Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে ফেন্টানিল পাচারের অভিযোগ

আন্তর্জাতিক

এনডিটিভি
27 March, 2025, 03:30 pm
Last modified: 27 March, 2025, 03:51 pm

Related News

  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে ফেন্টানিল পাচারের অভিযোগ

প্রতিবেদনে বলা হয়, অন্য সিন্থেটিক মাদকের মতোই বিপজ্জনক ফেন্টানিল ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ৫২ হাজারের বেশি আমেরিকানের প্রাণ কেড়ে নিয়েছে।
এনডিটিভি
27 March, 2025, 03:30 pm
Last modified: 27 March, 2025, 03:51 pm
মঙ্গলবার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দপ্তর থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স

বিভিন্ন অপরাধী গোষ্ঠীকে সরাসরি এবং পরোক্ষভাবে অবৈধ ফেন্টানিল মাদক তৈরির রাসায়নিক উপাদান বা  কাঁচামাল সরবরাহকারী 'রাষ্ট্রীয় পক্ষ' হিসেবে চীনের পাশাপাশি ভারতকেও অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

অন্য সিন্থেটিক মাদকের মতোই বিপজ্জনক ফেন্টানিল ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ৫২ হাজারের বেশি আমেরিকানের প্রাণ কেড়ে নিয়েছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট বা বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএ) প্রতিবেদনে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দপ্তর থেকে প্রকাশ করা এই প্রতিবেদনে বলা হয়, 'গোষ্ঠীগুলো [সিমান্তভিত্তিক অপরাধী সংগঠন বা টিসিও] প্রায়ই এসব রাষ্ট্রীয় পক্ষ থেকে সরাসরি এবং পরোক্ষভাবে সহায়তা পায়, যেমন চীন এবং ভারত। তারা মাদক পাচারকারীদের জন্য প্রাক-রাসায়নিক এবং সরঞ্জামের উৎস হিসেবে কাজ করে।'

প্রতিবেদনে আরও বলা হয়, 'অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক এবং পিল তৈরির প্রধান উৎস চীন। এরপরেই ভারতের অবস্থান।'

উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্র এই প্রথম ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে চীনের পাশাপাশি ভারতকেও অভিযুক্ত করেছে। গত বছরের প্রতিবেদনে বলা হয়েছিল, মেক্সিকোর মাদক চক্রগুলো যেসব দেশ থেকে 'কম মাত্রায়' রাসায়নিক সরবরাহ পায়, ভারত তার মধ্যে একটি। বিগত প্রতিবেদনে চীনকে প্রধান সরবরাহকারী দেশ বলা হয়েছিল।

প্রতিবেদনটি এমন একসময় সামনে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক ও অপিওড বিরোধী লড়াইকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে নিয়েছেন। এটি তার পররাষ্ট্র নীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলোকেও প্রভাবিত করছে। এই মাসের শুরুতে ট্রাম্প বলেন, তার প্রশাসন 'আমেরিকায় ফেন্টানিল মহামারি একেবারে শেষ না হওয়া পর্যন্ত থামবে না।'

ফেব্রুয়ারির ১ তারিখে ফেন্টানিল পাচারের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। সীমান্তে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগে কানাডা এবং মেক্সিকোর ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।

এদিকে, ট্রাম্প 'লিবারেশন ডে' শুল্কের অংশ হিসেবে এপ্রিলের ২ তারিখে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে, ভারত আমেরিকার সঙ্গে দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার আলোচনা করছে, যাতে কিছু শুল্ক থেকে মুক্তি পাওয়া যায়।

Related Topics

টপ নিউজ

তুলসি গ্যাবার্ড / ফেন্টানিল / মাদক পাচার / ভারত / মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net