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে একটি যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এন্ড্রু হারনিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আরও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ রুশ কূটনীতিক।

রাষ্ট্রায়ত্ত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাময়িকীতে প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, 'আমি কোনো সম্ভাবনাই বাদ দিচ্ছি না।' তিনি যোগ করেন, 'আগামীর পথ খুঁজে বের করার কাজ চলছে।'

রিয়াবকভ আরও জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি; সংলাপের জন্য প্রয়োজনীয় বিভিন্ন চ্যানেল এখনো সক্রিয় রয়েছে।

গত আগস্টে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের বৈঠক হলেও, ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সমাধান বা যুদ্ধবিরতির ক্ষেত্রে তারা কোনো অগ্রগতি দেখাতে পারেননি। এরপর বুদাপেস্টে আরেকটি বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।

রিয়াবকভ বলেন, 'আমরা নিয়মিত কাজ করছি। আমাদের প্রতিষ্ঠিত বেশ কয়েকটি ফরম্যাট ও চ্যানেল আছে। সব চ্যানেল দৃশ্যমান নয়, সবকিছু প্রকাশ্যে আলোচনা করাও প্রয়োজন হয় না। তবে সত্য হলো, সবকিছুই এখনো সক্রিয়ভাবে কাজ করছে।'

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে 'চোখে পড়ার মতো' অগ্রগতি হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, চীন ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ত্রিপাক্ষিক পারমাণবিক স্থিতিশীলতা বৈঠকের সম্ভাবনা থাকলেও মস্কো এ বিষয়ে বেইজিংকে কোনো চাপ দেবে না।

রিয়াবকভ বলেন, 'অস্ত্র নিয়ন্ত্রণ ও কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে চীনের সঙ্গে আমাদের কোনো প্রশ্ন নেই। এ ধরনের বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র থেকেও আমরা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি।'

ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র কমানোর আলোচনায় তিনি চীনকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে আগ্রহী।

গত মাসে ট্রাম্প বলেন, পুতিন তার কাছে দ্বিপাক্ষিক পারমাণবিক উত্তেজনা কমানোর বিষয়টি তুলেছেন এবং সেই উদ্যোগে পরে চীনকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্প-পুতিন বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প
  • নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net