Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল আটকে গেল মার্কিন সিনেটে

আন্তর্জাতিক

আল জাজিরা
29 January, 2025, 11:35 am
Last modified: 29 January, 2025, 11:42 am

Related News

  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর

নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল আটকে গেল মার্কিন সিনেটে

অনেক ডেমোক্র্যাট এই বিলের বিরুদ্ধে ভোট দিলেও, তারা আইসিসিকে ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করেছেন।
আল জাজিরা
29 January, 2025, 11:35 am
Last modified: 29 January, 2025, 11:42 am
ছবি: রয়টার্স

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পালটা জবাব হিসেবে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদে এ বিল পাস হলেও আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা।

মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে বিলটি ৫৪-৪৫ ভোটে অনুমোদন পেলেও চূড়ান্ত পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোটের বাধা অতিক্রম করতে পারেনি।

এর আগে গত ৯ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদে নিষেধাজ্ঞা বিল পাসের পক্ষে ভোট দেন মার্কিন আইনপ্রণেতারা। 'অবৈধ আদালত প্রতিক্রিয়া' আইন নামে এ বিল পাস হয়। তবে, সিনেটে বিলটি আটকে যাওয়ায় সেটি আইনে পরিণত হওয়া আপাতত অনিশ্চিত।

জাতিসংঘের বিশেষজ্ঞ, ইউরোপীয় কর্মকর্তারা এবং আইসিসির বর্তমান ও সাবেক পরিচালনা পর্ষদের প্রেসিডেন্টরা বিলটির বিরুদ্ধে সতর্কতা জানিয়েছেন। তাদের মতে, এটি আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের জন্য 'বিপজ্জনক দৃষ্টান্ত' স্থাপন করবে।

তবে অনেক ডেমোক্র্যাট এই বিলের বিরুদ্ধে ভোট দিলেও, তারা আইসিসিকে ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করেছেন, কারণ আদালত নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, আইসিসি হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার জন্য দায়ী।

ভোটের আগে ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার বলেন, 'আমি মূলত এই নিষেধাজ্ঞা বিলকে সমর্থন করি এবং এটিকে আইন হিসেবে দেখতে চাই।'

তিনি আরও বলেন, 'যদিও আমি ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির পক্ষপাতিত্বের বিরোধিতা করি এবং এই প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে সংস্কার করতে চাই, তবে বর্তমান বিলটি খারাপভাবে খসড়া করা হয়েছে এবং এতে গুরুতর সমস্যা রয়েছে।' শুমার যুক্তি দেন যে, এই বিল মিত্র দেশগুলো ও আইসিসির সঙ্গে কাজ করা ব্যবসাগুলোর ক্ষতি করতে পারে।

তিনি রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান বিলের ভাষা সংশোধনের জন্য নতুন করে আলোচনায় বসতে।

সিনেটে বিলের পক্ষে কথা বলতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও রিপাবলিকান সিনেটর জন থুন বলেন, 'একজন ঘনিষ্ঠ মিত্রকে লক্ষ্যবস্তু বানানো আমাদের সবার জন্য উদ্বেগজনক হওয়া উচিত।'

তিনি সতর্ক করে বলেন, 'আজ আইসিসি ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করছে, কিন্তু এটি সহজেই আগামীতে আমেরিকানদের দিকেও নজর দিতে পারে।'

এদিকে, ডেমোক্র্যাট দলের একমাত্র সদস্য হিসেবে সিনেটর জন ফেটারম্যান বিলটির পক্ষে ভোট দেন। এর জন্য তাকে প্রশংসা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিগোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি।

এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তবে পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রত্যাহার করেন। গত সপ্তাহে পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প আবারও সেই নিষেধাজ্ঞা কার্যকর করেছেন।

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) / ইসরায়েল-গাজা / বেনিয়ামিন নেতানিয়াহু / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net