Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
শান্তি আলোচনার প্রস্তাবে ২০২২ সালের খসড়া চুক্তিকে গুরুত্ব দিচ্ছে ক্রেমলিন

আন্তর্জাতিক

রয়টার্স
12 May, 2025, 04:00 pm
Last modified: 12 May, 2025, 04:06 pm

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি

শান্তি আলোচনার প্রস্তাবে ২০২২ সালের খসড়া চুক্তিকে গুরুত্ব দিচ্ছে ক্রেমলিন

ওই খসড়া অনুযায়ী, ইউক্রেন স্থায়ীভাবে নিরপেক্ষতা বজায় রাখবে এবং এর বিনিময়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য ছাড়াও বেলারুশ, কানাডা, জার্মানি, ইসরায়েল, পোল্যান্ড ও তুরস্কের কাছ থেকে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা পাবে।
রয়টার্স
12 May, 2025, 04:00 pm
Last modified: 12 May, 2025, 04:06 pm
মস্কো নদীর তীরে ক্রেমলিন শহর। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত শান্তি আলোচনায় ২০২২ সালের পরিত্যক্ত খসড়া চুক্তি এবং ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ডে রাশিয়ার নিয়ন্ত্রণের বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হবে বলে রোববার জানিয়েছে ক্রেমলিন।

রোববার (১১ মে) সকালে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন পুতিন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, 'কিয়েভ আলোচনায় প্রস্তুত। তবে মস্কোকে প্রথমে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।'

পুতিনের ওই বিবৃতির পর পররাষ্ট্র নীতিবিষয়ক ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আলোচনার ভিত্তি হিসেবে ২০২২ সালের খসড়া চুক্তি এবং বর্তমান বাস্তবতা উভয়ই বিবেচনায় নেওয়া হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরুর কয়েকদিন পরই বেলারুশে উভয় দেশের মধ্যে আলোচনা শুরু হয়। পরবর্তীতে তা ইস্তানবুলে গড়ায়। সেখানে 'ইস্তানবুল কমিউনিক' নামক একটি খসড়া চুক্তি প্রণয়ন করা হয়।

মে মাসে আলোচনা বন্ধ হয়ে গেলেও রাশিয়ার কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, ওই চুক্তির কাঠামোর ভিত্তিতেই একটি সমঝোতা সম্ভব। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও ২০২২ সালের খসড়াকে ভবিষ্যৎ শান্তি আলোচনার একটি পথনির্দেশক হিসেবে উল্লেখ করেছেন।

ওই খসড়া অনুযায়ী, ইউক্রেন স্থায়ীভাবে নিরপেক্ষতা বজায় রাখবে এবং এর বিনিময়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র—ছাড়াও বেলারুশ, কানাডা, জার্মানি, ইসরায়েল, পোল্যান্ড ও তুরস্কের কাছ থেকে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা পাবে।

খসড়া অনুযায়ী, ইউক্রেন পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রাথমিক সম্মতিও দিয়েছিল। এর পরিবর্তে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার কথা ছিল। অর্থাৎ, সেখানে বলা হয়েছিল রাশিয়া ইউক্রেনে পুনরায় হামলা চালালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সরাসরি প্রতিরোধে বাধ্য হবে।

২০২২ সালের খসড়ায় ভূখণ্ড-সম্পর্কিত বিষয়টি নিরাপত্তা নিশ্চয়তার চেয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ছিল। দুই পক্ষের কূটনীতিকদের মতে, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টিই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রাশিয়ার হামলার শিকার হওয়ার পর ইউক্রেন চেয়েছিল আন্তর্জাতিকভাবে তার নিরাপত্তা নিশ্চিত করা হোক। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিতে চায়নি।

খসড়া মতে, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ সুগম করা হবে। অন্যদিকে রাশিয়া চেয়েছিল ইউক্রেনের সশস্ত্র বাহিনীর শক্তি নির্ধারণে সীমা আরোপ এবং রুশ ভাষাভাষীদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিল করা হোক।
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / শান্তি আলোচনা / পুতিন / মার্কিন যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net