Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
হামাসের হাতে জিম্মি প্রতি ইসরায়েলির মুক্তির জন্য ৫০ লাখ ডলার করে দেবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক

সিএনএন
21 November, 2024, 10:20 am
Last modified: 21 November, 2024, 10:25 am

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • নেতানিয়াহু একটা ‘বিপর্যয়’: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

হামাসের হাতে জিম্মি প্রতি ইসরায়েলির মুক্তির জন্য ৫০ লাখ ডলার করে দেবেন নেতানিয়াহু

তবে সমালোচকেরা অভিযোগ করেছেন, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনায় দেরি করছেন, যাতে যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং তার ক্ষমতা ধরে রাখা সহজ হয়।
সিএনএন
21 November, 2024, 10:20 am
Last modified: 21 November, 2024, 10:25 am
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার (১৯ নভেম্বর) ঘোষণা করেছেন, হামাসের হাতে গাজায় বন্দি থাকা জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিতে সহায়তাকারীদের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে। এছাড়া, বন্দিদের মুক্ত করতে যারা সহায়তা করবেন তাদের ও তার পরিবারকে নিরাপদে গাজা ত্যাগের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছিন তিনি। 

নেতানিয়াহু বলেন, "যারা এই পরিস্থিতি থেকে বের হতে চান, আমি বলছি: যে আমাদের কাছে একজন জিম্মি ফিরিয়ে দেবে, সে এবং তার পরিবার নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ পাবে। আমরা প্রতি জিম্মির জন্য ৫ মিলিয়ন ডলার করে দেব।"

তিনি আরও বলেন, "পছন্দ আপনার, তবে ফলাফল একটাই। আমরা সবাইকে ফিরিয়ে আনব।"

গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডোরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু সতর্ক করেন যে, জিম্মিদের ক্ষতি করলে চরম মূল্য দিতে হবে।

তবে সমালোচকেরা অভিযোগ করেছেন যে, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনায় দেরি করছেন, যাতে যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং তার ক্ষমতা ধরে রাখা সহজ হয়। এই অভিযোগ নেতানিয়াহু অস্বীকার করেছেন।

এদিকে, গাজায় বন্দি থাকা একজন জিম্মি মাতান জাংগাউকারের মা আইনাভ জাংগাউকার নেতানিয়াহুর এই ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী জিম্মিদের জীবন নিয়ে বাণিজ্য করছেন। হামাসকে টাকার প্রস্তাব দিয়ে তিনি গাজায় বিভাজনের চেষ্টা করছেন, যা জিম্মিদের আরও ঝুঁকিতে ফেলবে।"

তিনি আরও যোগ করেন, 'এটা অবিশ্বাস্য যে, যিনি আগে হামাসকে অর্থায়ন করেছিলেন, তিনি আবারও তাদের টাকার প্রস্তাব দিয়েছেন।'

উল্লেখ্য, নেতানিয়াহু ২০১৮ সালে কাতারের মাধ্যমে হামাসকে অর্থ পাঠানোর এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেছিলেন, এটি দক্ষিণ ইসরায়েলের গ্রামগুলোতে শান্তি ফিরিয়ে আনার এবং গাজায় মানবিক বিপর্যয় রোধের কৌশল ছিল।

তবে আইনাভ বলেন, 'প্রধানমন্ত্রীর এই কৌশল দেখে আমি বুঝতে পারছি যে, তিনি জিম্মিদের বাঁচানোর কোনো ইচ্ছা রাখেন না। তিনি শুধু রাজনৈতিক সুবিধার জন্য সময়ক্ষেপণ করছেন।'

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়। এর মধ্যে ৯৭ জন এখনও গাজায় আটক রয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

Related Topics

টপ নিউজ

বেনিয়ামিন নেতানিয়াহু / ইসরায়েল-গাজা / ইসরায়েল-হামাস যুদ্ধ / জিম্মি মুক্তি / পুরস্কার ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • নেতানিয়াহু একটা ‘বিপর্যয়’: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net