Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সাবমার্সিবল শিল্পকে নিরাপদ প্রমাণে ফের ডুবোযান নিয়ে টাইটানিক দেখতে যেতে চান এ বিলিয়নিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 May, 2024, 07:55 pm
Last modified: 01 June, 2024, 01:33 pm

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর
  • রেকর্ড গতিতে সাবমেরিন বানাচ্ছে চীন, এতে দুশ্চিন্তায় কেন যুক্তরাষ্ট্র?

সাবমার্সিবল শিল্পকে নিরাপদ প্রমাণে ফের ডুবোযান নিয়ে টাইটানিক দেখতে যেতে চান এ বিলিয়নিয়ার

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় ৩,৮০০ মিটার (১২,৪৬৭ ফুট) গভীরতায় তাদের সাবমেরিন নিয়ে যেতে চান তারা।
টিবিএস ডেস্ক
30 May, 2024, 07:55 pm
Last modified: 01 June, 2024, 01:33 pm
মার্কিন ধনকুবের ল্যারি কনর (বামে) এবং ট্রাইটন সাবমেরিনের সহ-প্রতিষ্ঠাতা, প্যাট্রিক লাহে। ছবি: দ্য কনর গ্রুপ

'ওশানগেট' ট্র্যাভেলসের ডুবোযান 'টাইটান'-র কথা হয়ত মনে আছে অনেকেরই। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে ২০২৩ সালের ১৮ জুন গভীর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় ডুবোযানটি। এর ১০ দিন পর সমুদ্রের তলদেশ থেকে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। নিহত হন সকল আরোহী। 

এই দুর্ঘটনার পরও ঠিক একইভাবে সাবমেরিনে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের ওহাইওর ধনকুবের ল্যারি কনর এবং ট্রাইটন সাবমেরিনের সহ-প্রতিষ্ঠাতা প্যাট্রিক লাহে। খবর বিবিসি'র। 

তারা জানান, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় ৩,৮০০ মিটার (১২,৪৬৭ ফুট) গভীরতায় তাদের সাবমেরিন নিয়ে যেতে চান।

মঙ্গলবার কনরের কোম্পানির এক মুখপাত্র জানান, ডুবোযানটি একটি সামুদ্রিক সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পরই তার যাত্রা শুরু করবে। তবে এই অভিযানের জন্য এখনও কোনো নির্ধারিত সময়সীমা ঠিক করা হয়নি। তারা ট্রাইটন ৪০০০/২ অ্যাবিসাল এক্সপ্লোরার নামে একটি সাবমার্সিবল ব্যবহার করার পরিকল্পনা করছেন, যা নিরাপদে ৪,০০০ মিটার গভীরতায় ডুব দিতে পারে।

ট্রাইটন ৪০০০/২ অ্যাবিসাল এক্সপ্লোরারের ইলাস্ট্রেশন। সৌজন্যে: ট্রাইটন সাবমেরিনস/দ্য কনর গ্রুপ

ওশানগেট দ্বারা নির্মিত টাইটান সাবমেরিনটি কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল এবং মাত্র ১,৩০০ মিটার গভীরে যেতে পারত। 

সমুদ্রে ডুব দেওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরেই মূল জাহাজের সঙ্গে টাইটান-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি পরিচালনা করছিলেন নির্মাণকারী প্রতিষ্ঠান ওশানগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশ। তিনি ছাড়াও ২২ ফুট লম্বা টাইটান-এর যাত্রীদের মধ্যে ছিলেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ বিলিয়নিয়ার হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) এবং তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান, ফরাসি ওশেনোগ্রাফার ও টাইটানিক বিশেষজ্ঞ পল-অঁরি নারজিওলে (৭৭)। আরোহীদের সবাই নিহত হন। 

মার্কিন কোস্ট গার্ড তাদের অনুমানে জানায়, 'সাবমার্সিবলের দেহকাঠামোতে 'ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশন' বা 'ভয়াবহ ধরনের অন্তর্মুখী সংকোচনের' কারণে তাদের মৃত্যু হতে পারে।

এই অভিযানের আগেই বিভিন্ন সময় ওশানগেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরাই টাইটান সাবমার্সিবল নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

সাগরের তলদেশে যাওয়ার আগে 'টাইটান' সাবমার্সিবলের ছবি। ফাইল ছবি: ওশানগেট

বিবিসি এক ইমেইলে দেখতে পায়, ওশানগেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রয়াত স্টকটন রাশ একজন বিশেষজ্ঞের নিরাপত্তা উদ্বেগকে প্রত্যাখ্যান করে বলেছিলেন, 'উদ্ভাবন বন্ধের জন্য সুরক্ষা বিষয়ক যুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।' 

তবে ট্রাইটন অভিযানের বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে কনর বলেন, 'আমি বিশ্বব্যাপী মানুষকে দেখাতে চাই যে, মহাসাগর অত্যন্ত শক্তিশালী হলেও এটি চমৎকার ও উপভোগ্য হতে পারে এবং সত্যিকার অর্থেই জীবন বদলে দিতে পারে যদি আপনি সঠিক উপায়ে একে ব্যবহার করতে পারেন।'  

ওশানগেট ডুবোযান বিস্ফোরিত হয়ে পাঁচজন মারা গেলে বেসরকারি সাবমার্সিবল শিল্প বড় ধরনের ধাক্কা খায়। এই জুটি আশা করেন যে, টাইটান বিপর্যয়ের পরে ক্ষতিগ্রস্ত বেসরকারি সাবমার্সিবল শিল্প আবার একটি সফল যাত্রার মাধ্যমে পুনরুজ্জীবিত হবে। 

এই দুর্ঘটনার পর ওশানগেট তাদের কার্যক্রম স্থগিত করেছে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোও অর্ডার বাতিল এবং বিক্রয় হ্রাসের কথা জানিয়েছে। লাহে বলেন, 'এই মর্মান্তিক ঘটনা ডুবোযানের প্রতি মানুষের আগ্রহকে কমিয়ে দিয়েছে।' 

২০০৮ সালে ট্রাইটন সাবমেরিন কোম্পানি প্রতিষ্ঠা করেন লাহে। মি. কনর ওহাইওর ডেটনের কাছে অবস্থিত একটি রিয়েল এস্টেট বিনিয়োগ সংস্থা দ্য কনর গ্রুপের প্রধান।

২০২১ সালে, দুজনে মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ এবং সিরেনা ডিপে একটি সাবমার্সিবলে একসাথে যাত্রা করেছিলেন। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর খাত। এর অবস্থান প্রশান্ত মহাসাগরের তলদেশে। এর গভীরতম স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬ হাজার ফুট নিচে অবস্থিত।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

টাইটানিক / সাবমার্সিবল / সাবমেরিন / টাইটান / ট্রাইটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর
  • রেকর্ড গতিতে সাবমেরিন বানাচ্ছে চীন, এতে দুশ্চিন্তায় কেন যুক্তরাষ্ট্র?

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net