Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
‘হারেৎজ’ পত্রিকার ওপর ইসরায়েল সরকারের নিষেধাজ্ঞা, সব সম্পর্ক ছিন্ন

আন্তর্জাতিক

মিডল ইস্ট আই
25 November, 2024, 10:05 am
Last modified: 25 November, 2024, 10:06 am

Related News

  • ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

‘হারেৎজ’ পত্রিকার ওপর ইসরায়েল সরকারের নিষেধাজ্ঞা, সব সম্পর্ক ছিন্ন

ইসরায়েলি সরকার জানিয়েছে, “হারেৎজ-এর বেশ কয়েকটি প্রতিবেদন ইসরায়েল রাষ্ট্রের বৈধতা ও আত্মরক্ষার অধিকারে আঘাত করেছে।”
মিডল ইস্ট আই
25 November, 2024, 10:05 am
Last modified: 25 November, 2024, 10:06 am
ছবি: ফ্লিকার

ইসরায়েলি সরকার কর্তৃক রোববার (২৪ নভেম্বর) গৃহীত একটি প্রস্তাব অনুযায়ী, সরকারি অর্থায়নে পরিচালিত সকল প্রতিষ্ঠানকে হারেৎজ পত্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, "হারেৎজ-এর বেশ কয়েকটি প্রতিবেদন ইসরায়েল রাষ্ট্রের বৈধতা ও আত্মরক্ষার অধিকারে আঘাত করেছে।" বিশেষ করে লন্ডনে পত্রিকার প্রকাশক আমোস শকেন তার বক্তব্যে সন্ত্রাসবাদকে সমর্থন করায় এবং সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মাসের শুরুতে শকেন ফিলিস্তিনি "মুক্তিযোদ্ধা"দের নিয়ে মন্তব্য করার পর ইসরায়েলি সরকারের তীব্র সমালোচনার মুখে পড়েন।

প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকের অ্যাজেন্ডায় শেষ মুহূর্তে যোগ করা হয় এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি সমর্থন করেন।

হারেৎজ পত্রিকা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, "আইনি পর্যালোচনা ছাড়াই গৃহীত এই সুবিধাবাদী সিদ্ধান্ত নেতানিয়াহুর গণতন্ত্র ভাঙার আরেকটি পদক্ষেপ। পুতিন, এরদোয়ান এবং অরবানের মতো নেতানিয়াহুও একটি স্বাধীন ও সমালোচনামূলক পত্রিকাকে স্তব্ধ করার চেষ্টা করছেন।"

পত্রিকাটি আরও বলেছে, "হারেৎজ কোনোভাবেই পিছু হটবে না এবং সরকারের অনুমোদিত বার্তা প্রকাশ করা কোনো সরকারি প্রচারপত্রে পরিণত হবে না।"

পত্রিকাটি আরও উল্লেখ করেছে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই প্রস্তাব ভোটাভুটির জন্য উপস্থাপনের বিষয়টি জানত না এবং এই নিয়ে কোনো আইনি পর্যালোচনা বা মতামত দেয়নি।

গত ১ নভেম্বর লন্ডনে এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় হারেৎজ-এর প্রকাশক আমোস শকেন বলেন, "নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনি জনগণের ওপর নির্মম বর্ণবাদী শাসন চাপিয়ে দিতে আগ্রহী। তারা বসতি রক্ষার নামে উভয় পক্ষের মূল্যকে অগ্রাহ্য করে এবং ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াইকে সন্ত্রাসবিরোধী অভিযান বলে আখ্যা দেয়।"

পরে শকেন তার মন্তব্যের ব্যাখ্যায় জানান, তিনি হামাসকে "মুক্তিযোদ্ধা" মনে করেন না এবং জোর দিয়ে বলেন, যারা সন্ত্রাসবাদ নয় বরং শান্তিপূর্ণ উপায়ে স্বাধীনতার জন্য লড়াই করেন, তাদেরই তিনি সমর্থন করেন।

শকেনের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পর পত্রিকাটি একটি সম্পাদকীয় প্রকাশ করে তার বক্তব্যের দায় অস্বীকার করে। তারা জানায়, শকেনের ব্যাখ্যা পর্যাপ্ত নয়, কারণ তিনি অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার প্রতি নিন্দা জানাননি।

তবুও, ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি পত্রিকাটির বিরুদ্ধে সরকারিভাবে বয়কটের আহ্বান জানান এবং বেশ কয়েকটি বিধিনিষেধের বিস্তারিত প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করেন।

কারহির কার্যালয় থেকে প্রকাশিত প্রস্তাবে বলা হয়, সরকার হারেৎজ পত্রিকার সঙ্গে নতুন কোনো চুক্তি করবে না, যার মধ্যে সরকারি কর্মীদের ব্যক্তিগত সদস্যপদও অন্তর্ভুক্ত। বিদ্যমান কোনো চুক্তিও নবায়ন করা হবে না। এছাড়া, আইন অনুযায়ী সম্ভব হলে, চলমান চুক্তিগুলো বাতিল করা হবে।

এছাড়াও প্রস্তাবে সরকারি বিজ্ঞাপন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, "হারেৎজকে সব ধরনের বিজ্ঞাপন, এমনকি আইনসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করতে নির্দেশ দিতে হবে। ইতোমধ্যে দেওয়া অর্থ ফেরত চাওয়া হবে এবং ভবিষ্যতে আর কোনো বিজ্ঞাপন পত্রিকাটিতে দেওয়া হবে না।"

Related Topics

টপ নিউজ

হারেৎস / ইসরায়েলি সরকার / নিষেধাজ্ঞা / বেনিয়ামিন নেতানিয়াহু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net