Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
গুজরাটি যুবকের গাধার খামার: অনলাইনে প্রতি লিটার দুধের দাম ৫ হাজার রুপি

আন্তর্জাতিক

এনডিটিভি
21 April, 2024, 10:25 pm
Last modified: 25 April, 2024, 08:31 pm

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

গুজরাটি যুবকের গাধার খামার: অনলাইনে প্রতি লিটার দুধের দাম ৫ হাজার রুপি

শতাব্দীর পর শতাব্দী ধরে কোনো স্বীকৃতি ছাড়াই কঠোর পরিশ্রমকারীর রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে গাধার নাম। বেশ দেরিতে হলেও, এবার অন্যান্য গবাদি পশুর তুলনায় ৭০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এই প্রাণীর দুধ।
এনডিটিভি
21 April, 2024, 10:25 pm
Last modified: 25 April, 2024, 08:31 pm
গুজরাটের পাটন জেলায় ধীরেন সোলাঙ্কির গাধার খামারে এখন ৪২টি গাধা রয়েছে। ছবি: এনডিটিভি

এবার ভারতের গুজরাটের পাটন জেলার বাসিন্দা ধীরেন সোলাঙ্কি নামের এক যুবক ৪২টি গাধা নিয়ে একটি খামার তৈরি করেছেন। এই খামার থেকে দক্ষিণের রাজ্যগুলোতে দুধ বিক্রি করে তিনি মাসে ২-৩ লাখ রুপি আয় করছেন।

শতাব্দীর পর শতাব্দী ধরে কোনো স্বীকৃতি ছাড়াই কঠোর পরিশ্রমকারীর রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে গাধার নাম। বেশ দেরিতে হলেও, এবার অন্যান্য গবাদি পশুর তুলনায় ৭০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এই প্রাণীর দুধের দাম।

নিজের এই ব্যতিক্রম উদ্যোগ সম্পর্কে মি. সোলাঙ্কি জানান, এই উদ্যোগ শুরুর আগে তিনি অনেকদিনসরকারি চাকরি খুঁজেছেন।

তিনি বলেন, 'আমি কয়েকটি বেসরকারি চাকরি পেয়েছিলাম, কিন্তু এই বেতন দিয়ে আমার পরিবারের খরচ মেটানো যেত না। এই সময় আমি দক্ষিণ ভারতে গাধা পালনের কথা জানতে পারি। আমি কয়েকজন মানুষের সঙ্গে দেখা করি এবং প্রায় ৮ মাস আগে আমার গ্রামে এই খামারটি তৈরি করি।'

তিনি আরও জানান, তিনি ২০ টি গাধা এবং ২২ লাখ রুপি পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছিলেন।

ধীরেন সোলাঙ্কি জানান, শুরুটা ছিল কঠিন। গুজরাটে গাধার দুধের চাহিদা প্রায় নেই বললেই চলে, তাই প্রথম পাঁচ মাসে তিনি কিছুই উপার্জন করতে পারেননি।

এরপর তিনি দক্ষিণ ভারতের সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন, সেখানে গাধার দুধের চাহিদা আছে।

বর্তমানে তিনি কর্ণাটক ও কেরালায় দুধ সরবরাহ করেন। তার ক্লায়েন্টদের মধ্যে কয়েকটি প্রসাধনী প্রতিষ্ঠানও রয়েছে, তারা তাদের বিভিন্ন পণ্যে গাধার দুধ ব্যবহার করেন।

ছবি: এনডিটিভি

এর দাম সম্পর্কে তিনি বলেন, প্রতি লিটার গাধার দুধের দাম ৫ থেকে ৭ হাজারের মধ্যে।

দুধ যেন ফ্রেশ থাকে তা নিশ্চিত করার জন্য ফ্রিজে সংরক্ষণ করা হয়। এছাড়া দুধ শুকিয়ে গুঁড়ো আকারেও বিক্রি করা হয়, এগুলোর প্রতি কেজির দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি।

মি. সোলাঙ্কির খামারে এখন ৪২ টি গাধা রয়েছে এবং এখনও পর্যন্ত প্রায় ৩৮ লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি।

তিনি জানান, এখনও পর্যন্ত তিনি রাজ্য সরকারের কাছ থেকে কোনো সহায়তা নেননি। তবে তিনি চান সরকার এই খাতে মনোযোগী হোক।

গাধার দুধের উপকারিতা

প্রাচীনকালে গাধার দুধ ব্যাপকভাবে ব্যবহৃত হতো।

কিছু ঐতিহাসিক বর্ণনায় দাবি করা হয়েছে, প্রাচীন মিশরীয় রানী ক্লিওপেট্রা গাধার দুধ দিয়ে গোসল করতেন।

চিকিৎসাশাস্ত্রের জনক গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস যকৃতের সমস্যা, নাক দিয়ে রক্ত পড়া, বিষক্রিয়া, সংক্রামক রোগ এবং জ্বরের জন্য গাধার দুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানা গেছে।

এর অনেক উপকারিতা সত্ত্বেও, বিজ্ঞানীরা এর গুণাগুণ পুনরায় আবিষ্কার করার আগ পর্যন্ত আধুনিক যুগে গাধার দুধ খাওয়ার প্রচলন ছিল না বললেই চলে।

আর প্রাপ্যতা এখনও সীমিত হওয়ায় এর দামও অনেক বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের একটি প্রতিবেদন অনুসারে, গাধার দুধের গঠনের, গরুর দুধের তুলনায় মানুষের দুধের সঙ্গে বেশি মিল রয়েছে। এটি শিশুদের জন্য দারুণ উপকারী, বিশেষত যাদের গরুর দুধে অ্যালার্জি রয়েছে তাদের জন্য এটি দারুণ একটি বিকল্প।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'চিকিৎসা ক্ষেত্রে গাধার দুধের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হলো অন্ত্রের মাইক্রোফ্লোরা নিয়ন্ত্রণ করার ক্ষমতা।'

অন্য গবেষণায়, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টি-ডায়াবেটিক গুণাবলি বৃদ্ধির কথা বলা হয়েছে।

এছাড়া, গাধার দুধ দীর্ঘ সময় ভালো থাকে। কারণ এতে অন্যান্য দুধে থাকা বেশ কয়েকটি রোগজীবাণু থাকে না।


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

গুজরাট / গাধা / দুধ / ভারত / খামার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net