Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2026, 10:10 am
Last modified: 18 May, 2026, 10:11 am

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?

স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা

বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ও টেলিযোগাযোগ বাজার হওয়া সত্ত্বেও বাংলাদেশে স্মার্টফোন ও ইন্টারনেট সেবার উচ্চমূল্য এখনো ডিজিটাল সুযোগ-সুবিধায় প্রবেশের পথে বড় বাধা হয়ে রয়েছে, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য—এমন মন্তব্য করেছেন খাতসংশ্লিষ্টরা।
টিবিএস রিপোর্ট
18 May, 2026, 10:10 am
Last modified: 18 May, 2026, 10:11 am
ইলাস্ট্রেশন: টিবিএস

স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা হয়ে উঠছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।

বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ও টেলিযোগাযোগ বাজার হওয়া সত্ত্বেও বাংলাদেশে স্মার্টফোন ও ইন্টারনেট সেবার উচ্চমূল্য এখনো ডিজিটাল সুযোগ-সুবিধায় প্রবেশের পথে বড় বাধা হয়ে রয়েছে, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য—এমন মন্তব্য করেছেন খাতসংশ্লিষ্টরা।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস ২০২৬ উপলক্ষে রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এ উপলক্ষে 'ডিজিটাল লাইফলাইন: স্ট্রেংদেনিং রেজিলিয়েন্স ইন অ্যা কানেক্টেড ওয়ার্ল্ড' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ভয়েস ফর রিফর্মের সমন্বয়ক ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর বলেন, ডিজিটাল অংশগ্রহণ সম্প্রসারণের সবচেয়ে বড় বাধা এখন সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করা।

তিনি বলেন, "অনেক ক্ষেত্রে একটি সাধারণ স্মার্টফোন কিনতেই একজন মানুষের মাসিক আয়ের প্রায় ২৫ শতাংশ ব্যয় হয়ে যায়।" তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের জন্য এখন স্মার্টফোন ও সাশ্রয়ী ইন্টারনেট অপরিহার্য হয়ে উঠেছে।

রবি আজিয়াটা লিমিটেডের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শাহেদ আলম বলেন, ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে সাশ্রয়ী ডিজিটাল সেবার পাশাপাশি শক্তিশালী সাইবার নিরাপত্তাও প্রয়োজন।

বিটিআরসির মহাপরিচালক আমিনুল ইসলাম বলেন, টেলিযোগাযোগ খাতে কর কমানোর সুপারিশ নিয়ন্ত্রক সংস্থাটি বারবার সরকারের কাছে করেছে। তবে টেলিযোগাযোগ খাত থেকে সরকারের রাজস্ব নির্ভরতার কারণে তাৎক্ষণিকভাবে কর কমানো কঠিন।

তিনি আরও বলেন, বিকল্প রাজস্ব উৎস চিহ্নিত করা গেলে ভবিষ্যতে টেলিযোগাযোগ সেবার ওপর কর কমানোর সুযোগ তৈরি হতে পারে।

একই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল সংযোগ এখন আর শুধু যোগাযোগ অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদন ও কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সফটওয়্যার, হার্ডওয়্যার, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ডেটা সেন্টার ও সাইবার নিরাপত্তা খাতে বিনিয়োগের মাধ্যমে সরকার তথ্যপ্রযুক্তি খাতকে প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রীর আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ২০ ডিজিটাল অর্থনীতির একটি এবং পরবর্তী এক দশকে শীর্ষ ১০-এর মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।

রেহান আসিফ আসাদ বলেন, সরকার 'ওয়ান ডিজিটাল আইডি' ও 'ওয়ান ডিজিটাল ওয়ালেট' ব্যবস্থা চালুসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়ে কাজ করছে।

তার ভাষ্য অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে 'ইনোভেশন হান্ট' কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি জাতীয় উদ্ভাবনভিত্তিক ইকোসিস্টেম গড়ে তুলতে স্টার্টআপ অনুদান কর্মসূচিও আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, ব্রডব্যান্ড ও ডাটা ব্যবহারে ১০ শতাংশ প্রবৃদ্ধি ঘটলে জিডিপি প্রবৃদ্ধি ১ থেকে ১ দশমিক ৩৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

তিনি বলেন, মোবাইল গ্রাহক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে থাকলেও সেবার মান, নির্ভরযোগ্যতা ও সাশ্রয়ী মূল্যের দিক থেকে এখনো অনেক আঞ্চলিক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী বলেন, টেলিগ্রাফ ও রেডিও থেকে শুরু করে ইন্টারনেট পর্যন্ত প্রতিটি বড় প্রযুক্তিগত পরিবর্তন অর্থনীতি ও সমাজকে বদলে দিয়েছে।

তিনি তরুণ উদ্ভাবকদের বাস্তব সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানান।

 

Related Topics

টপ নিউজ

স্মার্টফোন / কর / উচ্চ কর / ডিজিটাল সেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net