Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
৪৮ ঘণ্টা ব্ল্যাকআউটের পর আফগানিস্তানে ফিরল ইন্টারনেট; কাবুলের রাস্তায় আফগানদের উদযাপন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 October, 2025, 09:40 am
Last modified: 02 October, 2025, 09:41 am

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

৪৮ ঘণ্টা ব্ল্যাকআউটের পর আফগানিস্তানে ফিরল ইন্টারনেট; কাবুলের রাস্তায় আফগানদের উদযাপন

সোমবার ইন্টারনেট বন্ধ হওয়ার পর আফগানিস্তান কার্যত বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জাতিসংঘ জানিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, এ ধরনের ব্ল্যাকআউট দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে এবং ভয়াবহ মানবিক সংকটকে আরও তীব্র করবে।
টিবিএস ডেস্ক
02 October, 2025, 09:40 am
Last modified: 02 October, 2025, 09:41 am
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা পুনরায় চালু হওয়ায় রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে স্থানীয় মানুষ। তালেবান সরকার সেবাগুলো বন্ধ করার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। খবর বিবিসি'র।

স্থানীয় সংবাদদাতারা জানান, যোগাযোগ সেবা আবার চালু হচ্ছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লক্স জানায়, নেটওয়ার্কের তথ্য অনুযায়ী আংশিকভাবে সংযোগ পুনঃস্থাপিত হয়েছে।

সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, তালেবান প্রধানমন্ত্রীর নির্দেশে দেশজুড়ে ইন্টারনেট চালু হয়েছে।

৪৮ ঘণ্টার এই অচলাবস্থায় দেশটির ব্যবসা-বাণিজ্য ও বিমান চলাচলে ব্যাঘাত ঘটে, জরুরি সেবা সীমিত হয়ে যায় এবং নারী ও কিশোরীদের আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা বাড়ে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই নারীদের অধিকার মারাত্মকভাবে খর্বিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাবুলে শত শত মানুষ রাস্তায় নেমে জানান, তারা আবার ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। সেখানকার একজন বাসিন্দা বিবিসিকে বলেন, 'সবার মুখে আনন্দ। সবাই ফোন হাতে নিয়ে স্বজনদের সঙ্গে কথা বলছে। নারী-পুরুষ, এমনকি তালেবান যোদ্ধারাও ফোনে কথা বলছিল। এখন শহরে ভিড় বেড়েছে।'

কাতারে অবস্থানরত তালেবানের জ্যেষ্ঠ মুখপাত্র সুহাইল শাহীন বলেন, বুধবার বিকেলের মধ্যেই 'সব ধরনের যোগাযোগ' পুনরায় চালু করা হয়েছে। তবে এ বন্ধের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি তালেবান সরকার।

গত মাসে বালখ প্রদেশে তালেবান গভর্নরের মুখপাত্র জানিয়েছিলেন, 'অশ্লীলতা প্রতিরোধে' ইন্টারনেট বন্ধ করা হচ্ছে। ক্ষমতায় ফেরার পর তালেবান শরিয়াহ আইনের নিজেদের ব্যাখ্যা অনুযায়ী নানা বিধিনিষেধ জারি করেছে।

আরও পড়ুন: ইন্টারনেট বন্ধ করে দিল তালেবান সরকার, আফগানিস্তানজুড়ে টেলিযোগাযোগ ব্ল্যাকআউট

আফগান নারীরা জানান, ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করার পর বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা ছিল ইন্টারনেট। কর্মসংস্থানও কঠোরভাবে সীমিত করা হয়েছে। সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়গুলো থেকে নারী লেখকদের লেখা বই সরিয়ে নেওয়া হয়।

সোমবার ইন্টারনেট বন্ধ হওয়ার পর আফগানিস্তান কার্যত বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জাতিসংঘ জানিয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, এ ধরনের ব্ল্যাকআউট দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে এবং ভয়াবহ মানবিক সংকটকে আরও তীব্র করবে।

ব্ল্যাকআউটের সময় কাবুলের কেন্দ্র ছিল অস্বাভাবিক নীরব। ব্যাংক বন্ধ ছিল, শপিং সেন্টার ফাঁকা। মুদ্রা বিনিময় বাজারে আন্তর্জাতিক লেনদেন থেমে যায়। ফলে প্রবাসীদের পাঠানো জরুরি অর্থ দেশে পৌঁছায়নি। ভ্রমণ এজেন্সিগুলোও বন্ধ ছিল বা কেবল আংশিক সেবা দিচ্ছিল। দেশের ভেতরে ও বাইরে সব ধরনের ফ্লাইট বাতিল হয়।

একজন দোকানদার বিবিসিকে বলেন, 'এ যেন ধীরে ধীরে মৃত্যুর মতো। যখন কোনো আশাই থাকে না, উন্নতির সুযোগ নেই, কথা বলার স্বাধীনতা নেই, সন্তানের ভবিষ্যতের আশা নেই, ব্যবসায় স্থিতিশীলতা নেই, শিক্ষার কোনো ফল নেই— তখন জীবনকে এমনই মনে হয়।'

তবে বুধবার পরিস্থিতি পাল্টায়। মানুষ আবার ইন্টারনেট ব্যবহার ও ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়।

ডেলিভারি ড্রাইভার সোহরাব আহমাদি বলেন, 'এটা ঠিক কোরবানির ঈদের মতো; নামাজে যাওয়ার প্রস্তুতির মতো। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে খুশি।'

২৪ বছর বয়সী মাহ, যিনি ২০২১ সালে আফগানিস্তান থেকে পালিয়ে এখন যুক্তরাজ্যে পড়াশোনা করছেন, জানান পরিবারের সঙ্গে কথা বলতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, 'মায়ের সঙ্গে কথা বলার সময় আমি কেঁদেছি, তবে খুশিতেও কেঁদেছি। অন্তত আমি তার কণ্ঠস্বর শুনতে পেরেছি।'

তিনি আরও বলেন, 'আপনি জানেন না আফগানিস্তানে এরপর কী ঘটবে, কারণ কিছুই নিয়ন্ত্রণে নেই।'

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / ইন্টারনেট / ইন্টারনেট ব্ল্যাকআউট / তালেবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net