Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
দুই সপ্তাহ ইন্টারনেট ছাড়া স্মার্টফোন ব্যবহারে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়: গবেষণা

আন্তর্জাতিক

ফ্র্যাঙ্ক ল্যান্ডিমর, নিওস্কোপ
04 March, 2025, 01:20 pm
Last modified: 04 March, 2025, 01:40 pm

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা

দুই সপ্তাহ ইন্টারনেট ছাড়া স্মার্টফোন ব্যবহারে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়: গবেষণা

ফলাফলে দেখা গেছে, ৯১ শতাংশ অংশগ্রহণকারী অন্তত একটি সূচকে উন্নতি করেছেন, এবং ৭৫ শতাংশের বেশি ব্যক্তি মানসিক স্বাস্থ্যের উন্নতির কথা জানিয়েছেন।
ফ্র্যাঙ্ক ল্যান্ডিমর, নিওস্কোপ
04 March, 2025, 01:20 pm
Last modified: 04 March, 2025, 01:40 pm
প্রতীকী ছবি: রয়টার্স

আমরা কি স্মার্টফোনের প্রতি অতিমাত্রায় আসক্ত? বাস্তবতা হলো, আমাদের হাতে যখন ইন্টারনেট ২৪ ঘণ্টা সহজলভ্য, তখন এর থেকে দূরে থাকা কঠিন।

কিন্তু এটি কি আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর? সম্ভবত, হ্যাঁ। 'ডুমস্ক্রলিং'-এর মতো শব্দের প্রচলনই এই উদ্বেগের ইঙ্গিত দেয়। তবে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের সঙ্গে মানসিক স্বাস্থ্যের অবনতি ও মনোযোগ হ্রাসের সম্পর্ক থাকলেও, সরাসরি কারণ নির্ধারণ করা কঠিন।

এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষকরা এক অভিনব পরীক্ষা চালান। অংশগ্রহণকারীদের স্মার্টফোনে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় টানা দুই সপ্তাহের জন্য। তারা ফোন কল ও এসএমএস পাঠাতে পারলেও, অনলাইনে যেতে হলে কম্পিউটার ব্যবহার করতে হতো।

পিএনএএস জার্নাল প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা গেছে, স্বল্পমেয়াদি পরীক্ষা হলেও অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য, মনোযোগ এবং সামগ্রিক ভালো থাকার অনুভূতিতে উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে।

গবেষণার সহলেখক এবং ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের সহযোগী অধ্যাপক অ্যাড্রিয়ান ওয়ার্ড বলেন, 'গত ১৫ বছরে স্মার্টফোন আমাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছে, কিন্তু মানুষের মৌলিক মনস্তত্ত্ব একই রয়েছে। আমাদের মূল প্রশ্ন ছিল—আমরা কি সর্বক্ষণ সংযুক্ত থাকার উপযোগী? গবেষণার তথ্য বলছে, আমরা নই।'

এই গবেষণায় ৪৬৭ জন অংশগ্রহণকারী ছিলেন, যাদের গড় বয়স ছিল ৩২ বছর। এক মাসব্যাপী এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের দুই দলে ভাগ করা হয়—এক দল মাসের প্রথম দুই সপ্তাহ স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারেনি, এবং অন্য দল শেষ দুই সপ্তাহ। এরপর তারা ভূমিকা বদল করে, যাতে গবেষকরা পর্যবেক্ষণ করতে পারেন, ইন্টারনেট ব্যবহারে বিরতি নেওয়ার প্রভাব কতদিন স্থায়ী হয়।

বিশেষ একটি আইফোন অ্যাপ ব্যবহার করে অংশগ্রহণকারীদের ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হতো, এবং তারা এটি চালু করলে তা রেকর্ড করা হতো। পাশাপাশি, মানসিক অবস্থার পরিবর্তন বোঝার জন্য সেলফ-রিপোর্টেড জরিপ ও কম্পিউটার-ভিত্তিক মনোযোগ পরীক্ষাও নেওয়া হয়।

ফলাফলে দেখা গেছে, ৯১ শতাংশ অংশগ্রহণকারী অন্তত একটি সূচকে উন্নতি করেছেন, এবং ৭৫ শতাংশের বেশি ব্যক্তি মানসিক স্বাস্থ্যের উন্নতির কথা জানিয়েছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মনোযোগ বৃদ্ধির হার ১০ বছরের বয়স-সংক্রান্ত স্বাভাবিক মনোযোগ কমে যাওয়ার বিপরীত পরিমাণ। অর্থাৎ, এই পরিবর্তন ছিল বয়সজনিত মনোযোগ হ্রাসের স্বাভাবিক প্রবণতাকে উল্টে দেওয়ার মতো।

গবেষণায় দেখা গেছে, মাত্র দুই সপ্তাহ ইন্টারনেট ছাড়া থাকার ফলে হতাশা কমানোর ক্ষেত্রে এটি অ্যান্টি-ডিপ্রেসেন্টের চেয়েও বেশি কার্যকর প্রভাব ফেলতে পারে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির দিক থেকে কগনিটিভ বিহেভিয়োরাল থেরাপির সঙ্গে তুলনীয়। তবে গবেষকরা জানিয়েছেন, এটি ক্লিনিক্যাল সাইকোলজির প্রচলিত গবেষণাগুলোর মতো নয়।

কেন এমন হলো? গবেষক অ্যাড্রিয়ান ওয়ার্ড মনে করেন, স্মার্টফোন ছাড়াই সময় কাটানো মানুষকে বাস্তব জীবনের আনন্দময় কাজে ব্যস্ত রেখেছে।

তিনি বলেন, 'অংশগ্রহণকারীরা বই পড়া, শখের কাজ করা, মানুষের সঙ্গে সরাসরি কথা বলা বা প্রকৃতির মাঝে সময় কাটানোর মতো কাজ বেশি করেছেন। এতে তারা ভালো ঘুম পেয়েছেন, সামাজিকভাবে বেশি সংযুক্ত হয়েছেন এবং নিজেদের সিদ্ধান্তের ওপর আরও নিয়ন্ত্রণ অনুভব করেছেন।'

মাত্র দুই সপ্তাহের ছোট্ট বিরতি যদি এত বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তবে এটি আশাব্যঞ্জক। হয়ত আমাদের অনেকেরই মস্তিষ্কের অতিরিক্ত ডিজিটাল চাপ কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে। তবে এই গবেষণা স্বল্পমেয়াদি ছিল, তাই দীর্ঘমেয়াদি প্রভাব বোঝার জন্য আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

স্মার্টফোন আসক্তি / স্মার্টফোন / ইন্টারনেট / মানসিক অবস্থা / মানসিক প্রশান্তি / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net