Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
তাইওয়ানকে 'ভুলভাবে চিহ্নিত' করায় চীনে ৬০ হাজার মানচিত্র জব্দ

আন্তর্জাতিক

বিবিসি
16 October, 2025, 09:15 am
Last modified: 16 October, 2025, 09:16 am

Related News

  • ইরান যুদ্ধের কারণে তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি

তাইওয়ানকে 'ভুলভাবে চিহ্নিত' করায় চীনে ৬০ হাজার মানচিত্র জব্দ

আগস্টে হেবেই প্রদেশেও দুইটি মানচিত্র জব্দ করা হয়, যেখানে ‘তিব্বতের সীমান্ত ভুলভাবে আঁকা’ হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।
বিবিসি
16 October, 2025, 09:15 am
Last modified: 16 October, 2025, 09:16 am
ছবি: চীনা কাস্টম

চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে ৬০ হাজার মানচিত্র জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। অভিযোগ, এসব মানচিত্রে স্বশাসিত দ্বীপ তাইওয়ানের অবস্থান 'ভুলভাবে চিহ্নিত' করা হয়েছিল—যা বেইজিং নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মানচিত্রগুলোতে দক্ষিণ চীন সাগরের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপও বাদ পড়েছে। এই অঞ্চলেই চীনের সঙ্গে প্রতিবেশী দেশ ফিলিপাইন ও ভিয়েতনামের সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে।

চীনা কাস্টমস জানায়, জব্দ হওয়া মানচিত্রগুলো রপ্তানির জন্য তৈরি করা হয়েছিল। তবে সেগুলো 'জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি' হওয়ায় বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

চীনের জন্য মানচিত্র সবসময় সংবেদনশীল একটি ইস্যু, বিশেষ করে দক্ষিণ চীন সাগরের প্রবালপ্রাচীর, দ্বীপ ও ছোট ছোট ভূখণ্ড নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে বিরোধের কারণে।

চীনা কর্তৃপক্ষের দাবি, জব্দ হওয়া মানচিত্রগুলোতে বিখ্যাত 'নাইন-ড্যাশ লাইন'ও (নয় দাগের রেখা) অনুপস্থিত ছিল। এই রেখার মাধ্যমে বেইজিং প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর নিজেদের মালিকানা দাবি করে থাকে। রেখাটি চীনের সবচেয়ে দক্ষিণের প্রদেশ হাইনান থেকে শত শত মাইল দক্ষিণ ও পূর্ব দিকে প্রসারিত।

এছাড়া মানচিত্রগুলোতে চীন ও জাপানের মধ্যকার সামুদ্রিক সীমানাও চিহ্নিত করা ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের দাবি, মানচিত্রগুলোতে 'তাইওয়ান প্রদেশ' ভুলভাবে চিহ্নিত ছিল, যদিও কীভাবে ভুল হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

চীন নিজেদের ভূখণ্ড হিসেবে তাইওয়ানকে দাবি করে এবং প্রয়োজনে বলপ্রয়োগের কথাও উড়িয়ে দেয় না। অপরদিকে, তাইওয়ান নিজেদের আলাদা সত্তা হিসেবে দেখে—যাদের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে।

সম্প্রতি দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আবারও বাড়ে। গত সপ্তাহান্তে ওই এলাকায় চীনা ও ফিলিপাইনের জাহাজের মধ্যে আরেক দফা মুখোমুখি সংঘাত হয়। ফিলিপাইন অভিযোগ করে, একটি চীনা জাহাজ ইচ্ছাকৃতভাবে তাদের সরকারি জাহাজকে ধাক্কা দেয় ও ওয়াটার ক্যানন নিক্ষেপ করে। তবে বেইজিংয়ের দাবি, ফিলিপাইনের জাহাজটি সতর্কবার্তা অমান্য করে বিপজ্জনকভাবে তাদের জাহাজের কাছাকাছি চলে গিয়েছিল।

দক্ষিণ চীন সাগরের মানচিত্র নিয়ে ফিলিপাইন ও ভিয়েতনামও বিশেষভাবে সংবেদনশীল। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বার্বি সিনেমাটি দক্ষিণ চীন সাগরে 'নাইন-ড্যাশ লাইন' প্রদর্শনের কারণে ভিয়েতনামে নিষিদ্ধ এবং ফিলিপাইনে সেন্সর করা হয়েছিল।

চীনা কাস্টমসের বিবৃতিতে বলা হয়নি, জব্দ করা মানচিত্রগুলো কোন দেশে রপ্তানি করার উদ্দেশে তৈরি হয়েছিল। চীন বিশ্বের বিপুল পরিমাণ পণ্য—ক্রিসমাস লাইট থেকে শুরু করে স্টেশনারি পর্যন্ত—রপ্তানি করে থাকে।

চীনে 'সমস্যাযুক্ত মানচিত্র' জব্দের ঘটনা নতুন নয়। তবে এবার শানডং প্রদেশে জব্দ হওয়া ৬০ হাজার মানচিত্র অতীতের যেকোনো সংখ্যার চেয়ে অনেক বেশি। কাস্টমস পরিদর্শনে ব্যর্থ পণ্য সাধারণত ধ্বংস করা হয়।

এর আগে চলতি বছরের মার্চে চীনের কিংদাও বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা জাতীয় সীমান্তে 'স্পষ্ট ত্রুটি'যুক্ত ১৪৩টি নটিক্যাল চার্ট জব্দ করেন। আগস্টে হেবেই প্রদেশেও দুইটি মানচিত্র জব্দ করা হয়, যেখানে 'তিব্বতের সীমান্ত ভুলভাবে আঁকা' হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।
 

Related Topics

টপ নিউজ

চীন-তাইওয়ান / তাইওয়ান / মানচিত্র / জব্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ইরান যুদ্ধের কারণে তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net