Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
খরচ বাঁচাতে যুক্তরাজ্যে কেনাকাটায় বাড়ছে নগদ টাকার ব্যবহার, ২০% লেনদেন নোট ও কয়েনে

আন্তর্জাতিক

বিবিসি
06 December, 2024, 03:15 pm
Last modified: 06 December, 2024, 03:14 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে

খরচ বাঁচাতে যুক্তরাজ্যে কেনাকাটায় বাড়ছে নগদ টাকার ব্যবহার, ২০% লেনদেন নোট ও কয়েনে

বিবিসি
06 December, 2024, 03:15 pm
Last modified: 06 December, 2024, 03:14 pm

ছবি: রয়টার্স

এক দশক কমার পর এ নিয়ে টানা দুই বছর যুক্তরাজ্যের দোকানে নগদ লেনদেনের ব্যবহার বেড়েছে বলে জানিয়েছে খুচরা বিক্রেতারা।

 ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম (বিআরসি) জানিয়েছে, গত বছর মোট মোট লেনদেনের এক-পঞ্চমাংশ, অর্থাৎ ২০ শতাংশ করা হয়েছে নোট ও কয়েন দিয়ে। ক্রেতারা জানিয়েছেন, নগদ টাকায় কেনাকাটা করলে তাদের বাজেট সাশ্রয় করে ভালোমতো খরচ করা যায়।

বিআরসি আরও জানিয়েছে, গত বছর প্রতি কেনাকাটায় গড় খরচ ২২.৪৩ থেকে সামান্য কমে থেকে ২২.০৩ পাউন্ড হয়েছে।

দাতব্য সংস্থাগুলো পার্লামেন্ট সদস্যদের একটি কমিটিকে জানিয়েছিল, নগদ টাকা নেওয়া বন্ধ করে দেওয়ায় বেশ কিছু প্রয়োজনীয় সেবা ও কমিউনিটি ভেন্যু ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে অনেক গ্রুপ। তারা এ কথা জানানোর পরই নগদ লেনদেনের এই তথ্য প্রকাশ করা হলো।

দাতব্য সংস্থাগুলো বিশেষ করে বলেছে, নিপীড়নমূলক সম্পর্কে থাকা নারীদের জন্য নগদ অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অনেক ক্ষেত্রে ওই নারীদের সঙ্গীরা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার করে বা তাদের গতিবিধি শনাক্ত করে।

সারভাইভিং ইকোনমিক অ্যাবিউজ নামক সংস্থার পলিসি ম্যানেজার ডেইড্রে কার্টরাইট বিবিসিকে বলেন, অনেক সময় নগদ টাকা নারীদের জন্য নির্যাতনকারীর কাছ থেকে পালানোর একটি উপায়। বিশেষ করে নির্যাতনকারী যখন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের মাধ্যমে ওই নারীদের ট্র্যাক করতে পারে। 

অনেক বয়স্ক এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা মানুষও নগদ টাকা ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অনেকেরই শুধু কার্ড, কম্পিউটার বা ফোন ব্যবহারের জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা বা মানসিক সামর্থ্য নেই।

দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, বিভিন্ন সেবা ও ভেন্যুতে ব্যাপকভাবে নগদ টাকার ব্যবহার বন্ধ করার প্রবণতা দেখা যাচ্ছে।

মেনক্যাপ কিমরু-এর পরিচালক ওয়েন ক্রোকার বলেন, কোনো ক্যাফে যদি নগদ টাকা নেওয়া বন্ধ করে দেয়, তাহলে বিকল্প ক্যাফেতে যাওয়ার সুযোগ থাকতে পারে। কিন্তু যদি কোনো শহরের একমাত্র থিয়েটার বা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভেন্যু নগদ টাকা নেওয়া বন্ধ করে দেয়, তাহলে প্রবীণ বা প্রতিবন্ধীদের মতো অনেক মানুষই আর সেখানে যেতে পারবে না।

পেমেন্ট চয়েস অ্যালায়েন্সের প্রতিনিধি রন ডেলনেভো বলেন, বিনোদন কেন্দ্র, পার্কিং সেবা ও গণপরিবহনে খাবার সরবরাহসহ অনেক সেবায় সম্ভবত আর নগদ টাকা নেওয়া হয় না।

তিনি বলেন, নগদ টাকা না নেওয়ায় প্রতিবন্ধী মানুষের পরিবারগুলো থেকে অনেক হৃদয়বিদারক ঘটনা শুনেছি আমরা। 

তবে বড় খুচরা বিক্রেতারা তাদের দোকানে নগদ টাকা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে বিআরসি।

ব্যাংকিং বাণিজ্য সংস্থা ইউকে ফিন্যান্সের তথ্যানুসারে, তরুণ প্রজন্মের বেশিরভাগ মানুষ স্মার্টফোন বা স্মার্টওয়াচ ব্যবহার করে লেনদেন করেন। প্রায় ৭২ শতাংশ ১৮ থেকে ২৪ বছর বয়সি মানুষ এ ধরনের পদ্ধতিতে নিয়মিত পেমেন্ট করেন।

তবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যদিনের খরচের নগদ টাকা ব্যবহারকারীর সংখ্যা চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও জানিয়েছে ইউকে ফিন্যান্স ও বিআরসি। 

বিআরসি-র পেমেন্ট পলিসি উপদেষ্টা ক্রিস ওয়েন বলেন, স্থায়ী মূল্যস্ফীতি ও ব্যয়বহুল জীবনযাত্রার চাপ ব্রিটেনজুড়ে পরিবারগুলোর ওপর প্রভাব ফেলেছে। অনেক ভোক্তা এখন সংসার খরচ আরও সাশ্রয়ী করতে নগদ টাকা ব্যবহার করছেন।

কার্ড কোম্পানিগুলোর ফি নেওয়া যেন আরও অর্থবহ হয়, সেজন্য ব্যবস্থা নিতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাণিজ্য সংস্থাগুলো।

ক্ষুদ্র ব্যবসায়ীরাও ব্যাংকগুলোর শাখা খোলা রাখতে অথবা নগদ অর্থ জমা করার পর্যাপ্ত সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

তথ্য বলছে, যুক্তরাজ্যে মূল্য পরিশোধে ডেবিট কার্ডের পরই দ্বিতীয় জনপ্রিয় মাধ্যম হচ্ছে নগদ টাকা।

Related Topics

টপ নিউজ

নগদে কেনাকাটা / নগদ লেনদেন / যুক্তরাজ্য / নগদ টাকা / নগদ অর্থ / কেনাকাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net