Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
মহাকাশে আটকে থাকা নাসার দুই নভোচারীর ফেরার দিনক্ষণ আবারও পেছাল 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 December, 2024, 03:30 pm
Last modified: 22 December, 2024, 06:13 pm

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?

মহাকাশে আটকে থাকা নাসার দুই নভোচারীর ফেরার দিনক্ষণ আবারও পেছাল 

মহকাশে আটকে থাকা উইলমোরের বয়স ৬১ বছর, সুনিতার বয়স ৫৮ বছর। দুজনই তাদের পৃথিবীতে ফিরে আসার আগপর্যন্ত আগামী কয়েক মাসে কিছু বৈজ্ঞানিক ও মহাকাশ রক্ষণাবেক্ষণের কাজ করবেন।
টিবিএস ডেস্ক
19 December, 2024, 03:30 pm
Last modified: 22 December, 2024, 06:13 pm
ছবি: নাসা

জুনে বোয়িং নির্মিত স্টারলাইন রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমান নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। এক সপ্তাহ পরই ফিরে আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে এখনও মহাকাশে আটকে আছেন তারা। খবর বিবিসির। 

এমন পরিস্থিতে নাসা দীর্ঘ পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ফেব্রুয়ারি নাগাদ হয়তো দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে সেটি এবার আরও বিলম্বিত হবে বলে গত মঙ্গলবার নাসার পক্ষ থেকে জানানো হয়েছে। 

ক্রু-৯ মিশন সেপ্টেম্বর ২০২৪-এ স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে আইএসএসে পৌঁছায়। এর আগে জানানো হয়েছিল যে, এ মিশনে উইলমোর ও সুনীতার জন্য দুটি ফাঁকা সিট রাখা হবে। পরিকল্পনা ছিল, চারজন নভোচারী মিলে ফেব্রুয়ারি ২০২৫-এ পৃথিবীতে ফিরে আসবেন।  

কিন্তু সম্প্রতি নাসা জানিয়েছে, ক্রু-১০ মিশন ক্রু-৯ এবং উইলমোর-সুনীতার দায়িত্ব বুঝে নেবে। এটা মার্চ ২০২৫-এর আগে শুরু হবে না; এমনকি নভোচারীদের ফিরে আসা এপ্রিল পর্যন্ত পৌঁছাতে পারে। 

নতুন ড্রাগন মহাকাশযানের প্রস্তুতি সম্পন্ন করতে এই সময় লাগবে বলে নাসা জানিয়েছে। এর ফলে উইলমোর ও সুনীতার মহাকাশ যাত্রার মেয়াদ কমপক্ষে নয় মাসে গিয়ে ঠেকল।  

নাসার এই বিলম্বিত পরিকল্পনা নভোচারীদের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এলো। দীর্ঘদিন মহাকাশে অবস্থান করায় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। স্পেসএক্স ও নাসার যৌথ প্রচেষ্টায় এই জটিল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

সুনিতা ও উইলমোরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার সময়ই স্টারলাইনার মহাকাশযানটিতে বেশ কিছু গোলযোগ দেখা দেয়। যেমন, সেটিতে ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ে। ইঞ্জিনেও গোলযোগ দেখা দেয়।

বাণিজ্যিক মহাকাশযানে করে নভোচারীদের মহাকাশে নিয়ে যেতে বোয়িং এবং স্পেসএক্স প্রতিষ্ঠানের সঙ্গে কোটি কোটি ডলারের চুক্তি করেছে নাসা।

বোয়িংয়ের সঙ্গে নাসা ৪২০ কোটি মার্কিন ডলার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে ২৬০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে।

স্পেসএক্স এখন পর্যন্ত নভোচারীদের নিয়ে মহাকাশে নয়টি মহাকাশযান পাঠিয়েছে। তারা কয়েকটি বাণিজ্যিক উদ্যোগও পরিচালনা করেছে। তবে বোয়িংয়ের জন্য এটা ছিল নভোচারীদের নিয়ে প্রথম মহাকাশ যাত্রা।

মহকাশে আটকে থাকা উইলমোরের বয়স ৬১ বছর, সুনিতার বয়স ৫৮ বছর। দুজনই তাদের পৃথিবীতে ফিরে আসার আগপর্যন্ত আগামী কয়েক মাসে কিছু বৈজ্ঞানিক ও মহাকাশ রক্ষণাবেক্ষণের কাজ করবেন।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

নাসা / নভোচারী / মহাকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net